Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

চিকিৎসকদের পদোন্নতি নেপথ্যে কি ভোট রাজনীতি?

 রাজ্য স্বাস্থ্য দফতরের এক নজিরবিহীন পদক্ষেপে চিকিৎসকদের পদোন্নতি ঘিরে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রকাশিত এক পদোন্নতির তালিকা নিয়ে এখন সরগরম স্বাস্থ্য ভবন থেকে শুরু করে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, যোগ্যতার বিচারে পদোন্নতি নাকি আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক সোপান তৈরির লক্ষ্যেই এই দ্রুত সিদ্ধান্ত? ঘটনার সূত্রপাত ২০২৪ সালের লোকসভা ভোটের ঠিক প্রাক্কালে। স্বাস্থ্য ভবন থেকে আচমকাই একটি তালিকা প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় শুধুমাত্র সাইকায়াট্রি (মনোরোগ) বিভাগের চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য…

পার্থ-যুগ শেষ? বেহালা পশ্চিমে এবার দাপুটে নেত্রী

টানা ২৫ বছরের একাধিপত্যে কি তবে দাঁড়ি পড়তে চলেছে? ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ‘বেহালা পশ্চিম’ নিয়ে চরম শোরগোল শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। ২০০১ থেকে ২০২১— দীর্ঘ দু’দশক ধরে যে আসনটি পার্থ চট্টোপাধ্যায়ের ‘গড়’ হিসেবে পরিচিত ছিল, সেখানে এবার প্রার্থীর আমূল রদবদল কার্যত নিশ্চিত। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই দল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দূরত্ব বজায় রেখেছে। ২০২২ সালে গ্রেফতারির পর তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। সম্প্রতি জামিনে মুক্তি পেলেও…

কী এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হল যে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে দু’জন একান্তে কথা বললেন? তৃণমূলে জল্পনা তুঙ্গে

ধর্মতলার মেট্রো চ্যানেলে চলমান তৃণমূলের ধর্নামঞ্চের পাশেই সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই বৈঠক নিয়ে দলের অন্দরে তীব্র কৌতূহল ও জল্পনা শুরু হয়েছে—কী এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হল যে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে দু'জন একান্তে কথা বললেন? সূত্রের খবর, সোমবার সন্ধ্যা ৮টার কিছু আগে থেকে এই বৈঠক শুরু হয় মমতার অস্থায়ী আস্থানায়। চলে রাত ৯টার পর্যন্ত। বৈঠককালে বাইরে বেশ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।…

মমতার সমর্থনে উদয়নের ২৪ ঘণ্টার অনশন

মৃদুল মাহাতো - (কোচবিহার): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া-বিরোধী ধর্নাকে সমর্থন জানিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সোমবার ২৪ ঘণ্টার গণঅনশনে বসেছেন। দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে রাজ্য সড়কের দু'ধারে এই কর্মসূচিতে প্রায় ২০০ জন তৃণমূল নেতা-কর্মী অংশ নিয়েছেন। উদয়ন গুহ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে রাজ্যের প্রায় ৬০ লক্ষ ভোটারকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, "বিবেচনাধীন" (আন্ডার কনসিডারেশন) দেখিয়ে বৈধ ভোটারদের নাম…

মমতার ধরনা অব্যাহত, ভোটাধিকার ফেরানোর লড়াই চলবে

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম 'বিচারাধীন' (আন্ডার অ্যাডজুডিকেশন) রাখা এবং লক্ষ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার ধরনা মঞ্চ থেকে স্পষ্ট করে বলেছেন, “এই ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।…

রাহুল সিনহা রাজ্যসভায় নির্বাচিত, তৃণমূল-বিজেপির সৌজন্যের ছবি

রাজ্যসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি আসনের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। বিজেপির 'আদি' নেতা রাহুল সিনহা (বিশ্বজিৎ সিনহা) বিনা লড়াইয়ে রাজ্যসভায় প্রবেশের পথ পেলেন। সোমবার বিধানসভায় সংশ্লিষ্ট আধিকারিকের হাত থেকে জয়ের সার্টিফিকেট গ্রহণ করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভা প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি রাহুল সিনহার হাত ধরে অভিনন্দন জানান। দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে এই সৌজন্যমূলক ছবি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। এদিন তৃণমূলের চার…

‘সব জানি, বসুন!’ — আইপিএস বিনীত গোয়েলকে ধমকে বসালেন জ্ঞানেশ কুমার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে কড়া মেজাজ দেখালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার ও মঙ্গলবারের বিভিন্ন বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের একাধিকবার ভর্ৎসনা করেন তিনি। বিশেষ করে কলকাতা পুলিশ কমিশনার আইপিএস বিনীত গোয়েলকে ‘সব জানি, আপনি বসুন’ বলে ধমক দিয়ে বসিয়ে দেন জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কোনও অভিযোগ বা ব্যাখ্যা দিতে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন বিনীত গোয়েল। তখনই কমিশনার তাঁকে কড়া সুরে থামিয়ে…

পরিবর্তন যাত্রার পতাকা লাগাতে গিয়ে মারধর, উত্তেজনা ছড়াল এলাকায়

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায় ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটল। দলীয় পতাকা লাগানো নিয়ে বচসা থেকে শুরু হয়ে পরিস্থিতি হিংসাত্মক আকার ধারণ করে। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা তাদের পতাকা খুলে ফেলেন এবং বাধা দেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে দাবি উঠেছে। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী ও বিজেপি সূত্রের খবর অনুযায়ী, ‘পরিবর্তন যাত্রা’র প্রচারের জন্য দত্তপুকুরের বিভিন্ন রাস্তায় ও এলাকায় দলীয় পতাকা টাঙানোর কাজ চলছিল। বিজেপি…

রাষ্ট্রপতির অসম্মান! নজিরবিহীন সংঘাত কেন্দ্র-রাজ্য, বিকেলের মধ্যে মুখ্যসচিবের জবাব তলব নর্থ ব্লকের

ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে নজিরবিহীন প্রশাসনিক ও রাজনৈতিক সংঘাত তৈরি হল কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে। উত্তরবঙ্গ সফরে এসে খোদ রাষ্ট্রপতির মুখে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ  ও আক্ষেপ শোনা যাওয়ার পরেই নড়েচড়ে বসেছে দিল্লি। শনিবারের ঘটনার রেশ ধরে রবিবার সকালেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে কড়া চিঠি পাঠিয়ে জবাব তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ বিকেল ৫টার মধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।…

ভোটাধিকার কাড়ার অভিযোগে ধর্মতলায় সরব মমতা, নিশানায় প্রধানমন্ত্রী

শহর কলকাতার রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়ে ধর্মতলার ধরনামঞ্চ থেকে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু— এসআইআর বা ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার অভিযোগ। এই প্রক্রিয়াকে ‘ভোটের আগেই ভোট করে নেওয়া’ বলে কটাক্ষ করে সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। একইসঙ্গে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁকে ভয় দেখিয়ে ও চাপ দিয়ে ইস্তফা দিতে বাধ্য করেছে বিজেপি। এদিন মঞ্চ থেকে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে…

অহঙ্কারে ধ্বংস হবে তৃণমূল”, দিল্লি থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর ! রাষ্ট্রপতি-বিতর্কে এবার বেনজির সংঘাত কেন্দ্র-রাজ্য

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার 'ব্যক্তিগত আক্রমণ' ও 'ছবি-যুদ্ধে' মোড় নিল। একদিকে দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাষ্ট্রপতির ‘অসম্মান’কে আদিবাসী ও সংবিধানের অপমান বলে তোপ দাগছেন, ঠিক তখনই ধর্মতলার ধর্নামঞ্চ থেকে পালটা একটি পুরনো ছবি তুলে ধরে প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ‘অস্ত্র’ পুরনো ছবি রবিবার মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একটি ছবি জনসমক্ষে আনেন, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের, ‘পরিসংখ্যান নিয়ে বসুন, ১০-০ গোলে হারাব’

মথুরাপুরের মাটিতে দাঁড়িয়ে পাঁচ দিনের ব্যবধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিটি অভিযোগের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঋণ থেকে নারী নিরাপত্তা, আর আইনশৃঙ্খলা থেকে উন্নয়ন— প্রতিটি ইস্যুতে পরিসংখ্যান তুলে ধরে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেনাপতি। তাঁর সাফ কথা, “সময় আর জায়গা ঠিক করুন, বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বাংলার উন্নয়নের তুলনা হলে ১০-০ গোলে হারিয়ে দেব।” গত সপ্তাহে অমিত শাহ অভিযোগ করেছিলেন, বাংলার প্রতিটি শিশু ৭৭ হাজার টাকার ঋণের বোঝা নিয়ে জন্মায়। এদিন তার পাল্টা…

ভোটের আগে প্রশাসনে বড় রদবদল

আসন্ন নির্বাচনের প্রাক্কালে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। রাজ্যের বিভিন্ন ব্লকের ১২৪ জন বিডিওকে (ব্লক ডেভেলপমেন্ট অফিসার) বদলির নির্দেশ জারি করা হয়েছে। পাহাড় থেকে সমতল—রাজ্যের একাধিক জেলায় এই বদলি কার্যকর হবে। গত ৬ মার্চ নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের বদলি করা হয়েছে তাঁদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন একই ব্লকে কর্মরত আধিকারিকদের সরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারেই মূলত…

রাষ্ট্রপতিকে ‘অপমান’ ঘিরে দিল্লি-নবান্ন সংঘাত, বিকেল ৫টার মধ্যে রিপোর্ট তলব

আন্তর্জাতিক নারীদিবসেই বাংলার রাজনীতিতে নজিরবিহীন সাংবিধানিক সংকট। উত্তরবঙ্গ সফরে গিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ‘অসম্মানিত’ হওয়ার অভিযোগে তোলপাড় জাতীয় রাজনীতি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরাসরি রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে জবাব চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ, রবিবার বিকেল ৫টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিল্লির নর্থ ব্লকে জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে ক্ষোভ উগরে দেন রাষ্ট্রপতি।…

হাইভোল্টেজ রবিবার: একদিকে মমতার প্রতিবাদী মিছিল, অন্যদিকে শহরে কমিশনের ফুল বেঞ্চ

তপ্ত রোদেও চড়ছে রাজনৈতিক পারদ। আজ, রবিবার বাংলার রাজনীতিতে এক বিশেষ সন্ধিক্ষণ। একদিকে রান্নার গ্যাসের অগ্নিমূল্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজপথে কালো পোশাকে সরব হচ্ছেন মহিলারা, অন্যদিকে লোকসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে আজ সন্ধ্যায় কলকাতায় পা রাখছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের সফর ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের ফুল বেঞ্চ। সোমবার ও…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper