Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মোদির চোখে চোখ রাখার সাহস নেই? নতুন বইয়ে সোনিয়ার মন্তব্য ঘিরে চর্চা

0 33,302

রাজনন্দিনী ঘোষ :ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধীর রাজনৈতিক দূরত্ব দীর্ঘদিনের। সংসদ থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ, দুই শিবিরের সংঘাতও নতুন নয়। তবে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর নতুন আত্মজীবনীতে উঠে এসেছে মোদির সঙ্গে সীমিত যোগাযোগ এবং মুখোমুখি সাক্ষাতের এক বিশেষ অভিজ্ঞতার কথা।সোনিয়ার দাবি, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কার্যত কোনও ব্যক্তিগত কথাবার্তাই হয়নি। সংসদ অধিবেশন শেষ হওয়ার পর স্পিকারের কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আনুষ্ঠানিক সাক্ষাতের মতো কিছু নির্দিষ্ট অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। সেই সময় দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হলেও সম্পর্কের উষ্ণতা বিশেষ চোখে পড়ে না বলে জানিয়েছেন তিনি।সোনিয়ার বক্তব্য, মুখোমুখি হলে মোদি আনুষ্ঠানিকভাবে নমস্কার করেন, কিন্তু চোখে চোখ রাখতে চান না। বরং অন্য দিকে তাকিয়ে থাকেন। অতীতে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও বিভিন্ন দলের নেতাদের মধ্যে যে সৌজন্য ও পারস্পরিক আন্তরিকতা দেখা যেত, বর্তমান পরিস্থিতি তার থেকে অনেকটাই আলাদা বলে মনে করেন তিনি।তবে সব সময় যে কথাবার্তা একেবারেই হয় না, তা নয়। হাসপাতালে চিকিৎসার পর ফিরে এলে মোদি তাঁকে কখনও কখনও ‘ঠিক আছেন কি না’ বলে খোঁজ নিয়েছেন। সোনিয়াও সৌজন্য বজায় রেখে তার উত্তর দিয়েছেন। কিন্তু এই সামান্য কথাবার্তার বাইরে তাঁদের মধ্যে কোনও অর্থপূর্ণ আলোচনা হয়নি বলেই জানিয়েছেন কংগ্রেস নেত্রী।নিজের নতুন বই ‘ বিলঙ্গিং : এ জার্নি অফ লভ “দুই নেতার রাজনৈতিক দর্শনের পার্থক্যও তুলে ধরেছেন সোনিয়া। তাঁর মতে, ভারতকে দেখার দৃষ্টিভঙ্গিতেই তাঁদের মৌলিক ফারাক। তিনি যে ভারতের কথা ভাবেন, সেখানে ধর্মনিরপেক্ষতা, অন্তর্ভুক্তি এবং সামাজিক ন্যায়বিচার গুরুত্বপূর্ণ। অন্যদিকে, মোদির ভারত ভাবনা সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক ও আদর্শগত ভিত্তির উপর দাঁড়িয়ে বলে তাঁর দাবি।মোদির রাজনৈতিক উত্থান নিয়েও নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন সোনিয়া। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথ তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যে শুধু নির্বাচনী লড়াইয়ে সীমাবদ্ধ নয়, দুই শীর্ষ নেতার ব্যক্তিগত দূরত্বের বর্ণনায় তা আরও একবার সামনে আনলেন সোনিয়া গান্ধী। নতুন আত্মজীবনী প্রকাশের পর তাঁর এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper