Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রামলীলা ময়দানে স্লোগান, রাজনীতিতে সংঘাত, শান্তিপূর্ণ সমাপ্তির পরেও প্রশ্ন একটাই, ভোটের লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে এই সমাবেশ?

0 543,923

রাজনন্দিনী ঘোষ : দিল্লি: রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, তবে অশান্তির আঁচ লাগল না রাজধানীতে। ভোট চুরি ও নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ ঘিরে রবিবার দিনভর ছিল রাজনৈতিক উত্তেজনা। কিন্তু শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হল বিরোধী জোটের এই কর্মসূচি। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, সমাবেশ চলাকালীন বড়সড় কোনও আইনশৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি হয়নি।সমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই রাজধানীতে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। রামলীলা ময়দান ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছিল চার হাজারেরও বেশি পুলিশকর্মী। নজরদারির জন্য বসানো হয়েছিল ২০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। ভিড় সামলানো থেকে শুরু করে নিরাপত্তা নিশ্চিত করা, সব দিকেই ছিল পুলিশের কড়া নজর।রবিবারের এই সমাবেশে ইন্ডিয়া জোটের নেতারা নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সরব হন। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার বিপন্ন হচ্ছে। এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলা হয়। যদিও নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।রাজনৈতিক মঞ্চে শাসক ও বিরোধীদের মধ্যে বাকযুদ্ধ যতই তীব্র হোক, রামলীলা ময়দানে সমাবেশের পরিসমাপ্তি ঘটেছে শান্তিতেই। দিল্লি পুলিশের বক্তব্য, আগাম নিরাপত্তা পরিকল্পনা ও পর্যাপ্ত বাহিনী মোতায়েনের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।রাজনৈতিক সংঘাতের আবহে এই শান্তিপূর্ণ সমাপ্তি আপাতত স্বস্তি দিয়েছে রাজধানীর প্রশাসনকে। তবে ভোটার তালিকা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটাধিকার নিয়ে যে রাজনৈতিক বিতর্ক নতুন করে সামনে এসেছে, তা আগামী দিনেও জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকার ইঙ্গিত স্পষ্ট।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper