Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

‘সব জানি, বসুন!’ — আইপিএস বিনীত গোয়েলকে ধমকে বসালেন জ্ঞানেশ কুমার

0 56,808,901

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে কড়া মেজাজ দেখালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার ও মঙ্গলবারের বিভিন্ন বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের একাধিকবার ভর্ৎসনা করেন তিনি। বিশেষ করে কলকাতা পুলিশ কমিশনার আইপিএস বিনীত গোয়েলকে ‘সব জানি, আপনি বসুন’ বলে ধমক দিয়ে বসিয়ে দেন জ্ঞানেশ কুমার।
সূত্রের খবর, নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কোনও অভিযোগ বা ব্যাখ্যা দিতে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন বিনীত গোয়েল। তখনই কমিশনার তাঁকে কড়া সুরে থামিয়ে দেন এবং বলেন, “সব জানি, বসুন!” এই ঘটনা বৈঠককক্ষে উপস্থিত অন্য আধিকারিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে।
জ্ঞানেশ কুমার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, প্রত্যেক আধিকারিকের কাজের ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে। জেলাশাসক হোন বা পুলিশ কমিশনার — কোনও গাফিলতি বা অবহেলা দেখা গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে কোনও আপস করা হবে না। কমিশনের নজরদারি থাকবে প্রতিটি স্তরে।
রবিবার রাতে কলকাতায় পৌঁছে সোমবার সকাল থেকেই শুরু হয় কমিশনের ঠাসা কর্মসূচি। সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে নিউটাউনে হোটেলে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ কুমার। পরে দুপুরে পুলিশ-প্রশাসনের শীর্ষ আধিকারিক, জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য কর্তাদের সঙ্গে বৈঠক চলে। এই বৈঠকগুলিতেই রাজ্যের ভোট প্রস্তুতি নিয়ে কড়া পর্যবেক্ষণ ও নির্দেশ দেওয়া হয়।
এদিকে, কমিশনের এই সফরের সময় কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে নিউটাউন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েন জ্ঞানেশ কুমার। কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। তবে কমিশনার তাঁর অবস্থানে অটল থেকে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দেন — নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়, তার জন্য কোনও ছাড় নেই।
আগামী কয়েকদিনের মধ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে কমিশনের এই কড়া অবস্থান রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়িয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper