Khabor Ekhon
প্রয়াত প্রাক্তন মন্ত্রী, শেষ হল উজ্জ্বল অধ্যায়
শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা উজ্জ্বল বিশ্বাস। তাঁর মৃত্যুর খবর ঘিরে রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজনীতিতে ছিলেন পরিচিত মুখ। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছেছিলেন উজ্জ্বল বিশ্বাস। পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতরের পাশাপাশি…
