Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মাদকমুক্ত ভারত গড়ার ডাক, যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ‘মন কি বাত’-এ বার্তা মোদীর

0 5,489,709

শ্রীতমা ব্যানার্জী ::মাদকমুক্ত ভারত গড়তে দেশবাসীকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদকমুক্ত যুবসমাজই পারে আরও শক্তিশালী ও উন্নত ভারত গড়ে তুলতে।প্রধানমন্ত্রী বলেন, ড্রাগ ফ্রি ইয়ুথ ফর এ ডেভেলপড ইন্ডিয়া ’ প্রচারাভিযান ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে গতি পেয়েছে। তাঁর কথায়, লক্ষ্য একেবারে স্পষ্ট—মাদকমুক্ত যুবসমাজ এবং মাদকমুক্ত ভারত। এই লড়াইকে গণআন্দোলনের রূপ দিতে সাধারণ মানুষকে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।মাদকবিরোধী লড়াইয়ে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘নশা মুক্ত ভারত অভিযান’। ২০২০ সালের ১৫ অগস্ট এই কর্মসূচির সূচনা হয়। মাদকাসক্তি রুখতে সচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষের অংশগ্রহণ, চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজের মূলস্রোতে ফেরানোর মতো একাধিক বিষয়কে এই অভিযানের আওতায় রাখা হয়েছে। ‘মন কি বাত’-এর মঞ্চ থেকে এদিন মহিলাদের আর্থিক ক্ষমতায়নের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষ করে রাস্তার হকার ও ছোট ব্যবসায়ীদের জন্য চালু হওয়া পিএম স্বনির্ভর যোজনা-র সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। মোদীর দাবি, এই প্রকল্পের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মহিলা নতুন করে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাচ্ছেন। তাঁদের আয় বাড়ছে, পাশাপাশি পরিবারের ভবিষ্যৎও আরও সুরক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রায় ৪৬ শতাংশ উপভোক্তাই মহিলা—অর্থাৎ প্রায় ৩৫ লক্ষ মহিলা এর মাধ্যমে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। ২০২০ সালের জুনে কোভিড-পরবর্তী আর্থিক সঙ্কটের সময় রাস্তার হকারদের ব্যবসা পুনরায় শুরু করতে সহায়তা করার উদ্দেশ্যে পিএম স্বনির্ভর প্রকল্প চালু হয়েছিল। পরবর্তীকালে আর্থিক সহায়তার পাশাপাশি হকারদের পরিচয় ও অর্থনীতিতে তাঁদের অবদানের স্বীকৃতির ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রথমে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু রাখার পরিকল্পনা থাকলেও পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। এই মুহূর্তে সরকারি সফরে উজবেকিস্তানে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকেই ‘মন কি বাত’-এর মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি। অনুষ্ঠানে একদিকে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, অন্যদিকে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে সরকারি প্রকল্পগুলির ভূমিকার কথাও সামনে আনেন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper