Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

পশ্চিমবঙ্গ

“তোলাবাজদের বিরুদ্ধে এবার সরাসরি অ্যাকশন, হুঙ্কার বিধায়কের!”

পবিত্র শ্রাবণ মাসে পুণ্যভূমি তারকেশ্বরে তোলাবাজি ও অসামাজিক কার্যকলাপ রুখতে অত্যন্ত কঠোর ও রুদ্র মেজাজে ধরা দিলেন শাসক দল বিজেপির স্থানীয় বিধায়ক সন্তু পান। বিরোধী দল তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন পুরপারিষদের অফিস ভাঙচুর এবং বিপুল পরিমাণ টাকা তোলা দাবি করার ঘটনা সামনে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। কোনও রাজনৈতিক রঙ না দেখে অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন বিধায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র হুগলি জেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা…

মাইক খোলার প্রতিবাদে মিছিলে ছাড়পত্র আদালতের  

 ধর্মীয় স্থান, বিশেষ করে মসজিদ থেকে লাউডস্পিকার ও মাইক খুলে নেওয়ার রাজ্য প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী সংগঠন। প্রশাসনিক নির্দেশিকার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল একটি সামাজিক সংগঠন। কিন্তু রাজ্য পুলিশ সুরক্ষার অজুহাতে সেই মিছিলের অনুমতি দিতে অস্বীকার করে। অবশেষে পুলিশের সেই সিদ্ধান্তকে কার্যত খারিজ করে শর্তসাপেক্ষে প্রতিবাদ মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট ভাষায়…

পার্কিং নিয়ে ‘দাদাগিরি’ বন্ধ! ১০ হাজার স্পট টেন্ডারে, অ্যাপে নজরদারি—বড় সিদ্ধান্ত রাজ্যের

শ্রীতমা ব্যানার্জী :কলকাতায় পার্কিং ব্যবস্থায় আসতে চলেছে বড়সড় বদল। শহরকে আরও প্রযুক্তিনির্ভর ও ‘স্মার্ট’ করে তুলতে এবার একীভূত ডিজিটাল পার্কিং প্ল্যাটফর্ম চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মোবাইল অ্যাপের মাধ্যমে শহরের অনুমোদিত পার্কিং স্পটের খোঁজ, খালি জায়গার তথ্য, ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে ভবিষ্যতে আগাম স্লট বুকিং—সবই এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা করা হয়েছে।     সম্প্রতি নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে কলকাতার পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়। মূল লক্ষ্য, বেআইনি পার্কিং ও অবৈধ টাকা আদায়…

অনুপ্রবেশকারী গ্রেফতারের জের? বাংলার কৃষককে তুলে নিয়ে সীমান্ত পার!

শ্রীতমা ব্যানার্জী :ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। জলপাইগুড়ির সীমান্তবর্তী তাসারপাড়া গ্রামের এক ৩৫ বছর বয়সি চা-কৃষককে অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে। পরিবারের দাবি, প্রায় ২০ জনের একটি দল তাঁকে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশের পঞ্চগড় জেলায় নিয়ে যায়। পরে তাঁকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, জলপাইগুড়ির চৌলহাটি বিএসএফ আউটপোস্টের আওতাধীন এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে মাত্র ১৫০ গজের মধ্যে নিজের চা-বাগানে কাজ করছিলেন দীপঙ্কর গোপ। সেই…

কলকাতার আকাশে লেজার-তাণ্ডব! নিরাপদে নামার আগে চক্কর বিমান

শ্রীতমা ব্যানার্জী : কলকাতা বিমানবন্দরের কাছে ফের লেজার আতঙ্ক। শনিবার রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের MH-184 বিমানের ককপিটে আচমকা লেজার রশ্মি এসে পড়ায় মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে পড়েন পাইলট। বিমানটিতে ছিলেন ১৫৯ জন যাত্রী। বিমানবন্দর সূত্রে খবর, রাত প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। কুয়ালালামপুর থেকে কলকাতাগামী বিমানটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে ছিল। সেই সময় মধ্যমগ্রাম-বারাসত দিক থেকে আসা একটি তীব্র আলোর ঝলক ককপিটে এসে পড়ে। লেজার রশ্মির কারণে…

হালিশহরে মমতার কনভয় ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগানের মাঝে ছোড়া হল কাদা-চটি!

শ্রীতমা ব্যানার্জী : মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হালিশহরে পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের একাংশ ‘চোর! চোর!’ স্লোগান দেন বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে মমতার গাড়ি লক্ষ্য করে কাদা ও ছেঁড়া চটি ছোড়ার অভিযোগও সামনে এসেছে। পুলিশ কাস্টডিতে তৃণমূল কর্মী বিরজু কেওটের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে হালিশহরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের…

স্কুলে যাওয়ার পথেই গুলিতে ঝাঁঝরা প্রধান শিক্ষক, বাইকে চেপে চম্পট দুই আততায়ী!

শ্রীতমা ব্যানার্জী : স্কুলে যাওয়ার পথে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। শনিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে NH27-এর মাদারিপুর এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর শহরের আশ্রমপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম প্রতিদিনের মতো শনিবার সকালে মোটরবাইকে করে স্কুলের উদ্দেশে রওনা দেন। বাড়ি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে স্কুলে যাওয়ার পথে মাদারিপুর এলাকায়, সকাল…

বারবার আগুন, কিন্তু আগুনের উৎস অজানা! দাসপুরে আতঙ্ক

 বন্ধ ঘর, বাইরে ঝুলছে ভারী তালা। ভেতরে কোনও মানুষের উপস্থিতি নেই, এমনকী বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও। অথচ সেই বন্ধ ঘরের ভেতরেই আচমকা জ্বলে উঠছে আগুন, কুণ্ডলী পাকিয়ে ধোঁয়ায় ভরে যাচ্ছে চতুর্দিক। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিছানা, সোফা থেকে শুরু করে কাঠের বহুমূল্য আসবাবপত্র। গত দুই দিন ধরে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের একটি বসতবাড়িতে ঘটে চলা এই অদ্ভুত ও রহস্যময় কাণ্ডকে কেন্দ্র করে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভৌতিক কাণ্ড নাকি মানুষের সুপরিকল্পিত চক্রান্ত—এই…

অন্ডালে কারা গড়ছিল অস্ত্রের ডেরা? বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

অন্ডাল থানা এলাকার একটি পরিত্যক্ত আবাসন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও জীবন্ত কার্তুজ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে অন্ডালের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালায়। সেখানে দীর্ঘ তল্লাশি চালিয়ে ১৫টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। কয়লা পাচার এবং বেআইনি অস্ত্র কারবারের আন্তর্জাতিক চক্রের সঙ্গে এই উদ্ধার হওয়া অস্ত্রের সরাসরি যোগ রয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। সম্প্রতি…

টানা দু’দিন ভবানী ভবনে সুমিত রায়! প্রশ্নের মুখে রহস্যজনক তৎপরতা

বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের উপর তদন্তের চাপ ক্রমেই বাড়ছে। সেই আবহেই ভবানী ভবনে পরপর দুই দিন হাজিরা দিলেন অভিষেকের প্রভাবশালী আপ্তসহায়ক সুমিত রায়। রাজ্যের গোয়েন্দা সদর দপ্তরে সুমিত রায়ের এই টানা আগমন ঘিরে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দল বিজেপির আমলে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে। আইন নিজের পথে চলবে এবং যত প্রভাবশালীই হন না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না— এই নীতিতেই এগোচ্ছে বর্তমান…

“এক বছর পেরিয়েও প্রশ্ন অমীমাংসিত—তিলোত্তমার স্মৃতিতে ভারাক্রান্ত বাংলা”

আরজি কর কাণ্ডের দুই বছর পূর্তিতে রাজ্যজুড়ে প্রথমবার সরকারি উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল। চিকিৎসাক্ষেত্রে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো নির্যাতিতা 'তিলোত্তমা'-র স্মরণে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত টানা দুই মিনিট নিরবচ্ছিন্ন নীরবতা পালন করা হয়। একই সঙ্গে রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রদীপ জ্বালিয়ে তিলোত্তমার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। এই শোকাবহ দিনে সরকারের পক্ষ থেকে এক বিশেষ প্রশাসনিক…

নতুন রূপে যাদবপুর স্টেশন! মিনি মার্ট থেকে লিফট-সহ FOB, বদলাবে যাত্রী পরিষেবা

শ্রীতমা ব্যানার্জী : যাত্রী পরিষেবায় আরও গতি আনতে এবং স্টেশনের পরিকাঠামো আধুনিক করতে বড়সড় বদলের পথে যাদবপুর রেল স্টেশন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের অধীন এই স্টেশনে তৈরি হতে চলেছে আধুনিক মিনি মার্ট। পাশাপাশি নতুন টিকিট বুকিং অফিস, লিফট-সহ আধুনিক ফুট ওভার ব্রিজ (FOB) এবং উন্নত সার্কুলেটিং এরিয়ার ব্যবস্থাও করা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শিব্রাম মাঝি জানিয়েছেন, যাদবপুর স্টেশনকে আধুনিক যাত্রীকেন্দ্রিক পরিবহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। একই সঙ্গে স্থানীয় ছোট ব্যবসায়ী ও ক্ষুদ্র…

রেলের জমি খালি হবে, মানুষ যাবে কোথায়?

রিচা সেন : একদিকে রেলের ‘উন্নয়ন’, অন্যদিকে মাথার উপর থেকে ছাদ হারানোর আতঙ্ক। পার্ক সার্কাসে রেললাইনের ধারে বসবাসকারী প্রায় ২০০ পরিবারের সামনে এখন একটাই প্রশ্ন—উচ্ছেদের আগে তাঁরা যাবে কোথায়? রেলের দেওয়া নোটিসের সময়সীমা শেষ হয়েছে শুক্রবার। তার আগেই সন্তানদের ভবিষ্যৎ, সংসারের আশ্রয় এবং পুনর্বাসনের দাবিতে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) দফতরে হাজির হন বাসিন্দাদের প্রতিনিধিরা। তাঁদের আবেদন, উন্নয়নের কাজে তাঁরা বাধা হতে চান না। কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা না করে যেন তাঁদের রাতারাতি পথে না বসানো হয়।…

২০৯ ওয়ার্ডের তালিকা প্রকাশ, তবু কাটল না ধোঁয়াশা! ভোটার সংখ্যা-মানচিত্র নিয়ে প্রশ্ন

শ্রীতমা ব্যানার্জী : কলকাতা পুরসভার (KMC) ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডের তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। তবে সেই তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য না থাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা। আপাতত শুধু ওয়ার্ডগুলির সীমানা এবং উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের কয়েকটি সীমানা-লাগোয়া রাস্তার উল্লেখ রয়েছে। কোনও ওয়ার্ডে কত জন ভোটার, সেই তথ্য দেওয়া হয়নি। ওয়ার্ড পুনর্বিন্যাসের অন্যতম উদ্দেশ্য ছিল অতিরিক্ত জনসংখ্যা ও বেশি ভোটার থাকা বড় ওয়ার্ডগুলিকে ভাগ করে ছোট ইউনিট তৈরি করা। পাশাপাশি সব ওয়ার্ডে ভোটার ও জনসংখ্যার মধ্যে…

“স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন, আপনি ডিমকে ভয় পাচ্ছেন?” — মহুয়াকে সুপ্রিম কোর্ট

শ্রীতমা ব্যানার্জী : তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর ভার্চুয়াল মাধ্যমে পুলিশের জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় তদন্তকারী আধিকারিকের সামনে সশরীরে হাজির হওয়ার নির্দেশ বহাল রাখে আদালত। এর আগে, গত ২১ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে অন্তর্বর্তীকালীন গ্রেফতারি থেকে সুরক্ষা দিলেও তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেন। সেই সঙ্গে ১৪ আগস্ট তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়। শুক্রবার…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper