Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কীর্তন দেখে ফেরার পথে উদ্ধার মহিলার মৃতদেহ, তদন্ত করছে পুলিশ

0 71,086,587

ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল মালদা জেলার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায়। এক মহিলাকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হল। মৃতার নাম সাথী মণ্ডল (৪৫)। জানা গিয়েছে, এলাকার মন্দিরে চলছিল ২৪ প্রহর ব্যাপী লীলাকীর্তন। সেই কীর্তন শুনে গভীর রাতে বাড়ি ফিরে আসছিলেন ওই মহিলা। অভিযোগ, এরপরই আচমকা কেউ হামলা চালায়। ইট দিয়ে মাথা থেঁতলে দেয় তাঁর। তাঁর এক ছেলে দেখতে পান মায়ের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, পরনের সোনার গয়না ছিনতাই করতে হয়তো ঘরে ঢুকেছিল দুষ্কৃতীরা। বাধা দেওয়াই হয়তো কাল হল। নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য মহিলাকে খুন করে দুষ্কৃতীরা। তবে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হাতে রিপোর্ট এলেই তদন্ত শুরু করবে পুলিশ। মহিলা খুনের ঘটনায় শোকাহত পরিবার সহ গোটা গ্রাম।

খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি পরিবারের এ-বিষয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। আর আশ্বাস দেন এই ঘটনা যেই ঘটাক না কেন তাকে ছাড়া হবে না। তবে নিহত মহিলার সঙ্গে কারওর ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper