Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

ল্যাম্পপোস্ট তরজা সোনারপুর দক্ষিণে তুঙ্গে বাকযুদ্ধ রূপা-লাভলির তারকা লড়াইয়ে নতুন মোড়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রচারে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিজেপি প্রার্থী ও প্রখ্যাত অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্য করায় বিতর্ক ছড়িয়ে পড়েছে। তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র (অরুন্ধতী মৈত্র) পাল্টা জবাব দিয়ে বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মানের অভিযোগ তুলেছেন, তবে রূপা গঙ্গোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে ভুল করেননি। নির্বাচনী জনসভায় রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।” তিনি আরও…

শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের দাবিতে সরব তৃণমূল: কমিশনে জোড়া চিঠি ডেরেকের

২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্রেই ভয়ের বাতাবরণ তৈরি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই গুরুতর অভিযোগ তুলে তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার নির্বাচন কমিশনকে লেখা দু’টি পৃথক চিঠিতে শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহারের অভিযোগ এনেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। ভয়ের রাজনীতি ও আধিকারিকদের হুমকির অভিযোগ তৃণমূলের প্রথম চিঠিতে দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে…

মিছিলে খোয়ালেন জুতো, খালি পায়েই হাঁটলেন সাংসদ মিতালী

রোদে তপ্ত রাস্তা, চারদিকে হাজার হাজার মানুষের ভিড় আর গগনভেদী স্লোগান। তার মাঝেই এক অদ্ভুত পরিস্থিতির সাক্ষী থাকল চন্দ্রকোনা। দলের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে যোগ দিতে এসে ভিড়ের চাপে জুতো হারালেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। কিন্তু সেই অবস্থাতেই দমে না গিয়ে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে নিজের রাজনৈতিক নিষ্ঠার পরিচয় দিলেন তিনি। ঘটনার সূত্রপাত বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি ছিল। প্রার্থীর সমর্থনে…

ভাতারে বিজেপি নেতার উপর হামলা

 ভোট ঘোষণার পর থেকেই বাংলায় রাজনৈতিক প্রচার জোরকদমে চলছে। মিটিং-মিছিলের পাশাপাশি দেওয়াল লিখন নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি স্নেহময় কুণ্ডুর বাড়িতে আচমকা হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্নেহময় কুণ্ডু সেদিন দুপুরে সবে খেতে বসেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভাতের থালা সামনে নিয়ে বসার কয়েক মিনিটের মধ্যেই কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে পড়ে। তাঁরা সরাসরি স্নেহময় কুণ্ডুকে লক্ষ্য করে বেধড়ক মারধর শুরু করে। ঘটনার আকস্মিকতায় তিনি…

ভোটের শাড়ি, শান্তিপুরে রাজনীতির ছাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটের হাওয়া যেখানে তুঙ্গে, সেখানে শাড়ির বাজারেও রাজনীতি ঢুকে পড়েছে। শান্তিপুরের বিখ্যাত তাঁতের শাড়ির পাশাপাশি এবার বাজার কাঁপাচ্ছে ‘রাজনৈতিক শাড়ি’। সুতির ছাপা শাড়িতে তৃণমূলের জোড়াফুল, বিজেপির পদ্মফুল, সরকারি প্রকল্পের নাম ও লোগো — সবই ছাপা হচ্ছে। শান্তিপুরের দেশবন্ধুপল্লির শাড়ি ব্যবসায়ী রাজু দাস এই অনন্য উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, ভোটের সময়কে ব্যবসার মন্দা বলে মানতে নারাজ। ২০১৬ সালের বিধানসভা ভোট থেকেই এই ধারণা তাঁর মাথায় আসে। ২০২১ সালেও দলীয় প্রতীক ছাপা শাড়ি তৈরি করে বাজার…

উন্নয়ন না কি জুয়া? ‘দিদির’ সাপ-লুডোয় জনতা এবার কোন ঘরে?

শিবনাথ দাস: বাংলার রাজনীতিতে ‘খেলা’ শব্দবন্ধটি এখন আর নিছক বিনোদন নয়, বরং শাসক দলের এক অপরিহার্য রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মঞ্চ থেকে ফুটবল ছুড়ে দিয়ে যে ‘খেলা হবে’র উন্মাদনা শুরু হয়েছিল, ২০২৬-এর দোরগোড়ায় এসে তা এখন ঘরের কোণে বসে ‘ছক্কা’ চালার স্তরে পর্যবসিত। তৃণমূল কংগ্রেস এবার তাদের প্রচারের তুণীর থেকে বের করেছে এক নতুন অস্ত্র— ‘সাপ-লুডো’। কিন্তু এই রঙিন বোর্ড আর ঘুঁটির আড়ালে যে গভীর রাজনৈতিক দেউলিয়াপনা লুকিয়ে আছে, তা সচেতন নাগরিককে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট। তৃণমূলের এই বিচিত্র লুডো বোর্ডে…

বীজপুরে বিজেপি প্রার্থীর অফিসে হামলা, ধৃত তৃণমূল ঘনিষ্ঠ

ভোটের মুখে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বীজপুর। মঙ্গলবার রাতে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের নির্বাচনী কার্যালয়ে ঢুকে হামলার চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাবাই চক্রবর্তী। তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার সেরে হালিশহর বাগমোড় এলাকার দলীয় কার্যালয়ে বসে কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, সেই সময় অতর্কিতে ঘরে ঢুকে পড়ে বাবাই চক্রবর্তী নামে ওই…

অভয়ার মা-কে কটূক্তি! দেবাংশুর বিরুদ্ধে নিন্দার ঝড়

আরজি করের ঘটনার পর থেকে রাজ্য রাজনীতি তপ্ত। এবার সেই উত্তাপ আরও বাড়ল তৃণমূলের তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দেবাংশু আরজি করে মৃত চিকিৎসকের মা রত্না দেবনাথ সম্পর্কে একটি কটু মন্তব্য করেছেন। এই ভিডিও ভাইরাল হতেই দেবাংশু এবং তৃণমূলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।            কী বলেছিলেন দেবাংশু? ভিডিওতে দেবাংশুকে বলতে শোনা যায়, “রত্না দেবনাথ যদি আমার মা হতেন, তবে আমি ওনাকে বলতাম যে তুমি যে মিছিলটা করছ, তার পাশে একটা লোকের ছবি আছে, যে লোকটা তোমার মেয়ের…

পদ্মশিবিরে লিয়েন্ডার, লক্ষ্য বাংলার ক্রীড়া উন্নয়ন

ঘাসফুল ছেড়ে এবার পদ্মবনে টেনিস সম্রাট। জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। দিল্লির দলীয় সদর দফতরে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং অনিল বালুনির উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ২০২১ সালের অক্টোবর মাসে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। গোয়া বিধানসভা নির্বাচনে তাঁকে দলের অন্যতম প্রধান মুখ ও ‘স্টার ক্যাম্পেইনার’ হিসেবে ব্যবহার করেছিল জোড়াফুল শিবির। তবে…

ছাব্বিশেও ‘একই’ মমতা: ২৯৪ আসনেই আমি প্রার্থী, চন্দ্রকোনা থেকে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর

২০১৬-র সেই পরিচিত মেজাজ ফিরল ২০২৬-এ। দশ বছর আগের সেই চেনা মেজাজ, চেনা সেই ঝাঁজ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে ফের একবার মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি জানিয়ে দিলেন, “কে প্রার্থী ভুলে যান, ২৯৪টা আসনেই আমি প্রার্থী।” গত ২৯ মার্চ পুরুলিয়ার মানবাজারের পর চন্দ্রকোনাতেও নেত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলের মতে, দলের অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভ বা বিভ্রান্তি দূর করতেই এই ‘একই ফর্মুলা’ প্রয়োগ করলেন তিনি। এদিন চন্দ্রকোনার সভা থেকে এসআইআর…

৮ এপ্রিল মেগা শো, ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন মমতা

রাজ্যে ছাব্বিশের বিধানসভা ভোটের উত্তাপ তুঙ্গে। ঘাসফুল শিবিরের নজর এখন আগামী ৮ এপ্রিলের দিকে। সূত্রের খবর, ওই দিনই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র পেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন কালীঘাট ব্রিজ থেকে এক বিশাল বর্ণাঢ্য মিছিল করে তিনি সার্ভে বিল্ডিংয়ে পৌঁছাবেন বলে জানা গিয়েছে। বর্তমানে উত্তরবঙ্গে ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী। আলিপুরদুয়ার থেকে কোচবিহার— জেলায় জেলায় জনসভা করে সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত তাঁর উত্তরবঙ্গে ঠাসা কর্মসূচি রয়েছে। সূচি অনুযায়ী,…

ভোট লুঠের নয়া ছক! সিইও দপ্তরে হানা অভিষেকের

ইভিএম নয়, এবার সরাসরি ভোটার তালিকায় কারচুপি করে ভোট চুরির ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। সোমবার সন্ধ্যায় কলকাতার ‘কমিশন হাউস’ বা সিইও দপ্তরে হানা দিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপির নির্দেশে ভিনরাজ্যের ভোটারদের নাম অবৈধভাবে বাংলার তালিকায় ঢোকানো হচ্ছে। এই ‘কেলেঙ্কারি’র তথ্যপ্রমাণ হাতে নিয়ে এদিন প্রায় এক ঘণ্টা সিইও দপ্তরে অবস্থান করেন তিনি।            তথ্যপ্রমাণ নিয়ে হানা সোমবার প্রথমে সোশ্যাল মিডিয়ায় সচিত্র প্রমাণ পেশ করেন অভিষেক। এরপর সন্ধ্যায় চন্দ্রিমা…

“আমি বামুন ঘরের মেয়ে হলেও মুসলিমরা মেনে নিয়েছেন”, ক্ষুব্ধদের বার্তা মমতার

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে বিক্ষোভের আগুন জ্বলছে, তা প্রশমিত করতে এবার আসরে নামলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দলীয় এক সভা থেকে তিনি স্পষ্ট জানান, সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে উঠে দল প্রার্থীদের বেছে নিয়েছে। গত ১৭ মার্চ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায়, প্রায় ৭৪ জন বর্তমান বিধায়ককে এবার আর টিকিট দেওয়া হয়নি। এর ফলে একাধিক জেলায় ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষ করে কিছু এলাকায় সংখ্যালঘু ও হিন্দু প্রার্থীর অদলবদল নিয়ে…

একলা চলোর পথে হাত শিবির: বহরমপুরে অধীর, নন্দীগ্রামে তুরুপের তাস জরিয়াতুল

জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের ২৮৪টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। বাম-কংগ্রেস জোটের পথে না হেঁটে এবার এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে ‘হাত’ শিবির। প্রথম দফার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগে এই তালিকা প্রকাশ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। হেভিওয়েটদের লড়াই: তালিকায় সবথেকে বড় চমক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম। তিনি নিজের গড় বহরমপুর থেকেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মালদহের মালতীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যসভার…

পার্টি অফিসে ক্যারাম খেলা: ৩ কেন্দ্রীয় জওয়ান সাসপেন্ড

তপ্ত বীরভূমে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মনে আস্থা ফেরানোই ছিল তাঁদের মূল লক্ষ্য। কিন্তু সেই গুরুদায়িত্ব ভুলে ঘাসফুল শিবিরের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলায় মেতে উঠলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কর্তব্য চলাকালীন এই চরম গাফিলতি এবং নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে বিঁধল নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। শনিবার বীরভূমের সিউড়িতে এই নজিরবিহীন ঘটনার জেরে তিন সিআরপিএফ (CRPF) জওয়ানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন। কী ঘটেছিল? সূত্রের খবর, শনিবার সিউড়ির একটি এলাকায় রুট মার্চ ও টহল দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর ওই…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper