AB Live News
“নেতাজির হাত ভাঙল কারা? নিউ আলিপুরে রহস্য ঘনীভূত”
শ্রীতমা ব্যানার্জী : দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তির ডান হাত ভাঙা অবস্থায় উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে বটতলা তিন মাথার মোড়ে ৮১ নম্বর ওয়ার্ডে ঘটনাটি নজরে আসে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার পর্যন্ত মূর্তিটি অক্ষত ছিল। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মূর্তিটি ভাঙচুর করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিজেপির দক্ষিণ কলকাতা সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় বলেন, নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বিধানসভায় সতর্কবার্তার একদিন পরই এই ঘটনা ঘটায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ। ঘটনার পিছনে কারা রয়েছে, তা দ্রুত তদন্ত করে প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, রাজ্য সরকার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে পরিষেবা কেন্দ্রগুলির নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ রাখার পরিকল্পনাও ঘোষণা করেছে।
মূর্তি ভাঙার ঘটনাটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ভাঙচুর, পুলিশি তদন্তেই তার উত্তর মিলবে। তবে নেতাজির মতো জাতীয় বীরের মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। দোষী যেই হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সামনে এনে আইনানুগ ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

