Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

রাসের মঞ্চে কৃষ্ণনাম, মুখে পুরভোটের রণডঙ্কা,নবদ্বীপে প্রার্থী নিয়ে নামবে বিজেপি

রমিত সরকার :রাসের উৎসব, রাধাকৃষ্ণের লীলা আর শ্রীচৈতন্যের স্মৃতিবিজড়িত নবদ্বীপের আধ্যাত্মিক আবহ। কিন্তু সেই ধর্মীয় ও সাংস্কৃতিক মঞ্চ থেকেই আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাস উৎসবে যোগ দিয়ে তাঁর ঘোষণা, আগামী পুর নির্বাচনে প্রার্থী নিয়ে ফের নবদ্বীপের অলিগলি, পাড়ায় পাড়ায় পৌঁছে যাবেন তাঁরা। মানুষের কাছে গিয়ে চাইবেন জনসমর্থন।সোমবার নবদ্বীপের রাস উৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই কৃষ্ণের রাসলীলা এবং শ্রীচৈতন্যের আধ্যাত্মিক উত্তরাধিকারের কথা তুলে ধরেন শমীক। নবদ্বীপের…

বিমানবন্দরে শ্রমিক সংগঠন গড়েই বেকায়দায় বিজেপি,এবার স্পষ্ট জানাল ‘আমাদের ইউনিয়ন নেই’

শ্রীতমা ব্যানার্জী :শ্রমিক সংগঠন তৈরির ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছিল বিজেপি। কলকাতা বিমানবন্দর থেকে প্রথমবারের মতো নিজেদের শ্রমিক সংগঠনের যাত্রা শুরু করেছিল গেরুয়া শিবির। কিন্তু সেই ঘোষণার কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই অবস্থান বদল করল দল।স্পষ্ট জানিয়ে দেওয়া হল,পশ্চিমবঙ্গে বিজেপির নিজস্ব কোনও শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন নেই। রয়েছে শুধুমাত্র ‘ট্রেড ইউনিয়ন রিলেশন সেল’। এই সেলের ব্যানারে কোনও শ্রমিক সংগঠন গড়ে তোলা বা পরিচালনার অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে রাজ্য নেতৃত্ব.।সোমবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা…

হাওড়ার ভোট নিয়ে হাইকোর্টের নজরদারি,১ ডিসেম্বরেই পরবর্তী শুনানি

শ্রীতমা ব্যানার্জী:হাওড়া পুরসভার নির্বাচন ঘিরে আইনি জটিলতা আরও এক নতুন মোড় নিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা নিয়ে দায়ের হওয়া মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। আপাতত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার উপর কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেনি আদালত।তবে পরবর্তী শুনানির আগে কমিশন যদি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে, তাহলেও আদালতের ভবিষ্যৎ নির্দেশ মেনে চলতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চ।সোমবার মামলার শুনানিতে আদালত জানিয়ে দেয়, নির্বাচন ঘোষণা করার ক্ষেত্রে কমিশনের সামনে আপাতত কোনও…

ন্যানোর স্মৃতি পেরিয়ে সিঙ্গুরে নতুন শিল্পের হাতছানি,এবার অশোক লেল্যান্ড,বার্তা মুখ্যমন্ত্রীর

শ্রীতমা ব্যানার্জী :সিঙ্গুর কি ফের শিল্পের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে? প্রায় দুই দশক আগে যে মাটিতে শিল্পায়নের স্বপ্ন ভেঙে গিয়েছিল, সেই সিঙ্গুরেই এবার নতুন করে শিল্পের সম্ভাবনা দেখছে রাজ্য সরকার। বাণিজ্যিক গাড়ি নির্মাতা সংস্থা অশোক লেল্যান্ডের সম্ভাব্য কারখানা ঘিরে সেই আশায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর এই আবহেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, সিঙ্গুরে কিছু একটা হবেই।সোমবার পিডব্লিউডি টেন্টে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরে শিল্প স্থাপনের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে উদ্যোগী। তবে…

পুর নিয়োগ দুর্নীতির জাল আরও গভীরে,সুজিত বসুকে ফের জেরার প্রস্তুতি সিবিআইয়ের

শ্রীতমা ব্যানার্জী :পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন করে জটিল হচ্ছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর আইনি পরিস্থিতি। কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি তিনি। এবার তাঁকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠতেই নতুন করে তাঁকে জেরার সিদ্ধান্ত বলে তদন্তকারী সূত্রের খবর।সোমবার এই খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। সিবিআই সূত্রের দাবি, আগের দফার জিজ্ঞাসাবাদে সুজিত বসুর কাছ থেকে…

ওয়েস্টবেঙ্গল’ নয়, এবার ‘পশ্চিমবঙ্গ’, ৯ ডিসেম্বর বিধানসভায় বড় প্রস্তাব

শ্রীতমা ব্যানার্জী :রাজ্যের নাম নিয়ে দীর্ঘদিনের বিতর্কে এবার নতুন পদক্ষেপের পথে পশ্চিমবঙ্গ সরকার। ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল ’-এর পরিবর্তে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ ’ করার প্রস্তাব বিধানসভায় আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৯ ডিসেম্বর এই সংক্রান্ত প্রস্তাব আনা হবে। বিধানসভায় প্রস্তাব পাশ হলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যের নামের ইংরেজি বানান পরিবর্তনের বিষয়টি সামনে আনেন তিনি। উল্লেখ্য,…

নিউটাউনে গড়ে উঠবে নতুন বিধানসভা ও হাইকোর্ট, একই ক্যাম্পাসে প্রশাসনিক ভবন,ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। এবার নিউ টাউনকে কেন্দ্র করে রাজ্যের নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে তৈরি হবে বিধানসভা ও কলকাতা হাই কোর্টের নতুন ভবন। একই ক্যাম্পাসে থাকবে প্রশাসনিক দফতর, বিচারপতিদের আবাসন,মন্ত্রীদের বাসভবন এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিকদের থাকার ব্যবস্থা।রবিবার কলকাতার ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে সাংবাদিক বৈঠক করে এমনই বড় পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু অধিকারী…

পুরভোটের অপেক্ষায় কলকাতা, আজ আদালতের রায়ে খুলবে কি জট?

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার পুরভোট কি শীঘ্রই হতে চলেছে, নাকি আইনি জটিলতায় আরও পিছিয়ে যাবে নির্বাচন? এই প্রশ্নকে ঘিরেই সোমবার, ২৩ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসকে কেন্দ্র করে রাজ্য সরকার ও বিরোধীদের আইনি লড়াই এবার পৌঁছেছে সুপ্রিম কোর্টে।কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত ঘিরেই বিতর্কের সূত্রপাত। গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন ওয়ার্ড…

হলফনামা ঘিরে তোলপাড়, এবার আইনি চাপে দুই তৃণমূল বিধায়ক?

শ্রীতমা ব্যানার্জী :বাংলার রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পরও যেন লড়াইয়ের শেষ নেই তৃণমূলের অন্দরে। একদিকে দলের নাম, অন্যদিকে প্রতীক, সংগঠনের নিয়ন্ত্রণ থেকে রাজনৈতিক কর্তৃত্ব, সবকিছু ঘিরেই ক্রমশ জটিল হচ্ছে দুই শিবিরের সংঘাত। এবার সেই সংঘাত পৌঁছে গেল সরাসরি থানার দরজায়। জাল হলফনামা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির।রবিবার এই অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস…

ওপার বাংলায় রক্ত ঝরছে,এপার বাংলায় প্রতিবাদের ডাক শমীকের

শ্রীতমা ব্যানার্জী :সীমান্তের ওপারে অশান্তির আগুন, আর এপারে তার আঁচ এসে পড়ছে বাংলার রাজনীতিতে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ ঘিরে নতুন করে সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্যে উঠে এল উদ্বেগ, ক্ষোভ এবং প্রতিবাদের আহ্বান। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার শুধু রাজনৈতিক বিবৃতি নয়, সাধারণ মানুষকেও পথে নামার ডাক দিলেন তিনি।রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, বাংলাদেশে রক্ত ঝরছে, আক্রান্ত হচ্ছেন তাঁদেরই ভাইয়েরা। একজন বাঙালি হিন্দু হিসেবে এই পরিস্থিতিতে নীরব দর্শক হয়ে থাকা…

স্থিতিশীল, তবু বিপদ কাটেনি, রেখা পাত্রকে নিয়ে কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

শ্রীতমা ব্যানার্জী: রাজনীতির ময়দানে যাঁর পরিচিতি লড়াকু নেত্রী হিসেবে, সেই রেখা পাত্রকে ঘিরেই এবার উদ্বেগের ছায়া। আচমকা অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় আশ্রয় নিতে হয়েছে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ককে। শনিবার রাতের পর থেকেই তাঁর শারীরিক অবস্থাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা। রবিবার তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবার থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশ।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িতে রাতের খাবার খাওয়ার পরই অসুস্থ বোধ করেন রেখা পাত্র।…

রাজনীতিতে বন্ধু বদলায়, শত্রুও,মমতাকে নিয়ে সেলিমের তাৎপর্যপূর্ণ বার্তা

শ্রীতমা ব্যানার্জী :বাংলার রাজনীতিতে কি বদলের ইঙ্গিত? দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ভুলে কি এবার একই মঞ্চে দেখা যেতে পারে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসকে? বিরোধী ঐক্যের প্রশ্নে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর সেই জল্পনার মধ্যেই অত্যন্ত মেপে পা ফেললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।গণতন্ত্রে আলোচনার দরজা কখনও বন্ধ থাকতে পারে না, তবে আলোচনায় বসার আগে বন্ধু ও শত্রুকে চিনে নেওয়া জরুরি। তৃণমূলের সঙ্গে সম্ভাব্য কথাবার্তা নিয়ে প্রশ্নের উত্তরে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সেলিম। তাঁর বক্তব্য, রাজনীতি ও গণতন্ত্রে যে কারও…

ভোটের আগে বুথ বাড়ানোর তোড়জোড়,বীরভূমে ২৮৯ নতুন বুথের প্রস্তাব

শ্রীতমা ব্যানার্জী :আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের পরিকাঠামো আরও মজবুত করতে উদ্যোগী বীরভূম জেলা প্রশাসন। ভোটারদের সুবিধা বাড়ানো এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করতে জেলায় ২৮৯টি নতুন ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্র জুড়েই এই নতুন বুথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।শুধু নতুন বুথ তৈরি নয়, পাশাপাশি চারটি পুরনো ভোটগ্রহণ কেন্দ্রের অবস্থান পরিবর্তনেরও প্রস্তাব রয়েছে।বর্তমানে বীরভূম জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩,০৭৬।প্রস্তাবিত পরিকল্পনা…

রাজ্যসভায় শোকের ছায়া, প্রয়াত বিজেপি সাংসদ

শ্রীতমা ব্যানার্জী : আচমকাই থেমে গেল রাজনৈতিক জীবনের পথচলা। প্রয়াত হলেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ তথা রাজ্যসভার সদস্য রামরাও সাখারাম ওয়াডকুটে। রবিবার, ২২ নভেম্বর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।জানা গিয়েছে, বুকে ব্যথার অভিযোগ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।ওয়াডকুটের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই…

হঠাৎ গেরুয়া শিবিরে ক্রিকেট তারকা,নেপথ্যে কোন সমীকরণ?

সঞ্জয় মিত্র : ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ তিনি। বাইশ গজে লেগ স্পিনের জাদুতে একাধিকবার প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে বিপর্যস্ত করেছেন। এবার ক্রিকেটের মাঠের বাইরে সম্পূর্ণ নতুন ইনিংস শুরু করলেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন তিনি। শনিবার, ২১ নভেম্বর ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পাশাপাশি দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেলেন এই ক্রিকেটার।বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন দলের ওবিসি মোর্চার নতুন সাংগঠনিক পদাধিকারীদের নাম ঘোষণা করেন। সেই…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper