Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

রাজনীতি

নন্দীগ্রামে মমতা প্রার্থী হলে লড়বে না ঋতব্রত শিবির!

শ্রীতমা ব্যানার্জী : নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে প্রার্থী হলে তাঁদের শিবির কোনও প্রার্থী দেবে না বলে জানিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। বুধবার বিধানসভার সামনে এই বার্তা দেন শিবিরের মুখপাত্র ঋজু দত্ত। ঋজু দত্তের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়ে বিধানসভায় ফিরে আসুন—এটাই তাঁরা চান। মমতা প্রার্থী হলে তাঁদের পক্ষ থেকে কোনও প্রার্থী দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন। এই…

‘দায়িত্ব ছাড়ুন, ভোটে লড়ুন!’,সুদীপকে তাপসের কড়া খোঁচা

শ্রীতমা ব্যানার্জী : ফের এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। সুদীপকে ঘিরে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সাম্প্রতিক বক্তব্যে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তাঁর দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনের পরও সুদীপের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। এমনকি রাজনৈতিক সম্মান নিয়ে কথা বলতে গিয়ে তিনি সুদীপকে উদ্দেশ করে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাপসের বক্তব্যের মূল সুর ছিল—রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন থাকলে…

মালদায় বড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত? চেয়ারম্যান পদ থেকে ইস্তফা কৃষ্ণেন্দুর

শ্রীতমা ব্যানার্জী : দীর্ঘ জল্পনার পর অবশেষে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বুধবার দুপুরে পুরসভার বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকের পর নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। সেই পদত্যাগপত্র রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী এবং সচিবকেও ই-মেলের মাধ্যমে পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু।কৃষ্ণেন্দুর ইস্তফাকে ঘিরে অবশ্য ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। কেন হঠাৎ চেয়ারম্যানের পদ ছাড়লেন তিনি? এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি কৃষ্ণেন্দু। বরং তাঁর বক্তব্য, দীর্ঘ রাজনৈতিক…

পচা মাছ-মাংসের গন্ধ ছাপিয়ে প্রশ্ন একটাই,বাঙালির খাবার কি এবার ভোটের রাজনীতির অস্ত্র?

শ্রীতমা ব্যানার্জী :পুজোর আগে খাবারের মান নিয়ে রাজ্যজুড়ে প্রশাসনের কড়া নজরদারি। কলকাতা থেকে জেলার একের পর এক রেস্তোরাঁয় হানা দিয়ে উদ্ধার হচ্ছে পচা মাছ-মাংস, বাসি ও নষ্ট খাবার। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযানের দ্বিতীয় দিনে নষ্ট করা হয়েছে প্রায় ৫২০ কেজি খাবার।কিন্তু প্রশাসনের এই অভিযান ঘিরে শুধু খাবারের গন্ধই নয়, উঠছে রাজনীতির গন্ধও। রেস্তোরাঁ থেকে পচা মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শাসকদল ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, ধারাবাহিক অভিযানের…

পুরভোটের আগে কোমর বাঁধছে বিজেপি! সুকান্তের বৈঠকে বড় রণকৌশলের ইঙ্গিত

শ্রীতমা ব্যানার্জী : কলকাতা পুরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতিতে নেমে পড়ল বিজেপি। ভোটের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলির তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে। সেই আবহে কলকাতা পুরভোটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিশেষ বৈঠকে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবারের বৈঠকে মূলত কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনের আগে দলীয় কর্মীদের সক্রিয় করার উপর জোর দেওয়া হয়েছে। বিজেপির তরফে ইতিমধ্যেই কলকাতা পুরভোটের জন্য সুকান্ত মজুমদারকে ইনচার্জ…

পুজোর আগেই চা শ্রমিকদের মুখে হাসি! ২০% বোনাসে বড় স্বস্তি উত্তরবঙ্গের বাগানে

শ্রীতমা ব্যানার্জী : উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিকদের জন্য বড় স্বস্তির খবর। পুজোর আগে চা শ্রমিকদের বোনাস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। রাজ্যের তরফে উত্তরবঙ্গের চা-বাগানগুলিতে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।জানা গিয়েছে, উত্তরবঙ্গ জোনের অতিরিক্ত শ্রম কমিশনারের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, উত্তরবঙ্গের চা-বাগানগুলিকে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। ৫ অক্টোবরের মধ্যে বোনাস মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ দুর্গাপুজো ও অন্যান্য উৎসবের…

এক হোর্ডিং ঘিরে বচসা, এবার বারবার থানায় হাজিরা! ডেরেককে নিয়ে বাড়ছে চর্চা

শ্রীতমা ব্যানার্জী : ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিসের সামনে হোর্ডিং সরানোকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার আঁচ এখনও কাটেনি। সেই ঘটনাতেই ফের শেক্সপিয়ার সরণি থানায় হাজির হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার সকাল প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ থানায় পৌঁছন তিনি। এরপর তদন্তকারী আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ঘটনার সূত্রপাত গত ২৭ অগস্ট। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের উপরে থাকা একটি হোর্ডিং সরাতে কলকাতা পুরসভা ও পুলিশের দল সেখানে পৌঁছয়। হোর্ডিং সরানোর সময় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে…

বাগেশ্বর বাবার মন্তব্যে ক্ষোভ, দক্ষিণ কলকাতায় এফআইআর ! বিতর্কে নতুন মোড়

শ্রীতমা ব্যানার্জী : বাবা বাগেশ্বরকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। বাংলায় তাঁর সফর, একের পর এক মন্তব্য এবং তা ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার ভবানীপুর থানায়  দায়ের হল এফআইআর । ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।সম্প্রতি বাংলায় এসে ধর্মীয় অনুষ্ঠান ও বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেছিলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা নামে পরিচিত। দুর্গাপুজোর সময় আমিষ খাবার নিয়ে তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের রেশ কাটার আগেই এফআইআর-এর খবর সামনে আসায় বিষয়টি আরও…

দলের অস্বস্তি বাড়িয়ে শুভেন্দু-প্রশস্তি! তৃণমূল বিধায়কের মন্তব্যে তোলপাড়

শ্রীতমা ব্যানার্জী : রাজনৈতিক মঞ্চে সাধারণত যে দৃশ্য খুব একটা দেখা যায় না, এবার সেই ছবিই সামনে এল মালদহের রতুয়ায়। নিজের দলের সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। শুধু প্রশংসাই নয়, শুভেন্দুকে ‘সবার মুখ্যমন্ত্রী’ বলেও মন্তব্য করলেন তিনি। তাঁর এমন বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। রতুয়ার ভাঙনকবলিত এলাকায় গিয়ে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বিধায়ক সমর মুখোপাধ্যায়। বিলাইমারি ও মহানন্দটোলা গ্রাম…

পুরনো নন্দীগ্রাম, নতুন লড়াই—৬ অক্টোবরেই ভাগ্যপরীক্ষা!

শ্রীতমা ব্যানার্জী : ভোটের ময়দানে ফের নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামকে ঘিরেই নতুন করে চড়ছে বঙ্গ রাজনীতির উত্তাপ। নির্বাচন কমিশনের ঘোষণায় আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফল প্রকাশ হবে ৯ অক্টোবর। ফলে পুজোর আবহের মধ্যেই রাজ্যে ফের জমতে চলেছে ভোটের লড়াই।নন্দীগ্রাম মানেই বাংলার রাজনীতিতে বাড়তি আবেগ, সংঘাত এবং রাজনৈতিক সমীকরণ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর আসনটি ধরে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন তিনি।…

বাঙালির খাবারে হস্তক্ষেপ কেন? বাগেশ্বর বাবার মন্তব্যে সরব বঙ্গ বিজেপি

শ্রীতমা ব্যানার্জী : দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, উৎসব, আড্ডা আর রসনার নানা আয়োজন। সেই উৎসবের খাবারের তালিকায় মাছ-মাংস থাকবে কি না, তা নিয়েই এবার নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ ঘিরে সরগরম বাংলার রাজনৈতিক মহল। বাগেশ্বর বাবার বক্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে—বাঙালির দুর্গাপুজোর খাবারের অভ্যাস কি বাইরে থেকে কেউ ঠিক করে দিতে পারেন? বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেই যে একেবারে এক সুর নেই, তা স্পষ্ট হয়েছে নেতাদের বক্তব্যে।বিজেপির…

মণ্ডপের আগেই পোস্টারে যুদ্ধ! দুর্গাপুজো ঘিরে বিজেপি-তৃণমূল-সিপিএমের তরজা

শ্রীতমা ব্যানার্জী : দুর্গাপুজোর পোস্টারকে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। পোস্টারে বিজেপির উপস্থিতি ও রাজনৈতিক বার্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিষয়টি নিয়ে সিপিএম ও তৃণমূলের তরফে কটাক্ষের পর মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের বক্তব্য, দুর্গাপুজো বাংলার মানুষের আবেগ ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। পুজোকে রাজনৈতিক সংঘাতের ময়দানে পরিণত করা উচিত নয়। এর আগেও তিনি স্পষ্ট করেছিলেন, দুর্গাপুজোকে কোনও রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে আনার পক্ষপাতী নন। তবে পোস্টার বিতর্ক ঘিরে বিরোধীদের আক্রমণ…

পুজোর পাতে কী থাকবে? শমীকের মন্তব্যে সায় মদনের, চড়ল রাজনৈতিক ঝাঁজ!

শ্রীতমা ব্যানার্জী :দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ। ঢাকের বাদ্যি, ধুনুচির ধোঁয়া, কাশফুলের দোলা আর পুজোর কদিনের খাওয়াদাওয়া—সব মিলিয়েই যেন বাঙালির উৎসবের পূর্ণতা। সেই খাবারের তালিকায় আমিষ থাকবে কি না, তা নিয়েই এবার শুরু হয়েছে নতুন বিতর্ক। আর সেই বিতর্কে রাজনীতির রং আরও গাঢ় করলেন তৃণমূল নেতা মদন মিত্র। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দুর্গাপুজোয় আমিষ-নিরামিষ খাবার সংক্রান্ত মন্তব্যকে প্রকাশ্যেই সমর্থন করেছেন মদন। তাঁর এই অবস্থান স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন চর্চার জন্ম দিয়েছে। কারণ, পুজোর খাবার নিয়ে যে আলোচনা শুরু…

ক্যামাক কাণ্ডে সুপ্রিম ধাক্কা! কালীঘাট তৃণমূলের ভরসা এখন হাইকোর্ট

শ্রীতমা ব্যানার্জী : ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড-কাণ্ডে বড় ধাক্কা খেল ‘কালীঘাট তৃণমূল’। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের ওই শিবির। কিন্তু শীর্ষ আদালত এই মামলায় হস্তক্ষেপ করল না। বরং বিষয়টি ফের কলকাতা হাইকোর্টেই পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, মামলার সমস্ত অভিযোগ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য কলকাতা হাইকোর্টে শুনে দ্রুত নিষ্পত্তি করতে হবে। ফলে ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড ঘিরে যে আইনি টানাপোড়েন তৈরি হয়েছিল, আপাতত তার পরবর্তী সিদ্ধান্তের ভার হাইকোর্টের…

পুজোয় আমিষ খাওয়া নিয়ে বিতর্ক, ‘বাঙালি পাঁঠার মাংস খায়’, স্পষ্ট বার্তা শমীকের

শ্রীতমা ব্যানার্জী : দুর্গাপুজোয় আমিষ খাবার খাওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বাইরে থেকে কোনও বিধিনিষেধ চাপিয়ে দেওয়া যায় না। সম্প্রতি দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার খাওয়া নিয়ে মন্তব্য করেছিলেন বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। সেই মন্তব্যকে ঘিরেই শুরু হয় নতুন করে বিতর্ক। পুজোর সময় আমিষ খাবার বিক্রি বা মণ্ডপের আশপাশে আমিষের স্টল বসানো নিয়ে বিভিন্ন দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়ালেও, এমন কোনও সরকারি নির্দেশ জারি হয়নি বলেই…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper