Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বর্ণবৈষম্যের দেওয়াল ভেঙে ইতিহাসের মসনদে কিশা, আমেরিকায় প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা গভর্নর

0 612,338

শ্রীতমা ব্যানার্জী : আমেরিকার রাজনীতিতে নতুন ইতিহাস। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে জর্জিয়ার গভর্নর নির্বাচনে জয় ছিনিয়ে নিলেন ডেমোক্র্যাট প্রার্থী কিশা ল্যান্স বটমস। তাঁর এই জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, মার্কিন রাজনীতিতে নারীর ক্ষমতায়ন এবং কৃষ্ণাঙ্গদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক। আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে কোনও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হলেন তিনি।৫৬ বছর বয়সি কিশা ল্যান্স বটমসের লড়াই ছিল যথেষ্ট কঠিন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসন। বিপুল অর্থবল এবং প্রচারের জোরে শুরু থেকেই লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করেছিলেন জ্যাকসন। কিন্তু শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে সফল হননি তিনি। বটমসের জয় জর্জিয়ার রাজনীতিতেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল।রাজনীতির ময়দানে কিশার পথচলা অবশ্য আজকের নয়। আটলান্টার মেয়র হিসেবে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন তিনি। তার আগে আটলান্টা সিটি কাউন্সিলের সদস্য হিসেবেও কাজ করেছেন। পরবর্তী সময়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। হোয়াইট হাউসের জনসংযোগ দফতরের নেতৃত্বেও ছিলেন তিনি।নির্বাচনী প্রচারে স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান, আবাসন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানোর প্রতিশ্রুতিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন বটমস। জর্জিয়ায় মেডিকেড পরিষেবার সম্প্রসারণ, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তাঁর প্রচারের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সাধারণ পরিবারগুলির আর্থিক চাপ কমানো।এই জয়ের আরও একটি রাজনৈতিক তাৎপর্য রয়েছে। দুই দশকেরও বেশি সময় ধরে জর্জিয়ার গভর্নরের পদে রিপাবলিকানদের আধিপত্য ছিল। বটমসের জয়ের মধ্য দিয়ে সেই ধারায় ছেদ পড়ল। একই সঙ্গে আমেরিকার ক্ষমতার অলিন্দে কৃষ্ণাঙ্গ মহিলাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে তৈরি হল নতুন দৃষ্টান্ত।স্টেসি অ্যাব্রামসের মতো নেত্রীর একাধিক নির্বাচনী লড়াইয়ের পর জর্জিয়ায় এই সাফল্য ডেমোক্র্যাট শিবিরের কাছেও বড় প্রাপ্তি। সব মিলিয়ে কিশা ল্যান্স বটমসের জয় শুধু জর্জিয়ার রাজনৈতিক পালাবদল নয়, মার্কিন গণতন্ত্রের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper