Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

গ্রেফতারের পর বড় স্বস্তি, হাইকোর্টে অন্তর্বর্তী জামিন মিলন প্রধানের

0 4,397

শ্রীতমা ব্যানার্জী : ভোটের ময়দানে নামার আগেই আইনি জটিলতায় গ্রেফতার হয়েছিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। সেই মামলাতেই এবার সাময়িক স্বস্তি পেলেন তিনি। হাইকোর্টের নির্দেশে আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন মিলন প্রধান।আদালতের নির্দেশ অনুযায়ী, ২১ অক্টোবর তাঁকে আত্মসমর্পণ করতে হবে। মোট ছ’টি মামলায় তাঁকে এই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে আপাতত জেলের বাইরে থেকেই উপনির্বাচনের লড়াইয়ে থাকতে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।   একটি মামলাকে কেন্দ্র করেই মিলন প্রধানকে পুলিশ গ্রেফতার করেছিল। গ্রেফতারের পর থেকেই তাঁর নির্বাচনী প্রচার ও ভোটের ময়দানে থাকা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। হাইকোর্টের অন্তর্বর্তী জামিনের নির্দেশ সেই পরিস্থিতিতে তাঁকে সাময়িক স্বস্তি দিল। এখন নজর ২১ অক্টোবরের দিকে—আদালতের নির্দেশ মেনে সেদিন মিলন প্রধান কী পদক্ষেপ করেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper