Khabor Ekhon
পানিহাটিতে তৃণমূলের ফাটল আমন্ত্রণপত্র থেকে উধাও দলীয় প্রতীক-ছবি
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পানিহাটি পুরসভা এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। একটি দলীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে তৃণমূলের প্রতীক ও নেতৃত্বের ছবি না থাকায় দলের মধ্যে নতুন করে অসন্তোষের আগুন জ্বলে উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বিতর্ক ও অভিযোগের ঝড় শুরু হয়েছে।
সূত্রের খবর, পানিহাটির একটি স্থানীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে দলের প্রতীক (ঘাসফুল) এবং শীর্ষ নেতৃত্বের ছবি বাদ দেওয়া হয়েছে। সাধারণত তৃণমূলের যেকোনও কর্মসূচি বা অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে দলীয় প্রতীক,…
