Khabor Ekhon
আমি শাসক, আমিই বিরোধী: মমতার কড়া বার্তা
“সরকারে থেকেও আমাদেরই বিরোধীর ভূমিকা পালন করতে হচ্ছে।” — একটি বৈদ্যুতিন চ্যানেলে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলায় বর্তমান বিরোধীরা কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছে, গঠনমূলক সমালোচনা বা সৌজন্য–সংস্কৃতির অভাব স্পষ্ট।
‘নেগেটিভ পলিটিক্স’-এর অভিযোগ:
মুখ্যমন্ত্রীর কথায়, “এখন সবকিছুই নেগেটিভ পলিটিক্স। বিরোধীদের কাজ সরকারকেই করতে হচ্ছে।” তিনি অভিযোগ করেন, বিরোধী নেতারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ‘বিশাল গাড়ির বহর’ সহকারে চলাফেরা করেন, কিন্তু জনস্বার্থে গঠনমূলক ভূমিকা…
