Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

ভোটের আবহেও ব্রাত্য বিধানপল্লি, প্রচার নেই, আছে শুধু অনুন্নয়নের যন্ত্রণা

রাজ্যজুড়ে ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রচার। নিজেদের সিংহাসন বাঁচাতে মরিয়া রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। কলকাতা থেকে শুরু করে রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনের আগে সেই চিত্র নতুন নয়। তবে এই গতানুগতিক ছবিটা কিছুটা ব্যতিক্রম কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বিধানপল্লি গ্রামের ক্ষেত্রে। ভাঙা নড়বড়ে বাঁশের সাঁকো পার হওয়ার ভয় ভোটার থাকা সত্ত্বেও ভোট প্রচারে আসেন রাজনৈতিক দলের প্রার্থীরা। স্থানীয় বাসিন্দাদের মতে, কেতুগ্রামের মূল সড়ক থেকে গ্রামে পৌঁছাতে গেলে জমির সরু আল ধরে প্রায় এক কিলোমিটারের পথ পেরোতে…

প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী

বেরিয়েছিলেন প্রচারে, এলাকাবাসীর প্রশ্নবাণে বিদ্ধ হয়ে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। পাল্টা প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হেমচন্দ্র অঞ্চলের ২৬১ নম্বর রাম সরিষা বুথে। যদিও বিজেপির অভিযোগের তির, তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। প্রচারে বাধা দিয়েছে বলে দাবি বিজেপি কর্মীদের। প্রার্থীকে হেনস্তার প্রতিবাদে বেলদা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। শুক্রবার সকালে…

৬০ লক্ষের মধ্যে ৩৬ লক্ষ নিষ্পত্তি

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ায় বিবেচনাধীন (অ্যাডজুডিকেশন) তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে এখন পর্যন্ত ৩৬ লক্ষের ভাগ্য নির্ধারণ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বৃহস্পতিবার এই আপডেট দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত বিচারকরা যে সব তথ্য নিষ্পত্তি করবেন, তা প্রকাশ করা হবে। এরপর প্রসেসিংয়ে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগবে। সেই অনুযায়ী শুক্রবারই দ্বিতীয় অতিরিক্ত তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ করা…

ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আরাবুল ইসলামের প্রার্থীত্ব নিয়ে সিপিএমের একাংশের তীব্র আপত্তি

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) সম্ভাব্য প্রার্থী হিসেবে আরাবুল ইসলামের নাম ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিপিএমের একাংশ এই প্রার্থিত্বে সরাসরি আপত্তি জানিয়েছে। তাদের অভিযোগ—২০১৩ সালে ভাঙড়ের কাঁটাতলায় তৎকালীন সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লার উপর নেতৃত্ব দিয়ে হামলা ও মারধরের অভিযোগ রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনা এখনও অনেকের মনে তাজা, ফলে পুরনো ক্ষত আবার উসকে উঠেছে। ২০১৩ সালের জানুয়ারি মাসে ভাঙড় এলাকায় তৃণমূল কংগ্রেস ও…

হাইভোল্টেজ ভোটের মুখে বঙ্গে রামনবমী নবান্ন-লালবাজারের কড়া নজরদারি ভবানীপুরে শুভেন্দুর ‘রাম-রাজ্য’ সংকল্প

দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আদর্শ আচরণবিধি চালু থাকায় গোটা রাজ্যের নিয়ন্ত্রণ এখন নির্বাচন কমিশনের হাতে। এই আবহে বৃহস্পতিবার উৎসব আর রাজনীতির এক অদ্ভুত মিশেল দেখল বাংলা। একদিকে যখন হাওড়া থেকে আসানসোল— অশান্তি রুখতে আকাশপথে ড্রোন আর রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলল, অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রীর পাড়া ভবানীপুরে গেরুয়া পাগড়ি মাথায় দিয়ে মিছিলে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই তৎপর ছিল নবান্ন। বুধবারই মুখ্যসচিব দুষ্যন্ত…

নন্দীগ্রামকে ‘পবিত্র’ করার ডাক অভিষেকের

একুশের বিধানসভা নির্বাচনের সেই হাইভোল্টেজ আবহ কি আবার ফিরে এল নন্দীগ্রামে? বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের এই জনপদ কার্যত রণক্ষেত্রের মেজাজ নিল। লড়াই এবার দুই ‘ভূমিপুত্রের’—বিজেপির শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র কর। আর সেই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে শুভেন্দুকে কড়া ভাষায় বিঁধে অভিষেক স্পষ্ট করে দিলেন, এবারের নির্বাচন আসলে ‘গদ্দার’ বনাম ‘মর্যাদা’ পুনরুদ্ধারের লড়াই। ‘বাকি পাঁচ বছরের দায়িত্ব আমার’ এদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দলীয় কর্মীদের…

হাইভোল্টেজ ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল, কাঠগড়ায় কমিশন, সরব তৃণমূল

ছাব্বিশের বিধানসভা যুদ্ধের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদল নিয়ে সংঘাত চরমে। এবার খাস কলকাতার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। নবনিযুক্ত অফিসার সুরজিৎ রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ঘনিষ্ঠ’ বলে দাবি করে কমিশনে নালিশ জানিয়েছে ঘাসফুল শিবির। রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল— দুই দফায় ভোটগ্রহণের কথা ঘোষণা করেছে কমিশন। আর সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। ভোট ঘোষণার রাতেই মুখ্যসচিব ও…

উত্তরবঙ্গ নিয়ে মমতার হুঙ্কার: ‘আগে অবহেলিত ছিল, এখন উন্নয়নের জোয়ার’

 ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তরবঙ্গকে পাখির চোখ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে উত্তরবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে একযোগে জনসভা করলেন তিনি। এদিনের সভা থেকে বাম ও ডান— দু’পক্ষকেই বিঁধে মুখ্যমন্ত্রী দাবি করেন, তৃণমূল জমানার আগে উত্তরবঙ্গ ছিল সম্পূর্ণ অবহেলিত, কিন্তু তাঁর সরকারই এই অঞ্চলের চেহারার আমূল পরিবর্তন ঘটিয়েছে।     উত্তরবঙ্গের বঞ্চনা মুছেছে তৃণমূল ডাবগ্রাম-ফুলবাড়ির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়ে বলেন, “এক সময় উত্তরবঙ্গকে কেবল অবহেলার…

তৃতীয়বার তৃণমূলকে ফেরাল রাইসিনা হিল, তুঙ্গে সংঘাত

রাজ্য ও রাজভবনের পর এবার নবান্ন বনাম রাইসিনা হিল সংঘাত চরমে। আদিবাসী উন্নয়ন ও উত্তরবঙ্গ সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কের আবহে ফের তৃণমূলের প্রতিনিধি দলের সাক্ষাতের আবেদন খারিজ করে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নিয়ে টানা তিনবার তৃণমূলের আর্জি ফেরানো হল। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সময়ের অভাব’-এর কারণেই এই মুহূর্তে দেখা করা সম্ভব হচ্ছে না। বিবাদের মূলে রয়েছে গত ৭ মার্চ রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর। শিলিগুড়ির গোঁসাইপুরে একটি আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্সে যোগ দিতে এসেছিলেন তিনি। অভিযোগ ওঠে, বিমানবন্দরে তাঁকে…

পাথরপ্রতিমায় অভিষেকের ‘ডাবল’ টার্গেট

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ঘিরে তৈরি হলো চরম নাটকীয় মুহূর্ত। একদিকে যান্ত্রিক বিভ্রাটে কর্মী-সমর্থকদের ক্ষোভ, আর অন্যদিকে আগামী নির্বাচনে জয়ের ব্যবধান দ্বিগুণ করার কড়া চ্যালেঞ্জ— সব মিলিয়ে অভিষেকের এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। এদিন দুপুরে পাথরপ্রতিমার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবেমাত্র মঞ্চে উঠে উপস্থিত জনতাকে ধন্যবাদ জানাতে শুরু করেছেন, ঠিক তখনই বিপত্তি ঘটে। মঞ্চের একপাশ থেকে কর্মী-সমর্থকদের একাংশ সমস্বরে…

মন্ত্রীদের চিকিৎসায় ‘লাগাম’ টানলেন মমতা

রাজ্যের মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যথেচ্ছ চিকিৎসায় এবার কড়া রাশ টানল নবান্ন। এখন থেকে চিকিৎসার প্রয়োজনে রাজ্যের বাইরে পা রাখতে গেলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিতে হবে। স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দোরগোড়ায় দাঁড়িয়ে সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল। নিয়ম বদলের নেপথ্যে 'মেডিক্যাল বিল' বাম আমল থেকেই মন্ত্রীদের আকাশছোঁয়া মেডিক্যাল বিল নিয়ে বারবার বিতর্ক দানা বেঁধেছে। তৎকালীন…

জওয়ানের হাতে পদ্ম-প্রতীক! উত্তাল বাঁকুড়া

ভোট যত এগিয়ে আসছে, বাংলায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক ততই দানা বাঁধছে। এবার সরাসরি বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল বাঁকুড়ার এক চাঞ্চল্যকর ছবি। মঙ্গলবার বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের হেলনাশুশুনিয়া গ্রামে বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতে প্রকাশ্যে দেখা গেল গেরুয়া শিবিরের নির্বাচনী লোগো। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ উঠেছে, খোদ নিরাপত্তারক্ষীদের মাধ্যমেই কি তবে রাজনৈতিক প্রচার চালাচ্ছে বিজেপি? এদিন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের জগদল্লা ২ গ্রাম…

বাংলার সমস্যা ‘ইউনিক’ বিমর্ষ সুপ্রিম কোর্ট

আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা এবং 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) সংক্রান্ত জটিলতা নিয়ে বেনজির মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সাফ জানাল, “বাংলার এই সমস্যা একেবারেই ইউনিক (অনন্য); অন্য রাজ্যের সমস্যার ধরন আলাদা।” সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকায় নাম থাকা লক্ষ লক্ষ মানুষের ভাগ্য এখন ঝুলে রয়েছে আদালতের নির্দেশের ওপর।        নজিরবিহীন ভোটার জট নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার রাতেই একটি…

মমতা-অভিষেকের ঝোড়ো প্রচার শুরু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আজ মঙ্গলবার থেকেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ‘দিদি’ হয়ে প্রান্তিক মানুষের দ্বারে দ্বারে পৌঁছচ্ছেন, আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণে ‘সেনাপতি’ হয়ে দলীয় প্রার্থীদের হয়ে ভোট চাইছেন। এবারের ভোটে তৃণমূলের লড়াই শুধু কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে নয়, নির্বাচন কমিশনের সঙ্গেও। ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে বিতর্কের মধ্যেই দল দুই ফ্রন্টে সমান্তরাল প্রচারের কৌশল…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper