Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সংসদে হট্টগোল, ধ্বনিভোটে সিদ্ধান্ত! কেরলের নাম বদল, ট্রাইব্যুনালেও নতুন কাঠামো

0 32,165,461

শ্রীতমা ব্যানার্জী : বিরোধীদের স্লোগান-বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাস হল কেরলের নাম পরিবর্তনের বিল। ‘দ্য কেরালা (অল্টারেশন অব নেম) বিল, ২০২৬’-এ কেরল রাজ্যের নাম বদলে ‘কেরলম’ করার প্রস্তাব রাখা হয়েছে। কোনও আলোচনা ছাড়াই ধ্বনিভোটে বিলটি পাস হয়। অন্যদিকে, রাজ্যসভায় পাস হয়েছে ‘ট্রাইব্যুনালস রিফর্মস বিল, ২০২৬’। বিলটি নিয়ে আলোচনার জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে আদালতের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেঘওয়ালের বক্তব্য অনুযায়ী, এই বিলের অন্যতম প্রধান বিষয় হল ন্যাশনাল ট্রাইব্যুনাল কমিশন (NTC) গঠন। কমিশনে থাকবেন দু’জন বিচারবিভাগীয় সদস্য এবং দু’জন কারিগরি সদস্য। কমিশনের শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অথবা কোনও হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। আইনমন্ত্রী জানান, ট্রাইব্যুনালে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, স্বাধীন এবং মেধাভিত্তিক করাই এই কমিশনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, নতুন আইনে ট্রাইব্যুনালগুলির বিচারিক এক্তিয়ারে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। মেঘওয়ালের দাবি, এই সংস্কারের ফলে বিচার পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও সুবিধা তৈরি হবে। তাঁর কথায়, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচলিত ভালো ব্যবস্থাগুলিকে অনুসরণ করে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে সংসদে বিল পাসের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এখনও পর্যন্ত লোকসভায় যে ১১টি বিল পাস হয়েছে, তার মধ্যে মাত্র দু’টি বিল নিয়ে আলোচনা হয়েছে। বাকি বিলগুলি বিরোধীদের প্রতিবাদ ও স্লোগানের মধ্যেই কার্যত কোনও আলোচনা ছাড়াই পাস হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper