Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

পশ্চিমবঙ্গ

উত্তর কলকাতার সরকারি স্কুলে ইনফ্লুয়েঞ্জার হানা, অসুস্থ ৩১ পড়ুয়া! আর জি কর -এ ভর্তি ৯, বন্ধ হস্টেল

শ্রীতমা ব্যানার্জী :উত্তর কলকাতার একটি সরকারি স্কুলের হস্টেলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল ৩১ জন ছাত্রী। তাঁদের মধ্যে ছয় জনের নমুনায় ইনফ্লুয়েঞ্জা পজিটিভ ধরা পড়েছে। এখনও ৯ জন ছাত্রী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। ১৬ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুর ও বিকেল থেকেই একের পর এক ছাত্রী অসুস্থ হতে শুরু করেন। জ্বর, শ্বাসকষ্ট, বমি, পেটে ব্যথা এবং বমিভাবের মতো উপসর্গ দেখা যায় তাঁদের মধ্যে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে ২৪ জন ছাত্রীকে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে আরও সাত…

মাঝরাতে বাড়ি ফিরেও থাকতে পারলেন না! বিক্ষোভের মুখে সিতাই ছাড়লেন তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদ- বিধায়ক দম্পতি

শ্রীতমা ব্যানার্জী : প্রায় তিন মাস পর সোমবার গভীর রাতে কোচবিহারের সিতাইয়ের বাড়িতে ফিরেছিলেন এনসিপিআই সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া ও তাঁর স্ত্রী, তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়। কিন্তু বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়তেই তাঁদের বাড়ির সামনে জড়ো হন একদল স্থানীয় বাসিন্দা। শুরু হয় স্লোগান-বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশি নিরাপত্তায় রাতেই এলাকা ছাড়তে হয় সাংসদ ও বিধায়ককে। সোমবার রাত প্রায় ১২টা নাগাদ পুলিশি নিরাপত্তায় সিতাই বাজার এলাকার বাড়িতে ফেরেন জগদীশচন্দ্র বসুনিয়া ও সঙ্গীতা রায়। তাঁদের ফিরে আসার খবর ছড়িয়ে পড়তেই বাড়ির…

ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা! মুহূর্তে পুকুরে গাড়ি, মর্মান্তিক মৃত্যু!

শ্রীতমা ব্যানার্জী :কেষ্টপুরে গাড়ি চালানো শেখার সময় ভয়াবহ দুর্ঘটনা। গ্যারাজ থেকে গাড়ি বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সটান পুকুরে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সুমিত্রা দাস। তিনি কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিম এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, সম্প্রতি সুমিত্রার স্বামী একটি নতুন চারচাকা গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি চালানোই শিখছিলেন সুমিত্রা। বুধবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসার পর ফের গাড়ি চালানোর অনুশীলন করতে বেরিয়েছিলেন তিনি। গ্যারাজ থেকে গাড়ি বের করার সময়ই ঘটে বিপত্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্রেকের বদলে ভুল করে…

৫০ থেকে ৬৮—হাওড়ায় ওয়ার্ড বাড়ল, ভোটের আগে পুরসভায় বড়সড় পুনর্বিন্যাস

শ্রীতমা ব্যানার্জী : হাওড়া পুরনিগমে ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার প্রস্তাব পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বুধবারের বিশেষ একদিনের অধিবেশনে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন এমেন্ডমেন্ট বিল ২০২৬, পাশ করা হয়। একই সঙ্গে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বিধানসভায় পাশ হওয়া আগের সংশোধনী বিলটি প্রত্যাহার করা হয়েছে। বিলটি বিধানসভায় পেশ করে নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, জনসংখ্যার বিন্যাসে পরিবর্তনের কারণেই ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, নতুনভাবে ওয়ার্ড গঠন হলে নাগরিকদের কাছে পুর পরিষেবা আরও…

মেট্রোর সামনেই পাইপলাইন বিপর্যয়! জলমগ্ন শোভাবাজার, চরম দুর্ভোগে মানুষ!

রাজনন্দিনী ঘোষ : কলকাতার শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে আচমকাই ফেটে গেল মাটির নীচে থাকা পানীয় জলের সরবরাহকারী পাইপ। বুধবার সকালে পাইপ ফেটে রাস্তায় জল জমে যাওয়ায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। ঘটনার জেরে রাস্তার একটি অংশে জল জমে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে ওই অংশে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার আধিকারিকরা। ইতিমধ্যেই ফেটে যাওয়া পাইপ মেরামতির কাজ শুরু হয়েছে। তবে পাইপলাইনের এই বিপর্যয়ের জেরে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিতে পারে বলে…

সল্টলেকে আজ এশিয়ার লড়াই! আল-আরাবির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ‘জিততেই হবে’ পরীক্ষা!

সঞ্জয় মিত্র : নতুন মরসুম শুরু হওয়ার মাত্র তিন ম্যাচের মধ্যেই বড় এশীয় পরীক্ষার সামনে ইস্টবেঙ্গল। বুধবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে কুয়েত প্রিমিয়ার লিগের রানার্স-আপ আল-আরাবি এসসির মুখোমুখি হবে লাল-হলুদ। এক ম্যাচের এই লড়াইয়ে জয় মানেই সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত। আর হারলে দ্বিতীয় স্তরের এই প্রতিযোগিতা থেকে নেমে যেতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগে। ফলে ম্যাচটির গুরুত্ব অপরিসীম। কিন্তু সমস্যাটা হল, ইস্টবেঙ্গলের নতুন দল এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি।…

পুরভোটের আগে বিধানসভায় বড় চাল! আজই কলকাতা-হাওড়ার ওয়ার্ড বাড়ানোর বিল

রাজনন্দিনী ঘোষ : আজ, বুধবার একদিনের বিশেষ অধিবেশনে বসছে পশ্চিমবঙ্গ বিধানসভা। বিধানসভার সরকারি ওয়েবসাইটেও ১২ অগস্ট সকাল ১১টা থেকে অধিবেশন শুরুর কথা জানানো হয়েছে। এই বিশেষ অধিবেশনে মূলত কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত দু’টি সংশোধনী বিল পেশ করা হবে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। প্রস্তাবিত পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস। প্রস্তাব অনুযায়ী কলকাতা পুরসভার নির্বাচিত…

কলকাতা থেকে বড় বার্তা—‘ভারতের পুনর্জন্ম হচ্ছে’, বললেন আরএসএস নেতা

রাজনন্দিনী ঘোষ : কলকাতার মঞ্চে প্রকাশিত হল লেখক তথা প্রাক্তন আর এস এস ঘনিষ্ঠ হিন্দি সাপ্তাহিক পঞ্চাজন্যা -র সম্পাদক তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্জ: মেকিং অফ এ ব্রেভ এন্ড নিউ ভারত । মঙ্গলবার ICCR-এ নাগরিক সংগঠন সিটিজেন  এম্পোওয়ারমেন্ট ফোরাম -এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন আর এস এস -এর প্রাক্তন সাধারণ সম্পাদক তথা অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ ‘ভাইয়াজি’ জোশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, শ্যামাপ্রসাদ…

কলকাতার সরকারি স্কুলে অসুস্থ আরও ৪ ছাত্রী, ভর্তি আরজি কর হাসপাতালে! সংক্রমণ নাকি আতঙ্ক—জোর তদন্ত

শ্রীতমা ব্যানার্জী : ফের অসুস্থ কলকাতার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের আরও চার ছাত্রী। মঙ্গলবার তাঁদের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। জ্বর, বমি, মাথাব্যথা, পেটে ব্যথা এবং মাথা ঘোরার মতো উপসর্গ রয়েছে তাঁদের। এর আগে সোমবার একই স্কুলের ২৪ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। স্কুলের দেশবন্ধু পার্কের কাছের হস্টেলেই থাকেন ছাত্রীরা। সোমবার সন্ধ্যায় হস্টেলে ফেরার পর একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ২৪ জনকে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর,…

বুধবার থেকেই ‘বিগ রেইন অ্যাটাক’! নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গ

রাজনন্দিনী ঘোষ :ফের সক্রিয় বর্ষার প্রভাব। বুধবার, ১২ আগস্ট থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়াও হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানির থেকে মধ্য ভারত, ডালটনগঞ্জ হয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত। আগামী দিনে এই অক্ষরেখা দক্ষিণ-পূর্ব দিকে সরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে অবস্থান পরিবর্তন করতে পারে। এর পাশাপাশি উত্তর-পশ্চিম…

১৬টি এফ আই আর -এর তথ্য সামনে, তবু আপাতত গ্রেফতারির ভয় নেই—অভিষেককে বড় স্বস্তি হাইকোর্টে!

শ্রীতমা ব্যানার্জী :গ্রেফতারির আশঙ্কায় আপাতত স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে চলা তিনটি ফৌজদারি মামলায় অন্তর্বর্তী সুরক্ষা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল। একইসঙ্গে তিনটি এফ আই আর খারিজের আবেদন নিয়ে আগামী ২৫ আগস্ট চূড়ান্ত রায় দেওয়ার দিন ধার্য করেছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত—যেটি আগে হবে, অভিষেকের বিরুদ্ধে কোনও গ্রেফতারি বা জবরদস্তিমূলক পদক্ষেপ…

নেতাজির শ্রদ্ধামঞ্চেই মমতাকে নিশানা! ‘চোর চোর’ স্লোগানে উত্তাল শ্যামবাজার

শ্রীতমা ব্যানার্জী : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচি। আর সেই কর্মসূচিতেই ‘চোর চোর’ স্লোগানে উত্তপ্ত হল কলকাতা। মঙ্গলবার উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে একদল মানুষ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণের জন্য ব্যাহত হয় কর্মসূচি। এদিন শ্যামবাজারের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ছবি। নেতাজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন…

সন্ধ্যার পরেই বৃষ্টির রুদ্ররূপ! দমদম থেকে চেতলা—জলের তলায় কলকাতা

শ্রীতমা ব্যানার্জী : সোমবার সন্ধ্যায় আচমকাই প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল কলকাতা। মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময়ের বৃষ্টিতে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে উত্তর কলকাতায় বৃষ্টির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। কলকাতা পুরসভার পাম্পিং স্টেশনের পরিসংখ্যান অনুযায়ী, বেলগাছিয়ায় মাত্র এক ঘণ্টায় প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঠনঠনিয়ায় বৃষ্টির পরিমাণ ছিল প্রায় ১১৫ মিলিমিটার। তুলনায় দক্ষিণ কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল অনেকটাই কম। বালিগঞ্জে প্রায় ৪০ মিলিমিটার এবং সাদার্ন অ্যাভিনিউয়ে ২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড…

সিগন্যালের গেরোয় ভোরেই মেট্রো বিভ্রাট! আধঘণ্টার ধাক্কা সামলে ফের ছুটল ট্রেন

শ্রীতমা ব্যানার্জী : মঙ্গলবার সকালে মেট্রোর সিগন্যালিং নেটওয়ার্কে সমস্যা দেখা দেওয়ায় সাময়িকভাবে ব্যাহত হল কলকাতা মেট্রো পরিষেবা। নোয়াপাড়া ও বরানগরের মধ্যে নিয়মিত পরিদর্শন ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের সময় সিগন্যালিং নেটওয়ার্কে একটি ত্রুটি ধরা পড়ে। এর জেরে ওই অংশে সিগন্যালিং ব্যবস্থা অকার্যকর হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সীমিতভাবে মেট্রো পরিষেবা চালানো…

একসঙ্গে অসুস্থ ২৪জন ছাত্রী! কলকাতার স্কুলে হইচই, রাতেই আরজি করে ভর্তি

ময়ূরী ঘোষ : একই সঙ্গে অসুস্থ হয়ে পড়লেন কলকাতার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস (শ্যামবাজার) স্কুলের অন্তত ২৪ জন ছাত্রী। সোমবার রাতে অসুস্থ ছাত্রীদের তড়িঘড়ি করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁরা জরুরি বিভাগে চিকিৎসাধীন। সকলের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ ছাত্রীদের মধ্যে জ্বর, পেটে ব্যথা এবং বমির মতো উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে এতজন ছাত্রী কীভাবে অসুস্থ হয়ে পড়লেন, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। চিকিৎসকরা ছাত্রীদের শারীরিক…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper