Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

মমতা-মুক্ত বাংলা’র পর ‘রাহুল-মুক্ত দিল্লি’, কলকাতার মঞ্চে বিজেপির নতুন যুদ্ধের ডাক

শ্রীতমা ব্যানার্জী : বাংলার রাজনৈতিক পালাবদলের পর এবার দিল্লির মসনদ ঘিরে নতুন স্লোগান বিজেপির। ‘মমতা-মুক্ত বাংলা’র পর এবার ‘রাহুল-মুক্ত দিল্লি’। সোমবার কলকাতার ধর্মতলায় দাঁড়িয়ে এমনই রাজনৈতিক বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে নিশানা করে তাঁর অভিযোগ, দেশের অস্থিরতা তৈরির পিছনে থাকা বিদেশি শক্তির সঙ্গে কাজ করছেন কংগ্রেস নেতা। নবীনের এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।সোমবার কলকাতায় ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা বন্ধ করো’ কর্মসূচিকে সামনে রেখে…

মোদিকে রাহুলের হুঙ্কার, বিদেশি সাহায্যের হিসাব দিন, সাহস থাকলে মুখোমুখি বসুন

রাজনন্দিনী ঘোষ : নয়াদিল্লি: বিদেশি শক্তির মদতে দেশকে অস্থির করার অভিযোগ ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল। বিরোধীদের বিরুদ্ধে বিদেশি মদতের অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে মোদিকেই প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাহুল। শুধু তাই নয়, বিদেশি সাহায্য নিয়েই মোদি প্রধানমন্ত্রী হয়েছেন এবং এখনও সেই সাহায্যের উপর নির্ভর করেই ক্ষমতায় রয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেস নেতা।সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে…

জ্যোতি বসুর ফলক অক্ষত, মমতার নামে রঙের প্রলেপ, নন্দনে কি রাজনীতির নতুন সমীকরণ?

শ্রীতমা ব্যানার্জী : চলচ্চিত্রের শহর কলকাতা। শিল্প, সংস্কৃতি আর সিনেমার আবেগ যেখানে মিলেমিশে একাকার, সেই নন্দনকে ঘিরেই এবার নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগে নন্দন চত্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফলকে রং করে ঢেকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামাঙ্কিত ফলকটি আগের মতোই অক্ষত রয়েছে। দুই ফলকের এই ভিন্ন অবস্থান ঘিরেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।নন্দন শুধু একটি চলচ্চিত্র প্রদর্শন কেন্দ্র নয়, বাংলা…

এসআইআর নিয়ে আর স্লোগান নয়, সংসদে এসে জবাব দিন, রাহুলকে শাহের বার্তা

রাজনন্দিনী ঘোষ : ভোট চুরি নিয়ে বিরোধীদের অভিযোগে উত্তপ্ত দেশের রাজনীতি। একদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব কংগ্রেস-সহ বিরোধী জোট ইন্ডিয়া, অন্যদিকে সেই অভিযোগের জবাব দিতে এবার সংসদেই সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার হায়দরাবাদে বিজেপির পদযাত্রায় অংশ নিয়ে তিনি জানিয়ে দিলেন, এসআইআর, ইভিএম এবং অনুপ্রবেশের মতো বিষয় নিয়ে আলোচনার জন্য সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত। তাঁর চ্যালেঞ্জ, রাহুল গান্ধী সংসদে এসে এই সমস্ত বিষয়ে বিতর্কে…

শরদ পওয়ার অসুস্থ, উদ্বেগের ছায়া মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে

শ্রীতমা ব্যানার্জী : মহারাষ্ট্রের রাজনীতিতে প্রবীণ নেতা শরদ পওয়ার এক পরিচিত নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। কিন্তু সোমবার তাঁর শারীরিক অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়াল রাজনৈতিক মহলে। অসুস্থতার কারণে পুণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্রের খবর, কাশি ও শ্বাস নেওয়ার সময় বুকে ব্যথার সমস্যার পর তাঁকে পুণের রুবি হল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।শরদ পওয়ারের শারীরিক…

বাজারে ক্ষতির দাবি বিজেপির, ব্যবসা জমার পাল্টা দাবি কংগ্রেসের, সত্যিটা কী?

রাজনন্দিনী ঘোষ : দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের রাজনৈতিক সমাবেশ ঘিরে বিতর্ক এবার বাজারের ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্র করে। ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচির জেরে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে বলে বিজেপির অভিযোগ। সেই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণে নামল কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশের দাবি, সমাবেশকে ঘিরে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার যে আশঙ্কা তৈরি করা হয়েছিল, বাস্তবে ছবিটা ছিল তার উল্টো। দিল্লির বিভিন্ন বাজারে কেনাকাটা হয়েছে, লাভবান হয়েছেন ব্যবসায়ীরাও।সোমবার জয়রাম রমেশ অভিযোগ করেন, ইন্ডিয়া জোটের সমাবেশে মানুষের যোগদান আটকাতে বিজেপি প্রচার…

বাস্তবে কত ভিড়, ছবিতে কত ভিড়? রামলীলা বিতর্কে এআই এখন রাজনীতির নতুন অস্ত্র

রাজনন্দিনী ঘোষ : দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সভা ঘিরে রাজনৈতিক সংঘাত এবার নতুন মাত্রা পেল। জনসমাগমের ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেসের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সভায় বিপুল মানুষের উপস্থিতি দেখানোর অভিযোগ তুললেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর দাবি, ভিড়ে ঠাসা মাঠের ছবি দেখানোর জন্য এআই-এর সাহায্য নেওয়া হলেও সেই ছবির নির্মাণে ত্রুটি স্পষ্ট।রবিবার, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ভোটার তালিকায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে…

রামলীলা ময়দানে স্লোগান, রাজনীতিতে সংঘাত, শান্তিপূর্ণ সমাপ্তির পরেও প্রশ্ন একটাই, ভোটের লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে এই সমাবেশ?

রাজনন্দিনী ঘোষ : দিল্লি: রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, তবে অশান্তির আঁচ লাগল না রাজধানীতে। ভোট চুরি ও নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ ঘিরে রবিবার দিনভর ছিল রাজনৈতিক উত্তেজনা। কিন্তু শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হল বিরোধী জোটের এই কর্মসূচি। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, সমাবেশ চলাকালীন বড়সড় কোনও আইনশৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি হয়নি।সমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই রাজধানীতে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। রামলীলা ময়দান ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছিল চার…

রাহুলকে নিশানা করে সম্বিতের বিস্ফোরক মন্তব্য, মুঘল-তুলনায় নতুন করে উত্তপ্ত রাজনীতি

রাজনন্দিনী ঘোষ:নয়াদিল্লি: রামলীলা ময়দানে বিরোধী জোটের সভাকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে উঠল জাতীয় রাজনীতির আবহ। একদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, তাঁর বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তীব্র আক্রমণ শানাল বিজেপি। রাহুলের কথাবার্তাকে মুঘল সম্রাটের পুত্রের মনোভাবের সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র।রবিবার দিল্লির রামলীলা ময়দানে…

কালীঘাটে ‘লৌহকপাট’, মমতার বাড়িতে উঁচু হল রেলিং, কেন এই দুর্গবন্দি?

শ্রীতমা ব্যানার্জী : কালীঘাটের বাড়ি। বাংলার রাজনীতির অন্যতম পরিচিত ঠিকানা। সেই বাড়ির সামনেই এবার নিরাপত্তার ঘেরাটোপ আরও মজবুত করা হল। আগে থেকেই বাড়ির সামনে ছিল লোহার ব্যারিকেড। এবার সেই ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হয়েছে। ফলে বাড়ির সামনের অংশে নিরাপত্তার ব্যবস্থা আগের তুলনায় আরও আঁটোসাঁটো হল।মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আগে থেকেই একটি দৃশ্যরোধক দেওয়াল বা ‘ভিউ কাটার’ ছিল। তার সামনের দিকে নিচের অংশে লোহার ব্যারিকেড থাকলেও উপরের অংশটি ছিল খোলা। এবার সেই ফাঁকা অংশেও নতুন করে লোহার কাঠামো বসানো হয়েছে। এর ফলে…

মিন্টো রোড থেকে রামলীলা ময়দান, স্লোগান একটাই, ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও

রাজনন্দিনী ঘোষ : দিল্লির রাজপথে ফের একজোট বিরোধী শিবির। ভোটাধিকার রক্ষার দাবিতে রাজনৈতিক লড়াইকে আরও জোরালো করতে মিন্টো রোড থেকে শুরু হল ইন্ডিয়া জোটের মিছিল। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নকে সামনে রেখেই এই কর্মসূচিতে শামিল হয়েছেন বিরোধী নেতারা।রবিবার দুপুর থেকেই রাজধানীর রাজপথে জমতে শুরু করে জনতার ভিড়। কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিক দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে মিন্টো রোড ও সংলগ্ন এলাকা। সেখান থেকে মিছিল এগিয়ে যাওয়ার কথা রামলীলা ময়দানের দিকে। মিছিলের মূল স্লোগান, ‘ভোট…

রামলীলা ময়দানে রণহুঙ্কার, মোদি-শাহকে কড়া বার্তা, দিল্লি থেকেই আন্দোলনের আগুন জ্বালাল ইন্ডিয়া জোট

রাজনন্দিনী ঘোষ :রাজধানীর বুকেই এবার বিরোধী ঐক্যের শক্তিপ্রদর্শন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদে সামিল ইন্ডিয়া জোট। আর সেই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া রাজনৈতিক বার্তা দিল কংগ্রেস।রবিবারের এই প্রতিবাদ কর্মসূচিকে কার্যত মোদি-শাহের উদ্দেশে 'কড়া সতর্কবার্তা' বলে উল্লেখ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তাঁর দাবি, আন্দোলনের ব্যাপকতা এবং…

রামলীলা ময়দানে প্রতিবাদ, দিল্লির বাজারে কেনাকাটা, রাহুলের এক ডাকেই দুই লক্ষ্য

রাজনন্দিনী ঘোষ : নয়াদিল্লি: রাজনীতির লড়াই চলুক রাজনীতির ময়দানে, কিন্তু তার আঁচ যেন কোনওভাবেই না পড়ে সাধারণ ব্যবসায়ীদের রুজি-রোজগারে। দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ব্যবসায়ীদের আশঙ্কার আবহে এমনই বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর স্পষ্ট আহ্বান, রবিবার রামলীলা ময়দানের সভায় যোগ দিতে যাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছেন, তাঁরা প্রতিবাদে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় দোকানপাট থেকেও কেনাকাটা করুন।রবিবার, ১ নভেম্বর রামলীলা ময়দানে নির্বাচন সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামছে…

আগের এসআইআর অসম্পূর্ণ, বাংলায় ফের ভোটার তালিকা সংশোধনের দাবি শমীকের

শ্রীতমা ব্যানার্জী : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে বাংলার রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ হল। রাজ্যে ফের এসআইআর করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা ছিল অসম্পূর্ণ। আরও স্বচ্ছ ও পূর্ণাঙ্গভাবে এই কাজ করা প্রয়োজন বলেই দাবি তাঁর।শনিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চুক্তিভিত্তিক কর্মীদের একটি ট্রেড ইউনিয়নের উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবি জানান শমীক । তাঁর অভিযোগ,…

রামলীলা ময়দানে বিরোধীদের রণহুঙ্কার, আকাশে ড্রোন, মাটিতে চার হাজার পুলিশের নজরদারি

রাজনন্দিনী ঘোষ- নয়াদিল্লি-রাজনৈতিক উত্তাপের আঁচ এবার নিরাপত্তার প্রস্তুতিতেও। রবিবার, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলছে দিল্লি পুলিশ। ভিড় সামলানো থেকে শুরু করে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, প্রতিটি ক্ষেত্রেই যাতে কোনও ফাঁক না থাকে, সেই লক্ষ্যেই মোতায়েন করা হচ্ছে চার হাজারেরও বেশি পুলিশকর্মী। থাকছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ান, আকাশপথে ড্রোনের নজরদারি এবং দুশোরও বেশি সিসিটিভি ক্যামেরা।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper