Khabor Ekhon
ছুটির দিনে মেট্রোয় বড় পরিবর্তন! ব্লু-গ্রিনে কম ট্রেন, অরেঞ্জে নো সার্ভিস
শ্রীতমা ব্যানার্জী : স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ই আগস্ট, শনিবার কলকাতা মেট্রোর পরিষেবায় কিছুটা পরিবর্তন করা হচ্ছে। ছুটির দিন হওয়ায় ব্লু ও গ্রিন লাইনে স্বাভাবিক দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলবে। তবে কোনও লাইনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করা হয়নি।
ব্লু লাইন:
১৫ই আগস্ট ব্লু লাইনে মোট ১৯৪টি মেট্রো পরিষেবা চলবে। এর মধ্যে ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন পরিষেবা থাকবে। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
গ্রিন লাইন:
গ্রিন লাইনে ওই দিন মোট ১৪৮টি পরিষেবা চলবে। ৭৪টি আপ এবং ৭৪টি ডাউন মেট্রো পরিষেবা থাকবে। প্রথম ও শেষ মেট্রোর সময়েও কোনও পরিবর্তন করা হয়নি।
ইয়েলো লাইন:
ইয়েলো লাইনে অবশ্য স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। মোট ৯২টি মেট্রো—৪৬টি আপ এবং ৪৬টি ডাউন—চলবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাঁচটির পরিবর্তে চারটি থাকবে। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত।
পার্পল লাইনে স্বাভাবিক পরিষেবাই চালু থাকবে।
অন্যদিকে, ১৫ আগস্ট অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।
ফলে স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোয় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ করে ব্লু ও গ্রিন লাইনের যাত্রীদের পরিষেবার সংখ্যা কম থাকার বিষয়টি মাথায় রেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

