Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মোদীর বঙ্গ অভিযান, কোচবিহার থেকে শুরু, বুথ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠ

0 692,398,219

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলতে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার (৫ এপ্রিল) কোচবিহারের রাশমেলা ময়দানে রাজ্যে তাঁর প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এটি হবে ভোটের দিনক্ষণ ঘোষণার পর বিজেপির বঙ্গ অভিযানের আনুষ্ঠানিক সূচনা।
সভার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার সকাল ৯টা নাগাদ প্রধানমন্ত্রী রাজ্যের বিজেপি বুথ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। ব্রিজকলে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের ৮০ হাজারেরও বেশি বুথের সভাপতি ও কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দেবেন মোদী। বিজেপি সূত্রে খবর, তিনি কর্মীদের কী করণীয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল এবং বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করার গাইডলাইন দিয়ে বড় বার্তা দেবেন।

 পালাবদলের লক্ষ্যে বুথ কর্মীদের

ভূমিকাকে গুরুত্ব দিয়ে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দল।
বিজেপি নেতৃত্বের আশা, এই ভার্চুয়াল সংযোগের মাধ্যমে রাজ্যজুড়ে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।

ফের বাংলায় সফর, একাধিক জনসভা ও রোড শো

কোচবিহার সভার কয়েকদিনের মধ্যেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ৯ এপ্রিল তিনি পশ্চিম বর্ধমানের আসানসোল, বীরভূমের সিউড়ি এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভা করবেন বলে সূত্রের খবর। এছাড়া ১১ এপ্রিল নদিয়ার কৃষ্ণনগরে আরেকটি জনসভার সম্ভাবনা রয়েছে।
পূর্ব নির্ধারিত ১০ এপ্রিল শিলিগুড়ির রোড শো দুদিন পিছিয়ে ১২ এপ্রিল করা হয়েছে। ওই দিন শিলিগুড়িতে মেগা রোড শো করবেন মোদী, যা উত্তরবঙ্গে বিজেপির প্রচারে নতুন গতি আনবে বলে দলীয় নেতারা মনে করছেন।
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে সরকার পরিবর্তনের অঙ্ক কষছে দল। বুথ স্তরের কর্মীদের সক্রিয়তা ও সংগঠনের মজবুতির ওপরই এই লক্ষ্য নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই পরপর কর্মসূচি সেই প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করবে।
বিজেপির শীর্ষ নেতৃত্বের মতে, মোদীর নেতৃত্বে রাজ্যে ‘পরিবর্তন’-এর হাওয়া তুলতে এই সভা ও বৈঠকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মীরা এখন থেকেই বুথ স্তরে আরও বেশি সক্রিয় হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper