Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

দীপাবলিকে ‘খুশির ঈদ’ বলেই বিতর্কে খাড়গে, রাহুলকেও চ্যালেঞ্জ বিজেপির

শ্রীতমা ব্যানার্জী :দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে উৎসবকে ‘খুশিয়োঁ কা ঈদ’ বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর তাঁর সেই মন্তব্য ঘিরেই এবার জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। খাড়গের বক্তব্যের তীব্র সমালোচনা করে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। শুধু তাই নয়, খাড়গে ও রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির।সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপাবলির শুভেচ্ছা জানান খাড়গে। তিনি বলেন, দীপাবলি ভারতের একটি বড় উৎসব, দেশের সর্বত্র এই উৎসব পালিত হয়। আনন্দ ও খুশির উৎসব বোঝাতেই তিনি দীপাবলিকে…

পুলিশের গুলিতে ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু, বাংলায় চতুর্থ এনকাউন্টার

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গে ফের পুলিশের গুলিতে মৃত্যু হল ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তির। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দিলীপ রায়ের। ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। রবিবার গভীর রাতে পুলিশের অভিযানের সময় এই ঘটনা ঘটে। সোমবার পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে।পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গত চার দিন ধরে তল্লাশি চালানো হচ্ছিল। রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে, গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় আত্মগোপন করে রয়েছে দিলীপ। সেই খবরের ভিত্তিতেই সেখানে অভিযান…

আমার সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই” পুরভোটের আইনি জটেই কো-অর্ডিনেটর নিয়োগের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শিবনাথ দাস : কলকাতা পুরসভার নির্বাচন ঘিরে আইনি জটিলতা তৈরি হলেও শহরের নাগরিক পরিষেবা ব্যাহত হতে দেবে না রাজ্য সরকার। পুরভোট প্রক্রিয়ার উপর কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই কড়া রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইনি লড়াই আদালত কক্ষে লড়ে নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের পর কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে আইন অনুযায়ী কো-অর্ডিনেটর বা সমন্বয়ক নিয়োগ করে পুর পরিষেবা সচল রাখা হবে। বিরোধীদের তোপ দেগে তাঁর দাবি, নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝেই…

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে’, অভিষেকের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

শিবনাথ দাস : ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার পুলিশ সদর দপ্তর লালবাজারের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করল অখিল ভারত হিন্দু মহাসভা। দক্ষিণ চব্বিশ পরগনার একটি দলীয় কার্যালয় থেকে নগদ কোটি টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের বিরুদ্ধেই টাকা রেখে দেওয়ার যে গুরুতর ও বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূল সাংসদ, মূলত তার বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে। অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী স্বয়ং লালবাজারে উপস্থিত হয়ে এই লিখিত…

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কুরুচিকর পোস্ট সিপিআইএমের

শিবনাথ দাস : সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। দলের রাজ্য শাখার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে রাজ্যের সাংবিধানিক প্রধানের উদ্দেশে ব্যবহৃত অত্যন্ত অশালীন ও অপমানজনক ভাষার জেরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। বিতর্ক সৃষ্টি হলেও দীর্ঘ সময় পর্যন্ত দলীয় পেজ থেকে ওই পোস্টটি সরানো হয়নি, যা আগুনে আরও ঘি ঢেলেছে। এই ঘটনায় রাজনৈতিক শালীনতা, রুচি ও সুস্থ সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে শাসক-বিরোধী সব পক্ষই।ঘটনার…

অভিষেককে ‘অ্যালোপ্যাথি ওষুধ’ দেওয়ার হুঁশিয়ারি অর্জুনের

শিবনাথ দাস : জন্মদিনের মাঝরাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ ও বিশৃঙ্খলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র পারদ চড়ল। শুক্রবার গভীর রাতে ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় জমার পর উল্টো দিক থেকে ওঠে ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক নিজে। রাত দুটো থেকে ভোর সাড়ে ছ’টা পর্যন্ত দীর্ঘ সময় তিনি বাড়ির বাইরে অবস্থান করেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিষেককে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন…

অভিষেককে খুনের চক্রান্ত খারিজ করে দিলীপের তোপ, কার অত সময় আছে

শিবনাথ দাস - মধ্যরাতে পথ আটকে জন্মদিন পালনকে ঘিরে কালীঘাটে দফায় দফায় ধুন্ধুমার কাণ্ড বেধে উঠল তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি নেতৃত্বের দিকে আঙুল তুলে অভিযোগ করেছেন, তাঁকে খুনের গভীর চক্রান্ত চলছে। যদিও এই দাবিকে সপাটে উড়িয়ে দিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের শ্লেষপূর্ণ মন্তব্য, কারও হাতে এত সময় নেই।শুক্রবার মধ্যরাতে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট এলাকা। মূল রাস্তা আটকে জমায়েত ও উৎসব পালন…

বুলডোজার চালালে ধরনায় বসব, পুলিশকে হুঁশিয়ারি মমতার

শিবনাথ দাস : কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অস্থায়ী কাঠামো ভাঙার উদ্যোগ ঘিরে শনিবার চরম উত্তেজনা ছড়াল। পুলিশি তৎপরতার বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, ওই জায়গায় বুলডোজার চালানো হলে তিনি রাস্তাতেই ধরনায় বসবেন। প্রয়োজনে কালীঘাট মন্দির পর্যন্ত সেই আন্দোলন প্রসারিত হবে। পাশাপাশি তাঁর তীব্র বার্তা, তাঁদের আটকে রাখতে যদি পঞ্চাশ হাজার বন্দির জেলখানাও তৈরি করা হয়, তবে সেই সংশোধনাগারকেই তৃণমূল…

অভিষেকের বাড়ির সামনে গভীর রাতে সংঘর্ষ, উত্তপ্ত কালীঘাটে ১৬৩ ধারা জারি

ওয়েব ডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে গভীর রাতে সংঘর্ষের ঘটনায় শনিবার নতুন করে উত্তেজনা ছড়াল। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় বচসা, ধস্তাধস্তি ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।অভিযোগ, রাত প্রায় ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।…

রাতের অন্ধকারে কালীঘাটে তাণ্ডবের অভিযোগ, অভিষেকের নিশানায় বিজেপি ও পুলিশ

শ্রীতমা ব্যানার্জী : রাতের অন্ধকারে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। আজ ভোররাতে কলকাতার কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন অভিষেক। তাঁর দাবি, রাত ২টো নাগাদ বিজেপির দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায়। আর সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কলকাতা পুলিশ।শনিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে গোটা ঘটনার কথা সামনে আনেন অভিষেক। তাঁর অভিযোগ, গত দু'দিন ধরে তাঁর বাড়ি ও…

সুপ্রিম কোর্টে ধাক্কা শোভনদেবের, ঋতব্রতদের বিধায়ক পদ খারিজের লড়াই এবার হাইকোর্টে

শ্রীতমা ব্যানার্জী : বাংলার রাজনীতিতে দলবদলের লড়াই এবার নতুন মোড় নিল দেশের শীর্ষ আদালতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিদ্রোহী শিবিরের ১০ বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার সেই মামলায় সরাসরি হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। বরং মামলাকারীকে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিল প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ।সুপ্রিম কোর্টের এই নির্দেশে আপাতত স্বস্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। অন্যদিকে, শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনি লড়াইকে এবার এগিয়ে…

ভোটের ময়দানে নামার আগেই আইনি লড়াই, থমকে গেল কলকাতা পুরসভার নির্বাচনী ঘড়ি

শ্রীতমা ব্যানার্জী : কলকাতা পুরসভার নির্বাচন ঘিরে ফের তৈরি হল আইনি জটিলতা। পুরভোটের দিনক্ষণ ঘোষণার আগেই আদালতের নির্দেশে থমকে গেল নির্বাচনী প্রস্তুতি। আগামী ৬ নভেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য সরকার। বুধবার এমনই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে কলকাতার পুরভোট ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা।কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। এতদিন কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪। সেই…

হোয়াইট হাউসে হাহাকার, জ্ঞানেশের খোঁজে ট্রাম্প সরকার

শ্রীতমা ব্যানার্জী : ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে তৈরি হওয়া এই মিমগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘ব্রো, গিভ মি জ্ঞানেশ’ ধরনের মন্তব্য। মার্কিন নির্বাচনের ফলাফল এবং ভারতের নির্বাচনী রাজনীতির প্রসঙ্গকে মিলিয়ে নেটিজেনরা শুরু করেন নানা রকম ব্যঙ্গ-বিদ্রূপ। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।রাজনীতির ময়দানে জয়-পরাজয় নিয়ে আলোচনা নতুন কিছু নয়। কিন্তু সেই আলোচনাকে মজার মোড়কে পরিবেশন করার ক্ষেত্রে নেটিজেনদের জুড়ি মেলা ভার। মার্কিন ভোটের ফলকে ঘিরে তৈরি হওয়া…

বর্ণবৈষম্যের দেওয়াল ভেঙে ইতিহাসের মসনদে কিশা, আমেরিকায় প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা গভর্নর

শ্রীতমা ব্যানার্জী : আমেরিকার রাজনীতিতে নতুন ইতিহাস। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে জর্জিয়ার গভর্নর নির্বাচনে জয় ছিনিয়ে নিলেন ডেমোক্র্যাট প্রার্থী কিশা ল্যান্স বটমস। তাঁর এই জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, মার্কিন রাজনীতিতে নারীর ক্ষমতায়ন এবং কৃষ্ণাঙ্গদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক। আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে কোনও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হলেন তিনি।৫৬ বছর বয়সি কিশা ল্যান্স বটমসের লড়াই ছিল যথেষ্ট কঠিন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসন।…

জলদস্যুদের ডেরায় ভারতের সার্জিক্যাল স্ট্রাইক,২০ নাবিক উদ্ধার, ভারতের প্রশংসায় ইরান

রাজনন্দিনী ঘোষ : নয়াদিল্লি: উত্তাল সমুদ্রে জলদস্যুদের দাপট রুখে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সক্ষমতার পরিচয় দিল ভারতীয় সশস্ত্র বাহিনী। আরব সাগরে জলদস্যুদের কবলে থাকা ইরানের মাছ ধরার জাহাজ 'আজিনি' থেকে ২০ জন নাবিককে নিরাপদে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। এই সফল অভিযানের পরই ভারত সরকার, নৌবাহিনী এবং বায়ুসেনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ইরান।মঙ্গলবার নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস, পেশাদারিত্ব এবং সমন্বয়ের ভূয়সী প্রশংসা…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper