Khabor Ekhon
রাহুল সিনহার গ্রহণ কাটল রাজ্যসভার বিজেপি প্রার্থী হচ্ছেন
রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা
দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে মনোনীত করে বড় ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বের
খবর এখন: দোলপূর্ণিমার দিনেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এল বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে দলের একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।
দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির অনুমোদনক্রমে মঙ্গলবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশিত হয়েছে। বিজেপি মোট ছয়টি রাজ্যের নয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের একমাত্র আসনেই রাহুল সিনহার…
