Khabor Ekhon
প্রথম দফায় ১৪৭৮ প্রার্থী, নজরে হাইভোল্টেজ নন্দীগ্রাম
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার লড়াইয়ের ময়দান এখন পুরোপুরি প্রস্তুত। শুক্রবার স্ক্রুটিনি বা মনোনয়ন পত্র যাচাইয়ের কাজ শেষ করল নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ ও জঙ্গলমহল-সহ রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় সব মিলিয়ে ১৪৭৮ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন ও বাতিল:
কমিশন সূত্রে খবর, প্রথম দফার এই ১৫২টি আসনের জন্য মোট ১৫২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে কড়া স্ক্রুটিনির পর প্রয়োজনীয় তথ্যের অভাব বা ত্রুটির কারণে ৪৭ জন…
