Khabor Ekhon
“বাংলাদেশে নতুন সরকার, দিল্লির নতুন কূটনৈতিক চাল—টার্গেট তারেক রহমান
শ্রীতমা ব্যানার্জী :: ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে একটি প্রত্যাহার করে নেওয়া সরকারি ই-মেলই যেন দুই দেশের কূটনীতির অন্দরমহলের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত সামনে এনে দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে প্রস্তুতি চলছিল—এমন বার্তা প্রকাশ্যে চলে আসার পরই শুরু হয় জল্পনা। যদিও সেই সফর তখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি এবং পরে ই-মেলটি প্রত্যাহার করে নেওয়া হয়, তবু প্রশ্নটা থেকেই যায়—দিল্লি কেন এতটা আগ্রহী তারেক রহমানকে ভারতে আনতে?
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নতুন করে…
