Khabor Ekhon
প্রথমবার বিজেপি সরকারের আমলে রেড রোডে স্বাধীনতা দিবস, নজরে বর্ণাঢ্য কুচকাওয়াজ
শ্রীতমা ব্যানার্জী : কলকাতার রেড রোডে এবার স্বাধীনতা দিবসের উদযাপন হতে চলেছে আরও বর্ণময়। বিজেপি-শাসিত বাংলায় এই প্রথমবার রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রশাসনের প্রস্তুতি অনুযায়ী, এবারের কুচকাওয়াজে থাকছে একাধিক নতুন আকর্ষণ। বিশেষ করে এক ডজনেরও বেশি ট্যাবলো ঘিরে বাড়ছে আগ্রহ।
সকাল সাড়ে ৯টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পৌঁছনোর কথা। তাঁকে গার্ড অব অনার দেওয়ার পর পরিবেশিত হবে জাতীয় সঙ্গীতের আগে বিশেষ ‘বন্দে মাতরম’ অনুষ্ঠান। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে।…
