Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

৮ এপ্রিল মেগা শো, ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন মমতা

0 54,398,263

রাজ্যে ছাব্বিশের বিধানসভা ভোটের উত্তাপ তুঙ্গে। ঘাসফুল শিবিরের নজর এখন আগামী ৮ এপ্রিলের দিকে। সূত্রের খবর, ওই দিনই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র পেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন কালীঘাট ব্রিজ থেকে এক বিশাল বর্ণাঢ্য মিছিল করে তিনি সার্ভে বিল্ডিংয়ে পৌঁছাবেন বলে জানা গিয়েছে।

বর্তমানে উত্তরবঙ্গে ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী। আলিপুরদুয়ার থেকে কোচবিহার— জেলায় জেলায় জনসভা করে সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত তাঁর উত্তরবঙ্গে ঠাসা কর্মসূচি রয়েছে। সূচি অনুযায়ী, ৮ তারিখ সকালেই তিনি কলকাতায় ফিরবেন এবং বেলা বাড়লে সরাসরি চলে যাবেন মনোনয়ন কেন্দ্রে।

শুধু মুখ্যমন্ত্রীই নন, কোমর বেঁধে প্রচারে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের দুই শীর্ষ নেতার লক্ষ্য এখন একটাই— উন্নয়নের নিরিখে আমজনতার মন জয়। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্র সরকারি প্রকল্পের সুফল আমজনতার সামনে তুলে ধরছেন তাঁরা।

বিজেপি-র কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করেই সাজানো হচ্ছে নির্বাচনী রণকৌশল।বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্তরের প্রার্থীদের।

ভোটের মুখে কোনও খামতি রাখতে নারাজ তৃণমূল ভবন। জানা গিয়েছে, শিখ এবং জৈন-সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠকের পরিকল্পনা করেছে শাসকদল। যদিও এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকছেন না, তবে দলের শীর্ষস্থানীয় নেতৃত্বদের এই জনসংযোগের দায়িত্ব দেওয়া হয়েছে।

কলকাতার প্রাণকেন্দ্র ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নকে কেন্দ্র করে ওইদিন দক্ষিণ কলকাতায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। প্রশাসনের পক্ষ থেকেও ওইদিন সার্ভে বিল্ডিং চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রথম দফার মনোনয়ন স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৯ এপ্রিল। দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন পেশ করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। এই দফায় স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল। দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ এপ্রিলের মধ্যে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper