Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

ভয় পাই না, সত্য বলবই: পানিহাটিতে হুঙ্কার মমতার

মিন্টু চক্রবর্তী: (পানিহাটি): চব্বিশের লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সলতে পাকানো। বৃহস্পতিবার পানিহাটির হাইভোল্টেজ জনসভা থেকে সেই সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর আবহে রাজনৈতিক ভাবে অত্যন্ত সংবেদনশীল এই জনপদ থেকে একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় এজেন্সিকে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি, তেমনই নিজের রাজনৈতিক দর্শনের উৎস হিসেবে তুলে ধরলেন শৈশবের এক অদম্য জেদের কাহিনি। এদিন নাম না করে অমিত শাহকে ‘মোটাভাই’ সম্বোধন করে…

পানিহাটিতে নির্বাচনী প্রচারে ‘অভয়ার মা’ রত্না দেবনাথকে ঘিরে তৃণমূলের নজিরবিহীন তাণ্ডব: ধাক্কাধাক্কি ও অশালীন মন্তব্যের অভিযোগে উত্তাল এলাকা

মিন্টু চক্রবর্তী (পানিহাটি): নির্বাচনের ময়দানে রাজনৈতিক লড়াই দীর্ঘদিনের দস্তুর, কিন্তু সেই লড়াই যখন ব্যক্তিগত শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার পানিহাটি বিধানসভা এলাকায় ঠিক এমনই এক কলঙ্কিত ঘটনার সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। আর জি করের সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নামা রত্না দেবনাথ, যিনি বর্তমানে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, তাঁর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, এদিন প্রচার চলাকালীন কেবল তাঁকে…

গুয়াহাটির লড়াইয়ে ‘জেন জি’ চমক: কুঙ্কি-কাঁটায় বিদ্ধ বিজেপি

আজ, ৯ এপ্রিল অসমের ভাগ্য নির্ধারণী মহালগ্ন। ১২৬টি আসনে এক দফায় ভোটগ্রহণ শুরু হতেই সবথেকে বেশি নজর কেড়েছে নবগঠিত মধ্য গুয়াহাটি কেন্দ্রটি। এখানে বিজেপির হেভিওয়েট প্রার্থী বিজয় কুমার গুপ্তর বিজয় রথ রুখতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ২৭ বছর বয়সি লন্ডন স্নাতক তরুণী কুঙ্কি চৌধুরী। অসম জাতীয় পরিষদ (অজাপ) ও কংগ্রেস সমর্থিত এই ‘জেন জি’ প্রার্থীকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র চাপের মুখে শাসকদল বিজেপি। সীমানা পুনর্বিন্যাসের পর পশ্চিম গুয়াহাটি এখন মধ্য গুয়াহাটি। এই আসনে একসময় মিত্রদল অগপ-র দাপট থাকলেও এবার আসনটি নিজেদের দখলে রেখেছে বিজেপি।…

গণতন্ত্রের মহোৎসব: তিন রাজ্যে শুরু ভোটযুদ্ধ

শেষ হল দীর্ঘ প্রতীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার বলয়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হল অসম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। ২০২৬-এর এই মহাযুদ্ধে কার দখলে থাকবে ক্ষমতার চাবিকাঠি, তা নির্ধারণে আজ বুথমুখী হয়েছেন লক্ষ লক্ষ ভোটার। একইসঙ্গে এদিন কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে শূন্য আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। ভোট শুরুর আগে দেশবাসীকে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের নির্বাচনে জাতীয় রাজনীতির একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে।…

ফের দিলীপের নিশানায় জুন, ‘ডান্স’ মন্তব্যে তুঙ্গে তরজা

সুমনা ঘড়ুই (খড়গপুর): ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই বঙ্গ রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আর সেই উত্তাপের আবহে ফের নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার তৃণমূল সাংসদ জুন মালিয়াকে লক্ষ্য করে তাঁর করা 'ফুটফুটে ফর্সা' এবং 'ডান্স' মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর মাঠপুকুর এলাকায় একটি নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বর্তমানে ওই কেন্দ্রের তৃণমূল…

কালীঘাটে কঙ্গনা: প্রার্থনা ও রাজনীতি

রাজবেশে সশরীরে দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাটে কঙ্গনা রনৌত। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই শহরে পা রাখলেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। তবে তাঁর এই সফর কি কেবলই আধ্যাত্মিক, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক সমীকরণ— তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিন কঙ্গনার পরনে ছিল হালকা গোলাপি রঙের পৈঠানি শাড়ি ও ভারী গয়না। মন্দির চত্বরে পৌঁছতেই তাঁকে ঘিরে ভক্ত ও কর্মীদের উন্মাদনা ছিল তুঙ্গে। মা কালীর পায়ে অঞ্জলি দেওয়ার পাশাপাশি…

বিরোধীদের কটাক্ষের মধ্যেই অধীরের নিরাপত্তা বাড়াল কেন্দ্র

রাজনৈতিক চাপানউতোর আর ক্রমাগত বিক্ষোভের আবহেই বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিরাপত্তা একধাক্কায় দ্বিগুণ বাড়িয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকে অধীরবাবুর নিরাপত্তায় মোতায়েন থাকবেন ১০ জন কেন্দ্রীয় জওয়ান, যা আগে ছিল ৫ জন। মঙ্গলবারই অতিরিক্ত ৫ জন জওয়ান বহরমপুরে পৌঁছে তাঁর নিরাপত্তা বলয়ে যোগ দিয়েছেন। নতুন এই দলে মহিলা জওয়ানদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন সাংসদ থাকাকালীন অধীর চৌধুরী ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর…

কান্দিতে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অধীর চৌধুরী

ভোটের মরশুমে প্রচার সেরে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর কনভয়। বুধবার কান্দি থেকে বহরমপুরে ফেরার পথে একটি বেপরোয়া ট্রাক সজোরে ধাক্কা মারে অধীরের নিরাপত্তার দায়িত্বে থাকা এসকর্ট গাড়িতে। ট্রাকের ধাক্কায় এসকর্ট গাড়িটির পিছনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায় এবং আহত হন গাড়িতে থাকা বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন স্বয়ং অধীর চৌধুরী। জানা গিয়েছে, যে গাড়িটিতে ট্রাকটি ধাক্কা মেরেছে, তার ঠিক পিছনের গাড়িতেই ছিলেন কংগ্রেসের এই তারকা প্রার্থী। কয়েক সেকেন্ডের ব্যবধানে…

মোদীর সভার আগে হলদিয়ায় বিজেপি কর্মী খুন, কাঠগড়ায় তৃণমূল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সভার ঠিক ২৪ ঘণ্টা আগে রক্তক্ষয়ী রাজনীতির সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর। বুধবার হলদিয়া নদীর পাড় থেকে মহাদেব বিশ্বাস (৪৭) নামে এক সক্রিয় বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শিল্পশহরে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে এই ঘটনাকে ‘পরিকল্পিত খুন’ বলে দাবি করে তৃণমূলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। যদিও শাসকদল সমস্ত অভিযোগ অস্বীকার করে একে নিছকই দুর্ঘটনা বা ব্যক্তিগত বিষয় বলে দাবি করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ভবানীপুর থানার…

শাহকে আপ্যায়ন বিফলে, নিউটাউনে ‘প্রতিশোধের’ হুঙ্কার মতুয়াদের

ক্যালেন্ডারের পাতায় দিনটা ছিল ২০২০ সালের ৬ নভেম্বর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ রাজনীতিতে তখন সাজ সাজ রব। সেই মাহেন্দ্রক্ষণে রাজারহাট-নিউটাউনের জ্যোতিনগরে মতুয়া নেতা নবীন বিশ্বাসের সাদামাটা বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে উড়ে আসা খাদ্য বিশেষজ্ঞদের কড়া নজরদারিতে নবীনবাবুর স্ত্রী সুচন্দ্রা বিশ্বাসের নিজের হাতে বানানো রুটি, ডাল, সবজি, ধোকলা আর নলেন গুড়ের পায়েস তৃপ্তি করে খেয়েছিলেন শাহ। সেদিন সেই পাত পেড়ে খাওয়ার আসর থেকে আশ্বাসের সুরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, মতুয়ারা এই…

প্রচারে বেরিয়ে মাথা ফাটল বিজেপি প্রার্থীর

পিয়ালী হালদার (ময়নাগুড়ি) : কথায় আছে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব ভোট। নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠতে জনসংযোগে কোমর বেঁধে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। তারই মধ্যে দুর্ঘটনার শিকার ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়। সোমবার বিকেলে নির্বাচনের প্রচার চলাকালীন তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জানা গিয়েছে, ডালিম রায় সোমবার ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন। সেই প্রচারকার্য চলাকালীন তিনি একটি দোকানে…

মোদির কনভয়ের সামনে যুবক, চাঞ্চল্য কোচবিহারে

লোকসভা নির্বাচনের আবহে উত্তরবঙ্গে হাইভোল্টেজ প্রচারে এসে নিরাপত্তার বড়সড় মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কোচবিহারের রাসমেলার ময়দানে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে যখন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা শহর, ঠিক সেই সময়ই প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে শুয়ে পড়ে প্রণাম করার চেষ্টা করলেন এক যুবক। আচমকা এই ঘটনায় ভিড়ের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই যুবককে আটক করে নিরাপত্তারক্ষীরা। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম অসীম সরকার, বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায়। রবিবার কোচবিহারের জনসভায় যোগ দিতে…

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে ক্যানিংয়ের তৃণমূল নেতারা

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মুখে দক্ষিণ ২৪ পরগনার শক্ত ঘাঁটিতে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। মঙ্গলবার সল্টলেকের দলীয় কার্যালয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্মশিবিরে যোগ দিলেন ক্যানিং ও গোসাবা এলাকার একঝাঁক প্রভাবশালী নেতা ও কর্মী। দলত্যাগীদের তালিকায় রয়েছেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির একাধিক পদাধিকারী। সুন্দরবন এলাকায় শাসকদলের সংগঠনে এই ধস নির্বাচন শুরুর আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিনের এই দলবদল অনুষ্ঠানে…

পাঁচ চমকের ইস্তেহারে বিকল্প শক্তির বার্তা কংগ্রেসের

ইস্তেহারে পাঁচ গ্যারান্টি নিয়ে ভোটের ময়দানে নেমেছে কংগ্রেস। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একগুচ্ছ বড় প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন। নারী, যুব, কৃষক, স্বাস্থ্য ও শিক্ষাকে কেন্দ্র করে সাজানো এই ইস্তেহারে কংগ্রেস স্পষ্টভাবে নিজেদের তৃণমূল ও বিজেপির বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। বিশেষ করে রাজ্যের নারী ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে মাসিক আর্থিক সহায়তার ঘোষণা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। কংগ্রেসের পাঁচ…

ভোট উপলক্ষে বিশেষ ট্রেন

আগামী ৯ এপ্রিল প্রতিবেশী রাজ্য অসমে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। বাংলার হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের এই সিদ্ধান্তের ফলে কর্মসূত্রে পশ্চিমবঙ্গে থাকা অসমের বাসিন্দাদের যাতায়াতে প্রভূত সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রের খবর, ভোটগ্রহণের ঠিক দু’দিন আগেই এই ট্রেনগুলি চালানো হবে। যদিও রেলের পক্ষ থেকে জারি করা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সরাসরি ‘ভোটের’ কথা উল্লেখ করা হয়নি, তবে সময়ের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper