Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

পশ্চিমবঙ্গ

ককরোচ জনতা পার্টি স্বেচ্ছাসেবকের বাড়িতে হামলা, বাবার মৃত্যু—গ্রেফতার ৮

রাজনন্দিনী ঘোষ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল পরিস্থিতি খতিয়ে দেখে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার অভিযোগ উঠল এক যুবক ও তাঁর পরিবারের উপর। সেই হামলায় গুরুতর জখম হয়ে মৃত্যু হল তাঁর বাবার। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম শেখ মহম্মদ মাফিক। তাঁর ছেলে শেখ আবদুল হাফিজ কক্‌রোচ জনতা পার্টি (CJP)-র স্বেচ্ছাসেবক ও সমর্থক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় একটি খুনের মামলা দায়ের হয়েছে এবং এফআইআরে কয়েকজনের নাম রয়েছে।  CJP-র ‘স্কুল…

বৃষ্টির তাণ্ডবে নাকাল কলকাতা, রাস্তায় জল আর যানজট

রিচা সেন : রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে সোমবার কার্যত বিপর্যস্ত কলকাতা। সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বেহালা, সল্টলেক, হাওড়া-সহ বিভিন্ন জায়গায় হাঁটুসমান জল জমে যাওয়ায় ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। সকালবেলার ব্যস্ত সময়ে রাস্তায় যানজটও তৈরি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলীয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন বাংলাদেশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ নিম্নচাপটি কলকাতার কাছাকাছি ২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩ ডিগ্রি পূর্ব…

সংগঠন শক্ত করতে বড় চাল বিজেপির, নয়া জাতীয় টিমে একাধিক হেভিওয়েট

রিচা সেন : বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে সোমবার প্রকাশিত হল দলের নতুন জাতীয় পদাধিকারীদের তালিকা। নতুন টিমে একাধিক গুরুত্বপূর্ণ মুখকে জায়গা দেওয়ার পাশাপাশি সংগঠনে অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছে গেরুয়া শিবির। নতুন জাতীয় টিমে ১৩ জনকে জাতীয় সহ-সভাপতি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রাম মাধব, লোকসভা সাংসদ ডি. পুরন্দেশ্বরী এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভারতী পাওয়ার, মনপ্রীত সিং বাদল এবং তারিক মনসুরও জাতীয় সহ-সভাপতির…

তারাপীঠে পুণ্যযাত্রা বদলে গেল মৃত্যুমিছিলে! হোটেলে আগুনে ঝলসে গেল ৭ প্রাণ

শ্রীতমা ব্যানার্জী : বীরভূমের তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোররাতে চারতলা একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৭ জনের। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃত ও আহতদের অধিকাংশই শ্রাবণ মাসের শেষ সোমবার তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী বলে জানা গিয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ হোটেলের একতলায় আচমকাই আগুনের সূত্রপাত হয়। সেই সময় হোটেলের অধিকাংশ অতিথিই গভীর ঘুমে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা তলায়। আগুনের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। ফলে উপরের তলাগুলিতে থাকা অতিথিরা কার্যত ঘরের ভিতরেই আটকে…

ফুটপাত দখল করলেই অ্যাকশন! পার্ক স্ট্রিট থেকে পার্ক সার্কাসে কড়া অভিযান

শ্রীতমা ব্যানার্জী : কলকাতার অন্যতম ব্যস্ত ও পরিচিত করিডর পার্ক স্ট্রিট থেকে পার্ক সার্কাস ৭-পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা এবার হকারমুক্ত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। রবিবার রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পার্ক স্ট্রিটের ফুটপাত দখল করে হকারি বরদাস্ত করা হবে না। পথচারীদের চলাচলের জায়গা ফিরিয়ে দিয়ে গোটা রাস্তার সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, “পার্ক স্ট্রিট কলকাতার জানলা।” শহরের গুরুত্বপূর্ণ এই এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা চলার কারণে…

গ্যাসের ই-কেওয়াইসি-তে বাড়ল সময়, শেষ তারিখ ২৩ অগস্ট

শ্রীতমা ব্যানার্জী : রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় খবর। আধার-ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ বা ই-কেওয়াইসি সম্পূর্ণ করার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হল। আগে ১৬ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা বাড়িয়ে এবার ২৩ অগস্ট করা হয়েছে। ইন্ডেনের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় ৮৫ শতাংশ গৃহস্থালি গ্যাসের গ্রাহক ই-কেওয়াইসি সম্পূর্ণ করে ফেলেছেন। এখনও প্রায় ১৫ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি বাকি রয়েছে। তাঁদের কথা মাথায় রেখেই সময়সীমা বাড়ানো হয়েছে। শেষ মুহূর্তে বিপুল সংখ্যক গ্রাহক গ্যাসের এজেন্সি ও পরিবেশকদের দফতরে…

বাবা-ছেলেকে গুলি করে, তারপর কোপ! নদিয়ার জোড়া খুনে গ্রেফতার তৃণমূলের ৩

শ্রীতমা ব্যানার্জী :নদিয়ায় ভয়াবহ জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে গুলি করে খুন করা হয় বর্ষীয়ান কংগ্রেস নেতা অনিসুর রহমান (৫৪) এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে (২৩)। এই ঘটনায় তৃণমূলের হরনগর পঞ্চায়েত প্রধান ফাতেমা বিবি এবং তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী সাহেব আলি মণ্ডল ও মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে তাঁদের ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন অনিসুর ও তাঁর ছেলে সুফিয়ান। রেলওয়ে আন্ডারপাসের কাছে একটি…

সন্ধ্যা-রাতেই নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি, কলকাতায় আবহাওয়া দফতরের সতর্কতা

শ্রীতমা ব্যানার্জী : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার দিনভর কলকাতার আকাশ ছিল মেঘলা। দফায় দফায় বৃষ্টিও হয়েছে। বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতার জন্য বিশেষ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় সন্ধ্যা, রাত থেকে ভোরের মধ্যে কলকাতায় ঘণ্টায় ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত তীব্র বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ আবহাওয়া দফতর…

কুকুর খাওয়ানো নিয়ে সংঘাত চরমে, প্রবীণাকে মারধর-অ্যাসিড হুমকির অভিযোগ

শ্রীতমা ব্যানার্জী : পথকুকুরকে খাবার দেওয়া নিয়ে ফের উত্তেজনা উত্তর কলকাতায়। এবার অভিযোগ উঠল এক প্রবীণ মহিলাকে মারধর, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার। ঘটনায় ইতিমধ্যেই শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে এক দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী শ্বেতা কাঞ্জিলাল উত্তর কলকাতার ৮০, রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাসিন্দা। তাঁর অভিযোগ, বাড়ির আশপাশে নিয়মিত পথকুকুরদের খাবার খাওয়ানোর কারণে বেশ কিছুদিন ধরেই কয়েকজন প্রতিবেশীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। বিশেষ করে অভয় ঘোষ লেনের বাসিন্দা এক…

আশিসের মৃত্যুতে নতুন মোড়, ‘হুমকির’ অভিযোগ খতিয়ে দেখার বার্তা শুভেন্দুর

শ্রীতমা ব্যানার্জী : রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। রবিবার দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে বড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মৃত্যুর…

প্রাক্তন ডেপুটি স্পিকারের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে একাধিক প্রশ্ন

রাজনন্দিনী ঘোষ :রবিবার সকালে রামপুরহাটে চাঞ্চল্য ছড়াল প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায়। নিজের বাড়ির লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে দলীয় কার্যালয়ের ভিতরে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে ওই নোটে ঠিক কী…

আকাশজুড়ে দুর্যোগের মেঘ, ১৮ আগস্ট পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ

শ্রীতমা ব্যানার্জী : উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে পারে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ ও ১৮ আগস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে ১৭ আগস্ট পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে, ১৬ ও ১৭ আগস্ট কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। ফলে শহর…

‘এক পা দাঁড়াতে, অন্য পা লাথি মারতে’—দুই শিবিরে গিয়ে কুণালের বিস্ফোরক বার্তা

শ্রীতমা ব্যানার্জী : তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিধায়ক কুণাল ঘোষের উপস্থিতি ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। শনিবার প্রথমে তিনি কলকাতার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের অনুষ্ঠানে যোগ দেন এবং দলনেত্রীর নির্দেশে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলেঘাটার মেট্রোপলিটন এলাকায় দলের অপর শিবিরের আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও হাজির হন। ওই অনুষ্ঠানে শহিদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন কুণাল। সেখানে উপস্থিত…

‘আমি খুব ছোট শিল্পী’—ব্যঙ্গের সুরে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে মিঠুন

ইন্দ্রানী ঘোষ : কলকাতা চলচ্চিত্র উৎসরে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ ও কটাক্ষ প্রকাশ করলেন অভিনেতা তথা পদ্মভূষণ প্রাপক মিঠুন চক্রবর্তী। শুক্রবার কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তাঁকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ বাংলার সঙ্গে তাঁর দীর্ঘ অভিনয়-সম্পর্ক এবং হিন্দি ও বাংলা—দুই চলচ্চিত্রেই তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মিঠুনের কথায়, “আমি কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত নই। এখন মস্কো যাচ্ছি। হয়তো সেখানে আমাকে আমন্ত্রণ জানাবে। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে আমাকে ডাকছে, অথচ বাংলায় ডাকেনি।” এরপরই খানিকটা ব্যঙ্গের…

আরজি কর মামলায় বেল, তোলাবাজির মামলায় জেল—নির্মল ঘোষের ‘ডাবল ধাক্কা’

শ্রীতমা ব্যানার্জী :  আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পেলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তবে একই দিনে লটারির টিকিট সংক্রান্ত তোলাবাজির অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবার নির্মল ঘোষকে আদালতে পেশ করা হয়। তাঁর আইনজীবী দাবি করেন, আরজি কর মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’। প্রতিরক্ষা পক্ষের বক্তব্য, এই মামলায় যে ধারাগুলি দেওয়া হয়েছে, সেগুলি জামিনযোগ্য এবং সরকারি আইনজীবীও…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper