Khabor Ekhon
সংগঠন শক্ত করতে বড় চাল বিজেপির, নয়া জাতীয় টিমে একাধিক হেভিওয়েট
রিচা সেন : বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে সোমবার প্রকাশিত হল দলের নতুন জাতীয় পদাধিকারীদের তালিকা। নতুন টিমে একাধিক গুরুত্বপূর্ণ মুখকে জায়গা দেওয়ার পাশাপাশি সংগঠনে অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছে গেরুয়া শিবির।
নতুন জাতীয় টিমে ১৩ জনকে জাতীয় সহ-সভাপতি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রাম মাধব, লোকসভা সাংসদ ডি. পুরন্দেশ্বরী এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভারতী পাওয়ার, মনপ্রীত সিং বাদল এবং তারিক মনসুরও জাতীয় সহ-সভাপতির…
