Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

অভয়ার মায়ের লড়াইয়ে মৌবনীর সওয়াল ‘দশহাতে জাস্টিস আসুক’, রাজনীতির আঙিনায় জল্পনা উসকে পোস্ট জাদুসম্রাট-কন্যার

রুচিরা রায়: আরজি করের সেই কালরাত্রির বিচার চেয়ে গোটা রাজ্য যখন আজও উত্তাল, ঠিক তখনই তিলোত্তমার মা’কে ঘিরে শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক সমীকরণ। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে ‘অভয়ার মা’ গেরুয়া শিবিরের প্রার্থী হতে পারেন— এমন জল্পনা এখন টলিপাড়া থেকে রাজনৈতিক অলিন্দে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর এই আগুনেই এবার ঘি ঢাললেন জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রের কন্যা তথা অভিনেত্রী মৌবনী সরকার। তাঁর একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।            মৌবনীর ইঙ্গিতপূর্ণ বার্তা বিজেপির দ্বিতীয় দফার…

ঠাকুরবাড়িতে রাজ্যপাল: তুঙ্গে রাজনৈতিক তরজা

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই মতুয়া ভোটব্যাঙ্ক দখলে রাজনৈতিক টানাপড়েন পৌঁছে গেল একেবারে ঠাকুরবাড়ির অন্দরে। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়াদের পবিত্র বারুনি মেলায় রাজ্যের নতুন রাজ্যপাল টি. এন. রবির সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। রাজ্যপালের এই সফরকে ‘বিজেপির রাজনৈতিক কর্মসূচি’ বলে দাগিয়ে দিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। পাল্টা সুর চড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও। রাজ্যপালের মুখে ‘জয় হরি বোল’ স্থানীয় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের…

কর্পোরেট দাপটে ঘাসফুলে ‘রক্তক্ষরণ’, উত্তরের কান্না দক্ষিণেও: তৃণমূল ত্যাগের হিড়িক

ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে, আর তার ঠিক আগেই তৃণমূল কংগ্রেসের ‘বিনিয়োগকারী’ এবং ‘পুরনো চাল’—উভয় পক্ষেই ফাটল দেখা দিল। একদিকে যখন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দম্পতি বিজেপিতে যোগ দিলেন, অন্যদিকে কোচবিহার থেকে পুরুলিয়া—তৃণমূলের অন্দরে ‘কর্পোরেট শাসন’-এর অভিযোগে বিদ্রোহ ঘোষণা করে তেরঙা ঝাণ্ডা তুলে নিলেন একঝাঁক নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল এখন আর রাজনৈতিক দল নয়, বরং এক ‘লাভজনক প্রাইভেট লিমিটেড কোম্পানি’তে পরিণত হয়েছে বলেই এই গণবিক্ষোভ। ব্যারাকপুরে…

অসমে একলা চলার ডাক তৃণমূলের: প্রথম দফায় ১৭ প্রার্থীর নাম ঘোষণা

২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসমে নিজেদের মাটি শক্ত করতে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার প্রথম দফার জন্য ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করল জোড়াফুল শিবির। কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটে শামিল না হয়ে অসমে ‘একলা চলো’ নীতি গ্রহণ করেই নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের মাধ্যমে ঘাসফুল শিবির স্পষ্ট করে দিল যে, অসমের ১২৬টি আসনেই বিজেপি ও কংগ্রেসের বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে তারা। শনিবার ঘোষিত তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে। চিলমারি (চামারিয়া) কেন্দ্র থেকে…

‘বাংলাকে টার্গেট করলে পতন অনিবার্য, জাহান্নামে যাবে বিজেপি’: রেড রোডে রণংদেহি মমতা

খুশির ইদের সকালেও রাজনীতির পারদ চড়ল তিলোত্তমায়। শনিবার রেড রোডের ইদের নমাজ শেষে কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ তীব্র নির্বাচনী সংশোধন বা এসআইআর (SIR) ইস্যুতে সুর চড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, “বাংলার দিকে হাত বাড়ালে বাংলা ছেড়ে কথা বলবে না। বাংলাকে টার্গেট করলে পতন অনিবার্য। বিজেপি জাহান্নামে যাবে।” শনিবার সকালে রেড রোডে ইদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক…

ধর্মীয় আবহে নির্বাচনী রণদামামা: ইদের নামাজে মমতা, কালীঘাটে পুজো দিয়ে ময়দানে শুভেন্দু

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম শনিবারেই তিলোত্তমার রাজনীতিতে দেখা গেল এক অভূতপূর্ব সমাপতন। একদিকে যখন রেড রোডের ইদের নামাজে শামিল হয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়ই কালীঘাট মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে রেড রোডের মঞ্চ থেকে সংহতির ডাক, অন্যদিকে মন্দিরের চাতালে জয়ের সংকল্প— শনিবারের এই দুই ছবিই বুঝিয়ে দিল ছাব্বিশের ভোটযুদ্ধ কতটা উচ্চ-ভোল্টেজ হতে চলেছে।…

রাহুর দশা কাটাতে ‘লাল-কমলা’র নিদান রচনার! অস্বস্তিতে ঘাসফুল শিবির

ভোটপ্রচারের মঞ্চে চিরাচরিত সাদা বা দলীয় সবুজ রঙের বদলে লাল এবং কমলা (গেরুয়া) রঙের পোশাক পরার পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হুগলির চুঁচুড়ায় দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচার এবং সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এই অদ্ভুত নিদান দেন ‘দিদি নম্বর ওয়ান’। নির্বাচনের আবহে যেখানে রাজনৈতিক দলগুলি নিজেদের রঙের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত, সেখানে বিরোধী শিবিরের রঙের পোশাক পরার এমন পরামর্শে রাজনৈতিক মহলে রীতিমতো ‘রং বিভ্রাট’ তৈরি হয়েছে। জ্যোতিষ মত ও ‘কালার থেরাপি’র যুক্তি এদিন কমলা রঙের শাড়ি পরে…

অর্জুন-শুভেন্দুরা পারলে আমি কেন নয়?’ টিকিট না পেয়ে বিস্ফোরক দিলীপ-জায়া

তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিদ্রোহের রেশ কাটতে না কাটতেই এবার অস্বস্তি বাড়ল বিজেপির অন্দরে। রাজারহাট-নিউটাউন কেন্দ্রে প্রার্থী হতে চেয়েও টিকিট না পাওয়ায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তাঁর নিশানায় যেমন রয়েছে দলের ‘পরিবারতন্ত্র’, তেমনই বিঁধেছেন নিজের কেন্দ্রের ঘোষিত প্রার্থীকেও। শুক্রবার সল্টলেকে বিজেপির নির্বাচনী দপ্তরে গিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের কাছে সশরীরে নালিশ জানিয়ে এসেছেন তিনি।     পরিবারতন্ত্র নিয়ে সরাসরি তোপ এদিন সংবাদমাধ্যমের সামনে…

হাবড়ায় ভোট যুদ্ধ তপ্ত, বিজেপি প্রার্থীর ‘চোর’ মন্তব্যে তৃণমূলের থানায় অভিযোগ

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণার প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হাবড়া কেন্দ্রের রাজনীতি। বিজেপির নতুন প্রার্থী দেবদাস মণ্ডল তৃণমূলের হেভিওয়েট প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে 'চাল চোর, রেশন চোর, গম চোর, বাচ্চাদের মিড-ডে মিল চোর' বলে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করায় শুক্রবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিজেপি তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে। তাতে হাবড়া আসন থেকে দেবদাস মণ্ডলকে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী হওয়ার পরপরই এলাকায় এসে…

ভাঙড়ে ঘাসফুলে ধস, মমতাকে বিঁধে আইএসএফে আরাবুল

শিবনাথ দাস: বাংলার রাজনীতিতে ‘ভাঙড়’ শব্দটি এখন আর কেবল একটি জনপদের নাম নয়, বরং তা শাসকদলের দম্ভ এবং অভ্যন্তরীণ পচনের এক জীবন্ত দলিল। যে দলটির জন্ম হয়েছিল ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে পাথেয় করে, আজ সেই দলেরই একসময়ের বিশ্বস্ত সেনাপতি আরাবুল ইসলামের দলত্যাগ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলা তাঁর ‘বিস্ফোরক’ অভিযোগগুলি প্রমাণ করে দিচ্ছে যে, তৃণমূলের ইমারতে কেবল ফাটল নয়, বরং ধস নামা শুরু হয়েছে। শনিবার ফুরফুরা শরিফে গিয়ে আইএসএফ-এর পতাকা হাতে নিয়ে আরাবুল যে সত্যগুলি তুলে ধরেছেন, তা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়—তা…

ভরতপুর-বেলডাঙা ছাড়লেন হুমায়ুন! রেজিনগর ও নওদায় লড়বেন

ভোটের ঠিক আগে বড় ডিগবাজি! তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর নিজের দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র হয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন। আগে ভরতপুর (তাঁর নিজের আসন) ও বেলডাঙা থেকে লড়ার কথা বললেও, এখন সেই প্ল্যান বদলে ফেলেছেন। পরিবর্তে তিনি লড়বেন রেজিনগর ও নওদা আসন থেকে। কঠিন লড়াই এড়াতে এই কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন জানান, তাঁর দল ১৮২টি আসনে প্রার্থী দেবে। এদিন ১৫টি আসনের নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন আগামী ২২ মার্চ। দল গঠনের পর…

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ নজিরবিহীন নিরাপত্তা: প্রতি দফায় ২,২০০-২,৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন অভূতপূর্ব কড়াকড়ি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে এবার প্রতি দফায় প্রায় ২,২০০ থেকে ২,৫০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী  মোতায়েন করা হবে। এর ফলে প্রতি দফায় প্রায় আড়াই লক্ষ জওয়ান রাজ্যজুড়ে দায়িত্ব পালন করবেন—যা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের কোনও নির্বাচনে সবচেয়ে বড় মাপের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৩ এপ্রিল (প্রথম দফা, ১৫২ আসন) এবং ২৯ এপ্রিল…

ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়

বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। তবে ভাঙড় আছে ভাঙড়েই! বুধবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠল চালতাবেড়িয়া এলাকা। আইএসএফ গোষ্ঠীর অভিযোগ, বোমা তৈরির সময় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও আহত ও মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, বুধবার রাতে বামনিয়ার এক পরিত্যক্ত বাড়িতে আচমকাই বোমা বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে এলাকা। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আইএসএফের অভিযোগ, বিস্ফোরণের পর এক তাদের এক…

ভোটের মুখে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! আতঙ্কিত হাড়োয়ার বাসিন্দারা

বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতের নাম মসিউর গাজি (৩৮)। তিনি হাড়োয়ার গাংনিয়ার বাসিন্দা ছিলেন। হাড়োয়া থানার ঝুজুরগাছা গ্রামে রাস্তার পাশে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এরপরেই হাড়োয়া থানার পুলিশে এসে তাঁর দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ১৫ মার্চ ঘোষণা হয়েছে রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ। আর তার পরেই ঘটছে একের পর এক ঘটনা। রীতিমতো ভোটের আবহে একেবারে উত্তাল গোটা রাজ্য। স্থানীয়দের অভিযোগ, মসিউরের শরীরে একাধিক জায়গায় আঘাত…

বিজেপির দ্বিতীয় তালিকা: হিরণ-রূপা-রেখাদের ওপর ভরসা পদ্মশিবিরের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশলে বড়সড় চাল দিল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ১১২ জন প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। প্রথম দফায় ১৪৪ জনের পর আজ ১১২ জনের তালিকা সামনে আসায় ২৯৪টি আসনের মধ্যে মোট ২৫৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করল বিজেপি। বাকি রইল মাত্র ৩৮টি আসন। আজকের তালিকায় যেমন রয়েছে তারকার চমক, তেমনই জায়গা পেয়েছেন পোড়খাওয়া রাজনীতিক ও আইনি লড়াইয়ের পরিচিত মুখেরা। হেভিওয়েট ও তারকা প্রার্থীদের লড়াই বিজেপির এই তালিকায় সবথেকে বড় চমক খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে এবার হাওড়ার শ্যামপুর থেকে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper