Khabor Ekhon
মেসি-কাণ্ডে অরূপের মাথায় হাইকোর্টের ছাতা! ৩০ নভেম্বর পর্যন্ত মিলল রক্ষাকবচ
শ্রীতমা ব্যানার্জী : লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলার মামলায় আপাতত স্বস্তি পেলেন প্রাক্তন রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে কোনওরকম জবরদস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার অন্তর্বর্তী সুরক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা খারিজের আবেদন ফের শুনানি হবে ১৭ নভেম্বর।
বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, মামলা হাইকোর্টে বিচারাধীন থাকলেও তদন্তকারী সংস্থা তদন্ত চালিয়ে যেতে পারবে। এমনকি তদন্ত শেষে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছেও রিপোর্ট…
