Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোর সাড়ে ৪টেয় তাণ্ডব! অভিষেকের অফিসে হামলার অভিযোগ, ‘পুলিশ কোথায়?’

0 54,219,026

শ্রীতমা ব্যানার্জী : ভোররাতের কলকাতায় ফের রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট -এর অফিসে ভাঙচুরের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে বিজেপি -র সমর্থকরা।অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে ৪টে নাগাদ ৯ নম্বর ক্যামাক স্ট্রিট -এর ওই অফিসে কয়েকজন মুখোশধারী ব্যক্তি ঢুকে তাণ্ডব চালায়। তৃণমূলের তরফে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে তিন-চারজনকে অফিসের ভিতর থেকে বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। ভাঙা কাচ, ছড়িয়ে-ছিটিয়ে থাকা সামগ্রী এবং তছনছ হওয়া অফিসের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। ঘটনার খবর পেয়ে তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী অফিসে পৌঁছন। তাঁর অভিযোগ, একাধিকবার ফোন করে পুলিশকে জানানো হলেও দ্রুত কোনও সাড়া পাওয়া যায়নি। ফলে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনার পর সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিরোধীদের যদি এভাবে হিংসা, ভাঙচুর এবং ভয় দেখিয়ে দমন করা হয়, তাহলে রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং পদত্যাগের দাবি জানান।পাশাপাশি বিচারব্যবস্থার কাছেও হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিশেষ করে কলকাতা হাইকোর্ট যাতে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখে এবং রাজ্যে আইনের শাসন বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করে সেই আবেদন জানিয়েছেন তিনি। তবে ক্যামাক স্ট্রিট -এর এই অফিস ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন নয়। গত ২৭ আগস্ট ওই ভবনের দলীয় হোর্ডিং সরানোকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর হয়েছে এবং তৃণমূলের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও ওই ঘটনায় তলব করেছিল কলকাতা পুলিশ।এরপর বৃহস্পতিবার ভোরের হামলার অভিযোগে নতুন করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।এদিকে, ওই ভবনটি পরিদর্শন করেছে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসের আধিকারিকরা। তাঁদের তরফে ভবনটিতে অনুমোদনহীন নির্মাণের অভিযোগ তোলা হয়েছে।২০২৬ সালের মে মাসে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১৬টিরও বেশি এফআইআর রয়েছে বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তাঁকে গ্রেফতার না করার বিষয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুরক্ষাও পেয়েছেন তিনি।এখন ক্যামাক স্ট্রিট-এর ভোররাতের এই হামলার তদন্তে মূল প্রশ্ন—কারা অফিসে ঢুকেছিল, কার নির্দেশে এই ভাঙচুর, এবং ঘটনার সময় পুলিশের ভূমিকা কী ছিল? সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত এগোলেই এই হামলার নেপথ্যের ছবি আরও স্পষ্ট হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper