Khabor Ekhon
‘আমাকে জেলে ভরুন, ভোট বাড়বে’, দুর্গাপুরে গর্জন মমতার
লোকসভা নির্বাচনের পারদ চড়তেই রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুর্গাপুরের জনসভা থেকে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং বিজেপিকে কার্যত একাসনে বসিয়ে বেনজির আক্রমণ শাণালেন তিনি। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, “পারলে আমাকে জেলে ঢুকিয়ে দিন, আমার ভোট আরও বাড়বে। না হলে গুলি করে মেরে দিন!”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এ রাজ্যে অবাধে টাকা এবং বহিরাগতদের প্রবেশ করানোর জন্য…
