Khabor Ekhon
পদ খুইয়েও লড়াইয়ের মেজাজে রাঘব, পাশে দাঁড়ালেন শ্যালিকা প্রিয়াঙ্কা
আম আদমি পার্টির (আপ) অন্দরে সমীকরণ বদলের জেরে রাজ্যসভার উপ-নেতার পদ খোয়াতে হয়েছে তরুণ তুর্কি রাঘব চাড্ডাকে। তাঁর জায়গায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে অশোক মিত্তলকে। দলের এই আকস্মিক সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হলেও, রাঘব নিজে যে দমে যাওয়ার পাত্র নন, তা স্পষ্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর এই কঠিন সময়ে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে শ্যালক রাঘবের পাশে দাঁড়িয়ে দরাজ সার্টিফিকেট দিলেন বলিউড ডিভা তথা তাঁর শ্যালিকা প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও কোলাজ পোস্ট করেছেন রাঘব চাড্ডা। সেখানে দেখা…
