Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চোরবাগানে ভিড়ের চাপে বিপত্তি, আহত ২৫, বন্ধ পুজোমণ্ডপ

0 6,715

শ্রীতমা ব্যানার্জী :পুজোর আনন্দের মাঝেই চোরবাগান সর্বজনীনে উদ্বেগজনক পরিস্থিতি। বৃষ্টির মধ্যে উপচে পড়া ভিড়, তার সঙ্গে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি,সব মিলিয়ে মণ্ডপ চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ভিড়ের চাপে পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন দর্শনার্থী। পরিস্থিতি সামাল দিতে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে প্রবেশ।সূত্রের খবর, আহত ২৫ জনকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে তাঁদের অবস্থা এবং মৃত্যুর আশঙ্কা সংক্রান্ত খবরের বিষয়ে এখনও নিশ্চিত সরকারি তথ্য পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃষ্টির মধ্যে বিপুল সংখ্যক মানুষের সমাগমের জেরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে অনেকে ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় বলে খবর।ঘটনার পর নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হচ্ছে, সেদিকেই নজর রয়েছে।দুর্গোৎসবের উন্মাদনার মধ্যেই চোরবাগানের এই ঘটনা ফের বড় পুজোগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, পর্যাপ্ত নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজের গুরুত্ব সামনে এনে দিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper