Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

মাতৃহারা যোগী, পঞ্চুরের বাড়িতে শোকের ছায়া

শ্রীতমা ব্যানার্জী :মাতৃহারা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার সকালে ৯১ বছর বয়সে প্রয়াত হলেন তাঁর মা সাবিত্রী দেবী। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলার পঞ্চুর গ্রামের পৈতৃক বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা।পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন সাবিত্রী দেবী। শ্বাসকষ্টের সমস্যাও ছিল তাঁর। শুক্রবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন…

৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন,তিন গুরুত্বপূর্ণ বিল ঘিরে উত্তাপ

শ্রীতমা ব্যানার্জী,:বছর শেষের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে চলেছে বিধানসভার অন্দরমহল। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিধানসভা সূত্রে এই প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম শীতকালীন অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।অধিবেশনের প্রথম দিন, অর্থাৎ ৪ ডিসেম্বর শুক্রবার, প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করবেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। এরপর…

৪১ কেজি গাঁজায় তোলপাড় শিয়ালদহ, মাদকচক্রের শিকড় কতদূর?

শ্রীতমা ব্যানার্জী :শহরের বুকে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল কলকাতা পুলিশ। শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলেন গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের আধিকারিকরা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৪১.১৮২ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ ৫৯ হাজার টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ রেলস্টেশন এবং স্মার্ট বাজার সংলগ্ন এলাকায় দু'দফায় অভিযান চালানো হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল এই অভিযান…

জিরো এফআইআরে চাঞ্চল্য, ইন্দ্রনীল ও ব্রাত্যকে ঘিরে বিতর্ক

শ্রীতমা ব্যানার্জী : রাজ্যের রাজনীতিতে ফের অস্বস্তির ছায়া। এবার গুরুতর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর নাম জড়াল জিরো এফআইআরে। তাঁদের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণ, যৌন হেনস্থা, তোলাবাজি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানায় এই জিরো এফআইআর নথিভুক্ত হয়েছে। সমাজকর্মী রাজীব সরকার এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, কয়েকজন মহিলা আগেই…

মধ্যরাতে বিধায়কের বাড়িতে সিআইডি হানা, কোথায় শামিম আহমেদ?

শ্রীতমা ব্যানার্জী : ডায়মন্ড হারবারের মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদকে ঘিরে নতুন করে চাঞ্চল্য। বুধবার গভীর রাতে তাঁর বাড়িতে যৌথ অভিযান চালায় সিআইডি ও পুলিশ। ডায়মন্ড হারবারের হিঞ্চেবেড়িয়া এলাকায় বিধায়কের বাড়িতে পৌঁছে দীর্ঘক্ষণ গেটে ধাক্কাধাক্কি করেন তদন্তকারী আধিকারিকরা। বাড়ির ভিতরে থাকা ব্যক্তিদের ডাকাডাকিও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বিধায়কের দেখা মেলেনি।কেন হঠাৎ মধ্যরাতে বিধায়কের বাড়িতে তদন্তকারীদের এই অভিযান? এর পিছনে রয়েছে ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল…

মন্ত্রিসভায় রদবদল কি আসন্ন? মোদীর বৈঠকে বাড়ল জল্পনা

রাজনন্দিনী ঘোষ : কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে, এমন জল্পনার মধ্যেই বুধবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। প্রশাসনিক কাজের অগ্রগতি, সরকারের নীতি নির্ধারণ এবং জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ফিলিপিন্সের ম্যানিলা থেকে ভারত-আসিয়ান সম্মেলন সেরে দেশে ফেরার পরই এই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, সরকারি প্রকল্পের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে…

ঋতব্রতকে বিরোধী নেতা কেন, স্পিকারের কাছে জবাব চাইল হাইকোর্ট

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে রাজনৈতিক বিতর্ক এবার নতুন মাত্রা পেল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ঠিক কী পদ্ধতি অনুসরণ করেছিলেন বিধানসভার স্পিকার, তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও।প্রাথমিকভাবে বিরোধী দলনেতা পদে তৃণমূলের প্রবীণ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয়েছিল। কিন্তু দলের মধ্যে ভাঙন এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে…

এবার ঘরে বসেই পর্যটন আবাসে বুকিং

শ্রীতমা ব্যানার্জী :রাজ্যের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক ও পর্যটকবান্ধব করে তুলতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে রাজ্য সরকারের অধীনস্থ পর্যটন আবাসগুলিতে থাকার ঘর বুক করার জন্য আর বারবার ফোন বা দফতরের দরজায় ঘুরতে হবে না। অনলাইনেই করা যাবে বুকিং। সেই লক্ষ্যেই নতুন করে সাজানো অনলাইন বুকিং পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। মঙ্গলবার কলকাতার সল্টলেকের উদয়াচল পর্যটন আবাসে এই নতুন পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা…

সনাতনের বিজয়যাত্রা শুরু, জগদ্ধাত্রী পুজোর মঞ্চে শুভেন্দুর বার্তা

শ্রীতমা ব্যানার্জী :সনাতন ধর্মের জয়যাত্রা শুরু হয়েছে। এবার আর পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই। মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তাঁর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় মহলে চর্চা শুরু হয়েছে। মেদিনীপুর শহরে চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই উপলক্ষে উপস্থিত ভক্ত ও পুজো উদ্যোক্তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সনাতন ধর্মের কোনও শুরু নেই, শেষও নেই। সেই সনাতন ধর্মই আজ বিজয়যাত্রা প্রত্যক্ষ করছে। বক্তব্যে ২০২১ সালের বিধানসভা…

শুভেন্দুর নাম ভাঙিয়ে ৬ কোটি, গ্রেফতার বিজেপি নেতা

শ্রীতমা ব্যানার্জী: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর সরকারি চাকরিতে মেধাকেই একমাত্র মাপকাঠি হিসেবে তুলে ধরেছে বিজেপি সরকার। আর সেই সরকারেরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ব্যবহার করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল দলের এক নেতার বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিধানসভা নির্বাচনে দলের টিকিট নিশ্চিত করার প্রতিশ্রুতি, এমন নানা প্রলোভন দেখিয়ে প্রায় ৬ কোটি টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের এক বিজেপি নেতা।ধৃতের নাম অভিজিৎ করণ। তিনি বিজেপির নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি। নন্দকুমার থানার…

বন্দুক তুললে পাল্টা জবাব, অপরাধীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গে দুষ্কৃতী ও অপরাধীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বীরভূমের নানুরে রতন শেখের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর পর অপরাধীদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, বাংলার মাটিতে গুণ্ডা, ধর্ষক ও অপরাধীদের কোনও জায়গা নেই। যাদের হাতে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে, তারা যেন অবিলম্বে রাজ্য ছেড়ে চলে যায়।শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ছিল রতন শেখ। শুক্রবার লাভেকবাজার এলাকায় তাকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল…

৭৭০ আদিবাসীর হাতে বনভূমির অধিকার, ভুয়ো শংসাপত্রে কড়া পদক্ষেপ

শ্রীতমা ব্যানার্জী:আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জমির মালিকানা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার ঝাড়গ্রামের শিলদায় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যে ৭৩টি ভুয়ো তফসিলি জনজাতি বা এসটি শংসাপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি রাজ্যের ৭৭০ জন আদিবাসী উপভোক্তার হাতে বনভূমির মালিকানার অধিকার তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।ভগবান বিরসা মুন্ডুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু স্পষ্ট জানান, প্রকৃত আদিবাসীদের সাংবিধানিক অধিকার কোনওভাবেই…

জমির পাট্টা থেকে পাকা বাড়ি, ঝাড়গ্রামবাসীর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি

শ্রীতমা ব্যানার্জী : ঝাড়গ্রাম জেলায় আর কোনও কাঁচাবাড়ি থাকবে না। টিন কিংবা টালির চালের বাড়িতে থাকতে হবে না কাউকে, প্রত্যেক বাসিন্দার মাথার উপর থাকবে কংক্রিটের ছাদ। রবিবার ঝাড়গ্রামের শিলদায় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে এমনই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আদিবাসীদের জমির অধিকার, কর্মসংস্থান এবং পানীয় জল পৌঁছে দেওয়ার বিষয়েও একাধিক আশ্বাস দেন তিনি।ভগবান বিরসা মুন্ডুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু জানান, হেলিকপ্টারে করে ঝাড়গ্রামে আসার সময় আকাশ থেকে বহু…

প্রেমের প্রতিশোধে দুই পোষ্যকে খুন,২৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে অভিযুক্ত

নিরুপমা বসু :প্রেমের সম্পর্কের তিক্ত পরিণতি এবার কলকাতায় ভয়াবহ পশু নির্যাতনের ঘটনায়। লিভ-ইন সঙ্গিনীর দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে হত্যার অভিযোগে ধৃত সঞ্জীব ভট্টাচার্যকে ২৩ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। রবিবার আলিপুর আদালতে অভিযুক্তকে পেশ করা হলে এই নির্দেশ দেওয়া হয়।দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকার একটি ফ্ল্যাটে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী ও পশুপ্রেমী দেবলীনা দত্ত, যিনি ডিজে পারিনোভা নামেও পরিচিত, তাঁর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন সঞ্জীব। দু'জনের…

মমতার পাশে ১৭ সাংসদ, ৩৮ বিধায়কের হলফনামা নিয়ে কমিশনে তৃণমূল

শ্রীতমা ব্যানার্জী :তৃণমূলের দখলদারি নিয়ে রাজনৈতিক লড়াই এবার আরও জোরাল। নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। রবিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে দুই ট্রাক ভর্তি নথি ও হলফনামা জমা দিল কালীঘাট শিবির। সেই হলফনামায় রয়েছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১৭ জন সাংসদ এবং মোট ৩৮ জন বিধায়ক।এই ৩৮ জন বিধায়কের মধ্যে পশ্চিমবঙ্গের ৩২ জন, মেঘালয়ের পাঁচ জন এবং অসমের একজন রয়েছেন। রবিবার দিল্লিতে কমিশনের দফতরে নথি জমা দিতে যান তৃণমূল সাংসদ কল্যাণ…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper