AB Live News
ভোটের মুখে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! আতঙ্কিত হাড়োয়ার বাসিন্দারা

বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতের নাম মসিউর গাজি (৩৮)। তিনি হাড়োয়ার গাংনিয়ার বাসিন্দা ছিলেন। হাড়োয়া থানার ঝুজুরগাছা গ্রামে রাস্তার পাশে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এরপরেই হাড়োয়া থানার পুলিশে এসে তাঁর দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
১৫ মার্চ ঘোষণা হয়েছে রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ। আর তার পরেই ঘটছে একের পর এক ঘটনা। রীতিমতো ভোটের আবহে একেবারে উত্তাল গোটা রাজ্য। স্থানীয়দের অভিযোগ, মসিউরের শরীরে একাধিক জায়গায় আঘাত রয়েছে। এমনকী কব্জি থেকে দুটি হাত কাটা এবং একটি পা ভাঙা অবস্থায় ছিল। দেহটি একটি কম্বল জড়ানো অবস্থায় ফেলে রাখা হয়েছিল। চারপাশে ছড়িয়ে ছিল চাপচাপ রক্ত। প্রথমে নাম-পরিচয় জানা যায়নি। তারপরেই খোঁজখবর করে নাম ও এলাকা জানা যায়।
অভিযোগ, মৃতদেহকে এলোপাথাড়ি কোপানো হয়েছে। পরিবারের দাবি, মৃত মসিউর রাজনৈতিক হিংসারই শিকার হয়েছে। মসিউরের দাদা মোতালেব গাজি বলেন, আমরা যখন দেহটিকে দেখি তখন দেহের অবস্থা খুবই খারাপ ছিল। নৃশংস ভাবে কুপিয়েছে ওকে। আমার ভাই তৃণমূল করে। আর রাজনৈতিক ব্যাপারে তো শত্রু অবশ্যই আছে। তাই হয়তো ওদেরই কেউ খুন করেছে।
বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হএছে। ইতিমধেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

