Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

রাজনীতি

দলের অস্বস্তি বাড়িয়ে শুভেন্দু-প্রশস্তি! তৃণমূল বিধায়কের মন্তব্যে তোলপাড়

শ্রীতমা ব্যানার্জী : রাজনৈতিক মঞ্চে সাধারণত যে দৃশ্য খুব একটা দেখা যায় না, এবার সেই ছবিই সামনে এল মালদহের রতুয়ায়। নিজের দলের সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। শুধু প্রশংসাই নয়, শুভেন্দুকে ‘সবার মুখ্যমন্ত্রী’ বলেও মন্তব্য করলেন তিনি। তাঁর এমন বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। রতুয়ার ভাঙনকবলিত এলাকায় গিয়ে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বিধায়ক সমর মুখোপাধ্যায়। বিলাইমারি ও মহানন্দটোলা গ্রাম…

পুরনো নন্দীগ্রাম, নতুন লড়াই—৬ অক্টোবরেই ভাগ্যপরীক্ষা!

শ্রীতমা ব্যানার্জী : ভোটের ময়দানে ফের নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামকে ঘিরেই নতুন করে চড়ছে বঙ্গ রাজনীতির উত্তাপ। নির্বাচন কমিশনের ঘোষণায় আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফল প্রকাশ হবে ৯ অক্টোবর। ফলে পুজোর আবহের মধ্যেই রাজ্যে ফের জমতে চলেছে ভোটের লড়াই।নন্দীগ্রাম মানেই বাংলার রাজনীতিতে বাড়তি আবেগ, সংঘাত এবং রাজনৈতিক সমীকরণ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর আসনটি ধরে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন তিনি।…

বাঙালির খাবারে হস্তক্ষেপ কেন? বাগেশ্বর বাবার মন্তব্যে সরব বঙ্গ বিজেপি

শ্রীতমা ব্যানার্জী : দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, উৎসব, আড্ডা আর রসনার নানা আয়োজন। সেই উৎসবের খাবারের তালিকায় মাছ-মাংস থাকবে কি না, তা নিয়েই এবার নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ ঘিরে সরগরম বাংলার রাজনৈতিক মহল। বাগেশ্বর বাবার বক্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে—বাঙালির দুর্গাপুজোর খাবারের অভ্যাস কি বাইরে থেকে কেউ ঠিক করে দিতে পারেন? বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেই যে একেবারে এক সুর নেই, তা স্পষ্ট হয়েছে নেতাদের বক্তব্যে।বিজেপির…

মণ্ডপের আগেই পোস্টারে যুদ্ধ! দুর্গাপুজো ঘিরে বিজেপি-তৃণমূল-সিপিএমের তরজা

শ্রীতমা ব্যানার্জী : দুর্গাপুজোর পোস্টারকে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। পোস্টারে বিজেপির উপস্থিতি ও রাজনৈতিক বার্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিষয়টি নিয়ে সিপিএম ও তৃণমূলের তরফে কটাক্ষের পর মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের বক্তব্য, দুর্গাপুজো বাংলার মানুষের আবেগ ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। পুজোকে রাজনৈতিক সংঘাতের ময়দানে পরিণত করা উচিত নয়। এর আগেও তিনি স্পষ্ট করেছিলেন, দুর্গাপুজোকে কোনও রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে আনার পক্ষপাতী নন। তবে পোস্টার বিতর্ক ঘিরে বিরোধীদের আক্রমণ…

পুজোর পাতে কী থাকবে? শমীকের মন্তব্যে সায় মদনের, চড়ল রাজনৈতিক ঝাঁজ!

শ্রীতমা ব্যানার্জী :দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ। ঢাকের বাদ্যি, ধুনুচির ধোঁয়া, কাশফুলের দোলা আর পুজোর কদিনের খাওয়াদাওয়া—সব মিলিয়েই যেন বাঙালির উৎসবের পূর্ণতা। সেই খাবারের তালিকায় আমিষ থাকবে কি না, তা নিয়েই এবার শুরু হয়েছে নতুন বিতর্ক। আর সেই বিতর্কে রাজনীতির রং আরও গাঢ় করলেন তৃণমূল নেতা মদন মিত্র। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দুর্গাপুজোয় আমিষ-নিরামিষ খাবার সংক্রান্ত মন্তব্যকে প্রকাশ্যেই সমর্থন করেছেন মদন। তাঁর এই অবস্থান স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন চর্চার জন্ম দিয়েছে। কারণ, পুজোর খাবার নিয়ে যে আলোচনা শুরু…

ক্যামাক কাণ্ডে সুপ্রিম ধাক্কা! কালীঘাট তৃণমূলের ভরসা এখন হাইকোর্ট

শ্রীতমা ব্যানার্জী : ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড-কাণ্ডে বড় ধাক্কা খেল ‘কালীঘাট তৃণমূল’। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের ওই শিবির। কিন্তু শীর্ষ আদালত এই মামলায় হস্তক্ষেপ করল না। বরং বিষয়টি ফের কলকাতা হাইকোর্টেই পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, মামলার সমস্ত অভিযোগ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য কলকাতা হাইকোর্টে শুনে দ্রুত নিষ্পত্তি করতে হবে। ফলে ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড ঘিরে যে আইনি টানাপোড়েন তৈরি হয়েছিল, আপাতত তার পরবর্তী সিদ্ধান্তের ভার হাইকোর্টের…

পুজোয় আমিষ খাওয়া নিয়ে বিতর্ক, ‘বাঙালি পাঁঠার মাংস খায়’, স্পষ্ট বার্তা শমীকের

শ্রীতমা ব্যানার্জী : দুর্গাপুজোয় আমিষ খাবার খাওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বাইরে থেকে কোনও বিধিনিষেধ চাপিয়ে দেওয়া যায় না। সম্প্রতি দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার খাওয়া নিয়ে মন্তব্য করেছিলেন বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। সেই মন্তব্যকে ঘিরেই শুরু হয় নতুন করে বিতর্ক। পুজোর সময় আমিষ খাবার বিক্রি বা মণ্ডপের আশপাশে আমিষের স্টল বসানো নিয়ে বিভিন্ন দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়ালেও, এমন কোনও সরকারি নির্দেশ জারি হয়নি বলেই…

যাদবপুর কি ফের রাজনীতির দখলে? স্লোগান-কাণ্ডে মুখ খুললেন শমীক

শ্রীতমা ব্যানার্জী : যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ফের রাজনীতির আঁতুড়ঘর? পড়াশোনার চত্বরেই একের পর এক স্লোগান, পাল্টা স্লোগান—আর তা ঘিরেই এবার বিস্ফোরক বিতর্ক। ক্যাম্পাসের দেওয়ালে লেখা স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ ছড়াতেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যাদবপুরের দেওয়ালজুড়ে কী লেখা হচ্ছে? কারা লিখছে? আর সেই স্লোগানের আড়ালে ঠিক কী বার্তা দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শমীকের বক্তব্য ঘিরে সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। জাতীয়তাবাদ বনাম পাল্টা রাজনৈতিক অবস্থান—দুই মেরুর সংঘাতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে…

নিউ আলিপুরে ফিরহাদ-ঘনিষ্ঠ সংস্থায় হানা, জমির নথি থেকে আর্থিক কাগজ, চলল চুলচেরা তল্লাশি

শ্রীতমা ব্যানার্জী : প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এবার কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে যুক্ত সংস্থায় তল্লাশি। বৃহস্পতিবার নিউ আলিপুরে ফিরহাদ-ঘনিষ্ঠ হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড-সহ মোট দুটি সংস্থায় তদন্তকারী আধিকারিকরা অভিযান চালান বলে খবর। সূত্রের খবর, অভিযানের মূল লক্ষ্য ছিল সংস্থাগুলির বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা। বিশেষ করে জমির চরিত্র, জমি সংক্রান্ত কাগজপত্র, প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক নথি পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা সংস্থার একাধিক…

ভোর সাড়ে ৪টেয় তাণ্ডব! অভিষেকের অফিসে হামলার অভিযোগ, ‘পুলিশ কোথায়?’

শ্রীতমা ব্যানার্জী : ভোররাতের কলকাতায় ফের রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট -এর অফিসে ভাঙচুরের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে বিজেপি -র সমর্থকরা।অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে ৪টে নাগাদ ৯ নম্বর ক্যামাক স্ট্রিট -এর ওই অফিসে কয়েকজন মুখোশধারী ব্যক্তি ঢুকে তাণ্ডব চালায়। তৃণমূলের তরফে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে তিন-চারজনকে অফিসের ভিতর থেকে বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিয়ে যেতে দেখা…

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার

 প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চরম চাঞ্চল্য ছড়াল বীরভূমের রামপুরহাটে। মঙ্গলবার দুপুরে রামপুরহাট পুরসভা এলাকার নিজ বাসভবন থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের প্রাথমিক দাবি, তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও অতীত ঘটনাবলির প্রেক্ষিতে এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোড়ন ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর…

ক্যামাক স্ট্রিটে সংঘর্ষের জের, ডেরেক ও’ব্রায়েনকে তলব কলকাতা পুলিশের

শ্রীতমা ব্যানার্জী : ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দফতরে পুলিশ ও দলীয় কর্মীদের সংঘর্ষের ঘটনায় এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তলব করল কলকাতা পুলিশ। রবিবার তাঁর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে গিয়ে শেক্সপিয়র সরণি থানার পুলিশ নোটিস দিয়ে আসে। সোমবার থানায় হাজির হয়ে তাঁকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলা হয়েছে। শনিবারও ডেরেকের বাড়িতে নোটিস দিতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেদিন তিনি বাড়িতে ছিলেন না। তাঁর পরিচারক নোটিস নিতে অস্বীকার করেন। রবিবার ফের পুলিশ বাড়িতে গেলে সাংসদ তখনও অনুপস্থিত ছিলেন। তবে এদিন…

মাদকমুক্ত ভারত গড়ার ডাক, যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ‘মন কি বাত’-এ বার্তা মোদীর

শ্রীতমা ব্যানার্জী ::মাদকমুক্ত ভারত গড়তে দেশবাসীকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদকমুক্ত যুবসমাজই পারে আরও শক্তিশালী ও উন্নত ভারত গড়ে তুলতে।প্রধানমন্ত্রী বলেন, ড্রাগ ফ্রি ইয়ুথ ফর এ ডেভেলপড ইন্ডিয়া ’ প্রচারাভিযান ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে গতি পেয়েছে। তাঁর কথায়, লক্ষ্য একেবারে স্পষ্ট—মাদকমুক্ত যুবসমাজ এবং মাদকমুক্ত ভারত। এই লড়াইকে গণআন্দোলনের রূপ দিতে সাধারণ মানুষকে সক্রিয়ভাবে…

গোটা একটা লাইব্রেরি বানিয়ে দিতে পারি, বই বিতর্ক নিয়ে তোপ মমতার  

কলকাতা: বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া বই ফেরত না দেওয়ার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র চাপানউতোর শুরু হল। বিধানসভা গ্রন্থাগারের উনিশটি বহুমূল্য বই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ফেরত দেওয়া হয়নি, এই অভিযোগে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। শাসক দল বিজেপির এই অভিযোগের কড়া জবাব দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক…

মধ্য এশিয়ায় মোদীর চার দিনের সফর, নিরাপত্তা থেকে বাণিজ্য, নজরে একাধিক সমীকরণ

শ্রীতমা ব্যানার্জী :শনিবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার দিনের মধ্য এশিয়া সফর। প্রথমে উজবেকিস্তান, পরে কিরগিজস্তান—এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৯ ও ৩০ অগস্ট উজবেকিস্তানে থাকবেন মোদী। প্রেসিডেন্ট শওকত মিরজিয়োয়েভের আমন্ত্রণে তাঁর এই সফর। এরপর ৩১ অগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গিয়ে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। বিদেশ…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper