Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

সমর্থনে আপস নেই, পরিচয়েও নয়, তবে কাল রামলীলা ময়দানের সমাবেশে যোগ দিচ্ছে না সিজেপি

সোহিনী দাস :নয়াদিল্লি: ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধীরা। কাল রবিবার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের ডাকে আয়োজিত সমাবেশ ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। এই আবহেই নিজেদের অবস্থান স্পষ্ট করল ককরোচ জনতা পার্টি। আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও বিরোধী জোটের সমাবেশে সরাসরি অংশ নেবে না তারা। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বক্তব্য, রাজনৈতিকভাবে স্বতন্ত্র ও নিরপেক্ষ পরিচয় বজায় রাখতেই এই সিদ্ধান্ত।শনিবার দিল্লিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন অভিজিৎ…

দিল্লির দরবারে বাংলার কণ্ঠস্বর, ভোটাধিকার রক্ষায় বিরোধীদের জমায়েত

শ্রীতমা ব্যানার্জী : রবিবারের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে ফের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে বাংলা। নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকায় অনিয়ম এবং ইভিএম নিয়ে বিরোধীদের অভিযোগকে সামনে রেখে দিল্লির রামলীলা ময়দানে বড়সড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। সেই কর্মসূচিতে যোগ দিতে শনিবার কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।রবিবারের এই কর্মসূচিকে ঘিরে বিরোধী শিবিরের রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে। নির্বাচন…

পুলিশকে অভিষেকের হুঁশিয়ারি, পাল্টা শুভেন্দুর খোঁচা, ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা’

শ্রীতমা ব্যানার্জী : পুলিশকে হুঁশিয়ারি দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পাল্টা দিতে গিয়ে তাঁকেই ব্যক্তিগত আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘মনে হয় সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে।’ শুধু তাই নয়, চিকিৎসার জন্য অভিষেক নিউ ইয়র্ক যেতে চাইলে প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়ার কথাও ব্যঙ্গের সুরে বলেছেন তিনি।বৃহস্পতিবার পুলিশ আধিকারিকদের উদ্দেশে…

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে খুলল খাতা

সুদেষ্ণা বিশ্বাস : মহারাষ্ট্রের বিধান পরিষদ নির্বাচনে নাগপুরের স্নাতক কেন্দ্র থেকে জয় পেল কংগ্রেস। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নাগপুরে এই জয় রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। কংগ্রেস প্রার্থী অভিজিৎ বঞ্জারি বিজেপির প্রার্থী সুধাকর কোহলেকে ৩,২৭১ ভোটে পরাজিত করে আসনটি ধরে রাখলেন।দীর্ঘ ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে ভোট গণনা চলার পর বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। অভিজিৎ বঞ্জারি পেয়েছেন ৬৭,২৩১টি ভোট, অন্যদিকে বিজেপি প্রার্থী সুধাকর কোহলের ঝুলিতে এসেছে ৬৩,৯৬০টি ভোট। প্রথম পছন্দের ভোট গণনায় এগিয়ে ছিলেন বিজেপি…

পুজোর পাস-কাণ্ডে বড় মোড়, গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

শ্রীতমা ব্যানার্জী: কলকাতা, দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের পাস বিক্রিকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন। বুধবার সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দেওয়ার পর বাইরে বেরোতেই তাঁকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ। পরে তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর।দুর্গাপুজোর পাস বিক্রিকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে পুজোর প্রিভিউ শোয়ের জন্য বিশেষ পাস বিক্রি করা হয়েছিল। এই ঘটনায়…

আদালতে যাওয়ার পথেই বিপত্তি,রাহুলের কনভয়ে সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা।

নিজস্ব সংবাদদাতা, (নয়াদিল্লি): আদালতে হাজিরা দিতে যাওয়ার পথেই বিপত্তি! উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়ের একাধিক গাড়ি। সোমবার সকালে সুলতানপুর জেলার হালিয়াপুর এলাকায় এই ঘটনা ঘটে। কনভয়ের গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ হয় বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। তবে স্বস্তির খবর, যে গাড়িতে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সেটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি নিজেও নিরাপদ রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।লখনউ থেকে সুলতানপুরের দিকে যাচ্ছিল রাহুল গান্ধীর কনভয়।…

হাসিনার ফেরার আশায় চাঙ্গা আওয়ামি লিগ, বাংলাদেশে সভা-মিছিল ঘিরে শোরগোল

খালেক মাসুদ : (বাংলাদেশ) : বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ফের চর্চার কেন্দ্রে আওয়ামি লিগ। গ্রেপ্তারি ও প্রশাসনিক কড়াকড়ির আশঙ্কা উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্তে মিছিল, সভা এবং প্রচার কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে দলটির নেতা-কর্মীদের। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে দলের নিচুতলার কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন বলে আওয়ামি লিগের একাংশের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই বিভিন্ন…

ফের শারীরিক অসুস্থতা, অ্যাপোলোতে আডবাণী, স্বাস্থ্যের দিকে নজর দেশজুড়ে

ইন্দ্রানী দাস : নয়াদিল্লি: ফের হাসপাতালে ভর্তি হলেন বিজেপির প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। শুক্রবার, ১৬ অক্টোবর সন্ধ্যায় বুকে সংক্রমণের কারণে তাঁকে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৯৮ বছর বয়সি এই প্রবীণ নেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে।সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে পৌঁছন আডবাণী। তাঁকে হাসপাতালের পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে…

চুঁচুড়ায় বন্ধ ঘরে যুবতীর রক্তাক্ত দেহ, উধাও স্বামী

নিজস্ব প্রতিনিধি: শারদোৎসবের আনন্দে যখন চারদিক মুখরিত, আলোয় সেজে উঠেছে গোটা এলাকা, ঠিক তখনই পঞ্চমীর সন্ধ্যায় হুগলির চুঁচুড়ায় ঘটে গেল এক চরম মর্মান্তিক ও লোমহর্ষক কাণ্ড। চুঁচুড়া থানার অন্তর্গত প্রতাপপুর এলাকার একটি ভাড়া বাড়ির তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হল এক যুবতীর রক্তাক্ত নিথর দেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা পাড়ায়। ঘটনার পর থেকেই বেপাত্তা যুবতীর স্বামী। ঘরের মেঝেতে রক্তের দাগ এবং বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে রেখে স্বামীর গা ঢাকা দেওয়ার ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, বরং…

পুজোর মুখে বনগাঁয় সিপিএমের বুকস্টলে হাইকোর্টের অনুমতি

শিবনাথ দাস : অবশেষে কাটল সব আইনি জটিলতা। দুর্গাপূজার আবহে পঞ্চমীর দিনই বনগাঁয় বুকস্টল বসানোর ছাড়পত্র পেল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএম। রাজ্য প্রশাসনের আপত্তির মুখে দাঁড়িয়ে এই মামলার শুনানিতে অত্যন্ত কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। পুজো মণ্ডপের একশো মিটারের মধ্যে দলীয় বুকস্টল বসানোর স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে বনগাঁ এবং নৈহাটিতে দুটি বুকস্টল গড়তে চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল বাম নেতৃত্ব। অভিযোগ ওঠে, পুলিশ ইচ্ছাকৃতভাবে সেই অনুমোদনের পথ আটকে দেয়।…

সুদীপ, কাকলি, শতাব্দীদের কি বিজেপিতে যোগদানের অপেক্ষা?

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়, একসময় তৃণমূলের পরিচিত মুখ, বর্তমানে এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত। তাঁদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হতে চলেছে? বিজেপিতে সরাসরি যোগদান, নাকি এনডিএর শরিক হিসেবেই রাজনৈতিক অবস্থান বজায় রাখা,এই প্রশ্ন ঘিরেই বাড়ছে জল্পনা। বিদ্রোহ থেকে নতুন রাজনৈতিক সমীকরণ ২০২৬ সালের জুনে তৃণমূল থেকে বেরিয়ে আসা একদল সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ…

মমতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা? ছুরি নিয়ে হামলার অভিযোগে চাঞ্চল্য

শ্রীতমা ব্যানার্জী :: দুর্গাপুজোর আবহে ফের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার, ১৩ অক্টোবর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে তাঁকে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, পুজো উদ্বোধনে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে একটি দুর্গাপুজোর উদ্বোধনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় এক মহিলা তাঁর নিরাপত্তাবলয়ের কাছে…

সকাল সকাল ইডি-র অ্যাকশন, টালিগঞ্জ থেকে শরৎ বোস রোড, ৮ জায়গায় তল্লাশি

শ্রীতমা ব্যানার্জী : দুর্গাপুজোর আবহে ফের কলকাতায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চিটফান্ড সংক্রান্ত আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে সোমবার সকালে শহরের আটটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টালিগঞ্জ ও শরৎ বোস রোড-সহ কলকাতার একাধিক এলাকায় এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।তদন্তের সূত্রে উঠে আসা অভিযোগ, মোটা অঙ্কের রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল। পরে সেই টাকা নির্মাণ সংস্থা-সহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয় বলে অভিযোগ। সংগৃহীত অর্থ কোথায়, কীভাবে…

মমতা তৃণমূল করিস?’প্রশ্নের পরেই ‘শ্মশানে পাঠাব’ হুমকি, ইট-লাঠিতে আক্রান্ত জয়নগরের বিধায়ক

শ্রীতমা ব্যানার্জী :রাজনৈতিক পরিচয়ই কি কাল হল? ‘মমতা তৃণমূল করিস? শ্মশানে পাঠাব!’এমনই হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। নিজের বিধানসভা এলাকায় হামলার মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। ইট ও লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় বিধায়কের বাঁ চোখে আঘাত লাগে। আহত হয়েছেন তাঁর গাড়িচালক ও নিরাপত্তারক্ষীও। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা, শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।অভিযোগ, বিধায়ককে লক্ষ্য করে আচমকাই চড়াও হয় একদল দুষ্কৃতী। ইট ও লাঠি নিয়ে হামলা চালানো হয় তাঁর উপর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত…

দিল্লিতে মমতাকে আটক, প্রিজন ভ্যান ঘিরে তোলপাড় রাজনীতি

শ্রীতমা ব্যানার্জী : দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা এবং তাঁকে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যান আসার খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একই ঘটনায় তৃণমূল সাংসদ দোলা সেনের উপস্থিতিও নজর কেড়েছে।কী পরিস্থিতিতে এই পদক্ষেপ, কেনই বা প্রতিবাদের মাঝেই পুলিশি হস্তক্ষেপ, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper