Khabor Ekhon
ভোটের শাড়ি, শান্তিপুরে রাজনীতির ছাপ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটের হাওয়া যেখানে তুঙ্গে, সেখানে শাড়ির বাজারেও রাজনীতি ঢুকে পড়েছে। শান্তিপুরের বিখ্যাত তাঁতের শাড়ির পাশাপাশি এবার বাজার কাঁপাচ্ছে ‘রাজনৈতিক শাড়ি’। সুতির ছাপা শাড়িতে তৃণমূলের জোড়াফুল, বিজেপির পদ্মফুল, সরকারি প্রকল্পের নাম ও লোগো — সবই ছাপা হচ্ছে।
শান্তিপুরের দেশবন্ধুপল্লির শাড়ি ব্যবসায়ী রাজু দাস এই অনন্য উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, ভোটের সময়কে ব্যবসার মন্দা বলে মানতে নারাজ। ২০১৬ সালের বিধানসভা ভোট থেকেই এই ধারণা তাঁর মাথায় আসে। ২০২১ সালেও দলীয় প্রতীক ছাপা শাড়ি তৈরি করে বাজার ধরেছিলেন। এবার ডিজাইন আরও আকর্ষণীয় করেছেন। বন্ধু শুভজিৎ রায়ের কম্পিউটার নকশায় তৈরি হচ্ছে এই শাড়ি।
রাজু দাসের দাবি, ইতিমধ্যেই তৃণমূলের প্রতীক ছাপা শাড়ির ১৫০০ পিস এবং বিজেপির প্রতীক ছাপা শাড়ির প্রথম ধাপে ৫০০ পিস অর্ডার পেয়েছেন। বামফ্রন্ট বা কংগ্রেসসহ অন্য কোনও দলের প্রতীকের শাড়ির অর্ডার এখনও আসেনি। তিনি আরও বলেন, ভোটের হাওয়া মাপতে অনেকে তাঁর দোকানের আশেপাশে ঘুরঘুর করছেন এবং লুকিয়ে নজরদারি চালাচ্ছেন
শান্তিপুরের হস্তচালিত তাঁতে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

