Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বীজপুরে বিজেপি প্রার্থীর অফিসে হামলা, ধৃত তৃণমূল ঘনিষ্ঠ

0 632,819,874

ভোটের মুখে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বীজপুর। মঙ্গলবার রাতে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের নির্বাচনী কার্যালয়ে ঢুকে হামলার চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাবাই চক্রবর্তী। তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার সেরে হালিশহর বাগমোড় এলাকার দলীয় কার্যালয়ে বসে কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, সেই সময় অতর্কিতে ঘরে ঢুকে পড়ে বাবাই চক্রবর্তী নামে ওই যুবক। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বেশ কিছুক্ষণ ধরেই সে অফিসের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।
অফিসে ঢুকেই বাবাই বিজেপি কর্মীদের ধাক্কা মেরে সরিয়ে সরাসরি প্রার্থীর দিকে ধেয়ে যায়। তার হাতে ছিল একটি লোহার ‘পাঞ্চার’। তবে হামলা চালানোর আগেই উপস্থিত বিজেপি কর্মীরা তাকে জাপটে ধরেন। এরপর খবর দেওয়া হয় হালিশহর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।
ধৃত বাবাই চক্রবর্তী কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কমল অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সে ওই পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এর আগেও একাধিক অসামাজিক ও বেআইনি কাজে বাবাইয়ের নাম জড়িয়েছে।
এই ঘটনার পর তৃণমূলের কড়া সমালোচনা করেছেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। তিনি বলেন, “বিজেপির প্রচারে মানুষের ঢল দেখে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বুঝতে পেরেছে পায়ের তলায় মাটি নেই। তাই পুরনো পেশায় ফিরে গিয়ে গুন্ডামির মাধ্যমে বিজেপিকে দমানোর চেষ্টা করছেন। কর্মীরা আজ ধরে ফেলেছে, কিন্তু আগামীতে আত্মরক্ষার প্রয়োজনে বিজেপি কর্মীরা লাঠি হাতে তুলে নিতে বাধ্য হবে।”
অন্যদিকে, এই গুরুতর অভিযোগ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী বা পুরপ্রধান কমল অধিকারীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হালিশহর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। কী উদ্দেশ্যে সে অস্ত্র নিয়ে প্রার্থীর ঘরে ঢুকেছিল এবং এর পেছনে কোনও বড় ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের আগে এই ঘটনায় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper