Khabor Ekhon
‘সরাসরি মুখ্যমন্ত্রী’ অ্যাকাউন্ট হ্যাক! ৪৭টি অননুমোদিত মেসেজ, তদন্তে বিধাননগর সাইবার পুলিশ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামক জনপ্রিয় পরিষেবা ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলার বিভিন্ন প্রান্তের সাধারণ নাগরিকদের অভাব-অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু করা এই প্ল্যাটফর্মটি হ্যাক হয়ে যাওয়ায় রাজ্য প্রশাসনে উদ্বেগ ছড়িয়েছে।
অ্যাকাউন্টটি পরিচালনাকারী সংস্থা মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ৪৭টি অনুমোদনহীন ডাইরেক্ট মেসেজ (ডিএম)…
