Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ফের শারীরিক অসুস্থতা, অ্যাপোলোতে আডবাণী, স্বাস্থ্যের দিকে নজর দেশজুড়ে

0 4,474

ইন্দ্রানী দাস : নয়াদিল্লি: ফের হাসপাতালে ভর্তি হলেন বিজেপির প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। শুক্রবার, ১৬ অক্টোবর সন্ধ্যায় বুকে সংক্রমণের কারণে তাঁকে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৯৮ বছর বয়সি এই প্রবীণ নেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে।সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে পৌঁছন আডবাণী। তাঁকে হাসপাতালের পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা ও পর্যবেক্ষণ। তবে বয়সজনিত নানা শারীরিক জটিলতার কারণে তাঁর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।এর আগেও চলতি বছরের মে মাসে বয়সজনিত অসুস্থতার কারণে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন আডবাণী। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ২০২৪ সালেও একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে।ভারতীয় রাজনীতির দীর্ঘ পথচলায় লালকৃষ্ণ আডবাণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির উত্থান ও জাতীয় রাজনীতিতে দলটির বিস্তারের ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম প্রধান মুখ। অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি। ২০২৪ সালে তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ প্রদান করা হয়।আডবাণীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। তাঁর স্বাস্থ্য নিয়ে পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছে দেশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper