Khabor Ekhon
মমতার আক্রমণ: ‘কাকে ভয় দেখাচ্ছ, সব জানি’
নিখিল গিরি (সামশেরগঞ্জ): তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (এগ্রিকালচারাল ডিরেক্টরেট ফিল্ড) জনসভায় বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুললেন। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপিকে তীব্র আক্রমণ করার পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। অফিসার বদলি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং রাজ্যের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়ার অভিযোগ তুলে মমতা বলেন, “কাকে ভয় দেখাচ্ছ, সব জানি।”
সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে কমিশন রাজ্য…
