Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মমতার সমর্থনে উদয়নের ২৪ ঘণ্টার অনশন

0 4,509,241

মৃদুল মাহাতো – (কোচবিহার): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া-বিরোধী ধর্নাকে সমর্থন জানিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সোমবার ২৪ ঘণ্টার গণঅনশনে বসেছেন। দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে রাজ্য সড়কের দু’ধারে এই কর্মসূচিতে প্রায় ২০০ জন তৃণমূল নেতা-কর্মী অংশ নিয়েছেন।
উদয়ন গুহ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে রাজ্যের প্রায় ৬০ লক্ষ ভোটারকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, “বিবেচনাধীন” (আন্ডার কনসিডারেশন) দেখিয়ে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর ফলে ছিটমহলবাসীসহ অনেকের নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছে, যদিও তারা ভারতের নাগরিক। উদয়নের দাবি, এই প্রক্রিয়ায় বিজেপিকে সুবিধা দেওয়ার চক্রান্ত চলছে। তিনি নির্বাচন কমিশনকে “বিজেপির অঙ্গুলিহেলনে চলা” বলে তীব্র আক্রমণ করেন এবং দাবি জানান যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়।
এদিকে, তৃণমূলের এই কর্মসূচির পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি খোঁচা দিয়েছে। বিজেপির নেতারা দাবি করেছেন, তৃণমূল ভোটার তালিকায় অবৈধ নাম ঢোকানোর চেষ্টা করছে এবং কমিশনের নিরপেক্ষ কাজকে বাধা দেওয়ার ষড়যন্ত্র করছে। দলের এক নেতা বলেন, “অনশন করে কমিশনকে চাপ দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু আইন মেনেই নির্বাচন প্রক্রিয়া চলবে।”
প্রসঙ্গত, এই অনশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলায় চলমান ধর্নার সঙ্গে সংযুক্ত। মমতা দাবি করেছেন, এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম কাটা হচ্ছে। এদিনই কমিশনের সঙ্গে তৃণমূলের বৈঠক হয়েছে, যেখানে একই অভিযোগ তুলে ধরা হয়েছে।
উদয়ন গুহর এই অনশন উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। কর্মসূচিতে তৃণমূল কর্মীরা জাতীয় পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে স্লোগান দিচ্ছেন। অনশন ২৪ ঘণ্টা চলবে বলে জানানো হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper