Khabor Ekhon
ভোটার তথ্য যাচাই প্রক্রিয়া বিপুল আর্থিক ক্ষতির মুখে ১.৫ কোটি মানুষ
খবর এখন: রাজ্যে সাম্প্রতিক ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ (এসআইআর) বা বিশেষ ভোটার তালিকা যাচাই প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর আর্থিক ও সামাজিক প্রভাবের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। সম্প্রতি একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, এই প্রক্রিয়ার কারণে রাজ্যের প্রায় ১.৫ কোটি মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে প্রায় ২,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
গবেষক সাবির আহমেদ, আশিন চক্রবর্তী এবং সৌপ্তিক হালদারদের পেশ করা এই বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশে শুনানিতে ডাক পাওয়া ব্যক্তিদের যাতায়াত, নথিপত্র…
