Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভাইরাল হতে গিয়ে ট্রোলিং-এর মুখে শম্ভুনাথ কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা

0 7,106,626

এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হল লাভপুরের শম্ভুনাথ কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের নাচের ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর এখন। হিন্দি থেকে বাংলা, এক কথায় লুঙ্গি ড্যান্স থেকে শুরু করে ধুরন্ধরের ট্রেন্ডিং গান বাজছে বড় বড় সাউন্ড বক্সে। আর সঙ্গে সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড়। কেন এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন অধ্যাপকরা? শিক্ষাক্ষেত্রের কী হাল! কলেজের কি কোনও শালীনতা নেই? শাসন জারি থাকবে কি কেবল ছাত্রছাত্রীদের জন্য? এমন বহু প্রশ্নই কড়া নাড়ছে বিশ্ববিদ্যালয় অন্দরে।

বর্তমানে ভাইরাল হতে কে না চায়। তবে এই ভাবে ভাইরাল হতে গিয়ে রীতিমতো ট্রোলিং-এর মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় সহ অধ্যক্ষরা। এমনকি প্রশ্নের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। ভিডিওতে দেখা যাচ্ছে, কলেজ চত্বরে বড় বড় সাউন্ড বক্স বসিয়ে গৌরবের সঙ্গে বাজছে বিভিন্ন হিন্দি গান। আর ছাত্রছাত্রীই নয়, বরং তাল মিলিয়ে নাচছেন কলেজের বেশ কয়েকজন অধ্যাপক ও অধ্যাপিকা। পাশে কয়েকজন অধ্যাপককে আবার তালি দিয়ে উৎসাহ দিতে দেখা যাচ্ছে।

সূত্রের খবর, কয়েকদিন আগে কলেজে অধ্যাপকদের একটি অনুষ্ঠান ছিল। সেখানে খাওয়াদাওয়ারও ব্যবস্থা ছিল। তারপরই বসে ট্রেন্ডিং নাচ-গানের আসর। যদিও এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজের প্রিন্সিপাল বলেন, তিনি এই ভিডিওর সম্পর্কে কোনও কিছু জানেন না। তবে, ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এটাও বলেছেন, বর্তমান দুনিয়াকে এআই গ্রাস করে রেখেছে। প্রযুক্তির মাধ্যমে অনেক ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে। তাই আগে সেটিও যাচাই করা দরকার।

লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা জানান, কলেজের প্রিন্সিপালের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper