Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

পশ্চিমবঙ্গ

“অপেক্ষার অবসান? ১৫ বছর পর বরানগর–ব্যারাকপুর মেট্রো পেল ছাড়পত্র”

শ্রীতমা ব্যানার্জী ::দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় ১৫ বছর ধরে থমকে থাকা বরানগর–ব্যারাকপুর মেট্রো প্রকল্পে অবশেষে আশার আলো। কলকাতা পুরসভার তরফে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) মিলতেই ফের গতি পেল উত্তর কলকাতার বহু প্রতীক্ষিত এই মেট্রো করিডর। বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রায় ১২.৩ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি মূলত বিটি রোডের নীচে থাকা ভূগর্ভস্থ জলের পাইপলাইন সরানো নিয়ে জটিলতার কারণে বছরের পর বছর আটকে ছিল। মেট্রোর নির্মাণকাজ শুরু করতে গেলে পুরনো জল সরবরাহ ব্যবস্থা সরাতে হত। কিন্তু বিকল্প ব্যবস্থা না হওয়ায় তৈরি হয়েছিল…

পুজোর আগেই পেঁয়াজের দামে দ্বিগুণের ধাক্কা, কপালে চিন্তার ভাঁজ

শ্রীতমা ব্যানার্জী ::শহরের রান্নাঘরে ফের মূল্যবৃদ্ধির আঁচ। দুর্গাপুজো ও দীপাবলির মরসুম এখনও দরজায় কড়া নাড়েনি, অথচ তার আগেই কলকাতার বাজারে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। মাত্র এক পাক্ষিকের ব্যবধানে কেজিপ্রতি ৩০-৩৫ টাকা থেকে পেঁয়াজের দাম উঠে পৌঁছেছে ৬০-৬৫ টাকায়। ফলে উৎসবের মরসুমে সাধারণ মানুষের সংসার খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর আগস্টে কলকাতার বিভিন্ন খুচরো বাজারে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৩২-৩৫ টাকা। এ বছর সেই একই সময়ে দাম প্রায় দ্বিগুণ। বাজারের বিক্রেতাদের দাবি, ৪০ কেজির এক বস্তা পেঁয়াজ এখন কিনতেই খরচ…

ফুটপাথে উনুন, রাজনীতিতে আগুন, অগ্নিমিত্রার মন্তব্যে তপ্ত বাংলা

শ্রীতমা ব্যানার্জী : একটি ফুটপাথ, এক হাঁড়ি দুধ আর তার পাশে দাঁড়িয়ে থাকা এক অসহায় পরিবার—কলকাতার পার্ক স্ট্রিটের এই দৃশ্যই এখন রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের কেন্দ্রে। ফুটপাথে দুধ গরম করা নিয়ে এক মাকে ভর্ৎসনা করার ঘটনায় বিরোধীদের সমালোচনার মুখে পড়ে এবার পাল্টা প্রশ্ন তুললেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী প্রশ্ন তুলেছেন, শহরের ফুটপাথ যদি দখল হয়ে থাকে, রাস্তা যদি যানজটে আটকে থাকে, তাহলে বাইরে থেকে বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী হবেন তো? তাঁর বক্তব্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পের পরিবেশ তৈরি…

বিমানবন্দর সংলগ্ন সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণভয়ে ছুটলেন নিরাপত্তারক্ষী

রাজনন্দিনী ঘোষ ::বিমানবন্দর সংলগ্ন এলাকায় আচমকা আগুনের লেলিহান শিখা। যশোর রোডের কাছে বাঁকড়ায়  একটি গাড়ির সার্ভিস সেন্টারে আগুন ছড়িয়ে পড়তেই মুহূর্তে আতঙ্ক ছড়ায় চারপাশে। আগুনের তীব্রতা দেখে প্রাণভয়ে নিরাপত্তারক্ষীকেও এলাকা ছেড়ে পালাতে হয়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। সার্ভিস সেন্টারে থাকা দাহ্য সামগ্রী ও গাড়ির যন্ত্রাংশের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার তৎপরতা। চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, তা…

রেজিস্ট্রেশন বাতিল নয়, ৫ বছর অন্তর রিনিউয়াল বাধ্যতামূলক, বিভ্রান্তি কাটালো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল

 ডাক্তারদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বৈধতা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি কাটালো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (WBMC)। কাউন্সিলের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেজিস্ট্রেশন কখনোই বাতিল হয় না, এটি পার্মানেন্ট। তবে প্রতি ৫ বছর অন্তর সার্টিফিকেট রিনিউয়াল করানো বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্টিফিকেটে লেখা থাকা "To be renewed after every 5 years" কথাটির অর্থ এই নয় যে সার্টিফিকেটের মেয়াদ শেষ। এর অর্থ হলো ৫ বছর পর পর সার্টিফিকেট আপডেট করাতে হবে। একইভাবে রিনিউয়ালের পর যে নতুন সার্টিফিকেট দেওয়া…

চার সপ্তাহের অপেক্ষার পর আজ মহারণ, হারানো ম্যাচের জবাব দিতে মরিয়া ইস্টবেঙ্গল, মুকুট ধরে রাখতে নামছে মোহনবাগান

সঞ্জয় মিত্র ::শুরুটা হয়েছিল কলকাতা ডার্বি দিয়ে। চার সপ্তাহের দীর্ঘ লড়াই শেষে সেই ডার্বিতেই লেখা হবে ১৩৫তম ডুরান্ড কাপের শেষ অধ্যায়। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। বিকেল পাঁচটায় শুরু হবে মহারণ। ট্রফির পাশাপাশি কলকাতার ফুটবলে শ্রেষ্ঠত্বের দাবিও আজ নতুন করে প্রতিষ্ঠা করার লড়াই। গত ২৫ জুলাই এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে সাহাল আব্দুল সামাদের দ্বিতীয়ার্ধের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল মোহনবাগান। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের একমাত্র হার…

“এক সপ্তাহে ফুটপাত ছাড়ুন!” বালিগঞ্জে রাতারাতি উচ্ছেদের আতঙ্ক, ‘বাচ্চা নিয়ে যাব কোথায়?’—কান্নায় ভাঙছে ফুটপাতবাসীর ঘর

শ্রীতমা ব্যানার্জী :: ফুটপাত দখলমুক্ত করতে কলকাতায় ফের শুরু হল প্রশাসনের কড়া অভিযান। শনিবার বালিগঞ্জের মার্লিন পার্ক এলাকায় কলকাতা পুরসভা-র একটি দল পুলিশের সঙ্গে নিয়ে অভিযান চালায়। ফুটপাথে বসবাসকারী প্রায় আটটি পরিবারের জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি, এক সপ্তাহের মধ্যে এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ফের অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে।অভিযানে প্লাস্টিকের চাদর, বাসনপত্র, খাবারের পাত্র-সহ বিভিন্ন সামগ্রী একটি ছোট ট্রাকে তুলে নিয়ে যায় পুরসভার কর্মীরা। ফুটপাথে বসবাসকারী ৪০ বছরের পার্বতী…

কেন্দ্র কলকাতায় অগ্নিসুরক্ষার ‘রেড অ্যালার্ট’! ২৫ হোটেল-রেস্তোরাঁয় পুরসভার কড়া পদক্ষেপ

শ্রীতমা ব্যানার্জী ::অগ্নিনিরাপত্তার নিয়ম মানায় গাফিলতির অভিযোগে কেন্দ্র কলকাতার ২৫টি হোটেল ও রেস্তোরাঁকে শোকজ নোটিস পাঠাল কলকাতা পুরসভা। একাধিকবার সতর্ক করার পরও প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় কেন ওই প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পুরসভা জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকায় অতিথি ও কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। গত বুধবার কেন্দ্র কলকাতার একটি পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন লাগে। ভবনটিতে একাধিক ছোট ও ঘিঞ্জি হোটেল ছিল। সেই ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। ঘটনার পরই…

 মালদার স্কুলে তুমুল মারামারি, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

সুমিত ঘোষ : মালদার বামনগোলার জগদলা হাইস্কুলে স্কুল চলাকালীন ছাত্রছাত্রী ও এক মহিলা অশিক্ষক কর্মীর মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল। ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এক প্রাক্তন ছাত্রের স্কুল সার্টিফিকেট দেওয়া নিয়ে প্রথমে সমস্যার সূত্রপাত। ওই প্রাক্তন ছাত্র তাঁর বর্তমান সংশোধিত নাম অনুযায়ী সার্টিফিকেট দাবি করেন। তবে স্কুলের মহিলা অশিক্ষক কর্মী প্রতিমা মণ্ডল জানান, স্কুলের সরকারি নথিতে যে নাম রয়েছে, সেই নামেই সার্টিফিকেট দেওয়া হবে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রাক্তন…

যাদবপুরের পর এবার প্রেসিডেন্সি-মেদিনীপুর! ক্যাম্পাসে স্লোগান, হাতাহাতি—ছড়াল সংঘর্ষের আঁচ!

শ্রীতমা ব্যানার্জী :: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের রেশ এবার ছড়িয়ে পড়ল রাজ্যের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে। শুক্রবার সেই আঁচ পৌঁছল কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং মেদিনীপুর কলেজে। দুই জায়গাতেই ছাত্র সংগঠনগুলির পাল্টাপাল্টি অবস্থান ঘিরে উত্তেজনা তৈরি হয়। মেদিনীপুর কলেজে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের হাতাহাতির অভিযোগ ওঠে। অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনেও দুই পক্ষের জমায়েত ঘিরে তৈরি হয় চাপা উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে নামতে হয়।…

ফোর্ট উইলিয়ামের সামনে বিকট ধাক্কা! রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা প্রাচীরে গাড়ি, ভাঙল পাঁচিল

রাজনন্দিনী ঘোষ: শুক্রবার সকাল। শহরের ব্যস্ত রেড রোড তখন নিজের চেনা ছন্দেই এগোচ্ছিল। হঠাৎ সেই ছন্দে ছেদ। ফোর্ট উইলিয়ামের বিজয় গেটের সামনে মুহূর্তের মধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের নিরাপত্তা প্রাচীরে। সংঘর্ষের অভিঘাতে ভেঙে পড়ল প্রাচীরের একাংশ, আর দুমড়ে-মুচড়ে গেল গাড়ির সামনের অংশ। প্রত্যক্ষ মুহূর্তটি যেন শহরের রাস্তায় গতির উন্মত্ততার আরও এক সতর্কবার্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি দ্রুতগতিতে চলার সময় আচমকাই চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।…

স্কুলে সাপের আতঙ্ক! শৌচাগারে তৃতীয় শ্রেণির ছাত্রীকে কামড়, বন দফতরের তল্লাশিতে মিলল র‍্যাট স্নেক

রিচা সেন : স্কুলের শৌচাগারে সাপের কামড়ের ঘটনায় আতঙ্ক ছড়াল কলকাতার হেরিটেজ স্কুলে। মঙ্গলবার দুপুরে স্কুলের শৌচাগারে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে সাপ কামড়েছে বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া ও অভিভাবকেরা। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বুধবার স্কুল বন্ধ রেখে বন দফতরের বিশেষ দলকে দিয়ে গোটা ক্যাম্পাস পরিদর্শন করানো হয়। বৃহস্পতিবারও স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্কুলের অধ্যক্ষ সীমা সাপ্রু।জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ স্কুলের শৌচাগারে যাওয়ার সময় ওই ছাত্রীর ডান পায়ের নীচের অংশে সাপ কামড়ায় বলে অভিযোগ। কিন্তু…

চাকরির লোভ দেখিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগ! শহরে ফের সক্রিয় কিডনি পাচার চক্র?

রাজনন্দিনী ঘোষ : চাকরির আশ্বাস, সঙ্গে মোটা বেতনের লোভ—এই প্রলোভনেই নাকি কলকাতার এক যুবককে হরিয়ানায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে ঘটে ভয়াবহ পরিণতি। অভিযোগ, অস্ত্রোপচার করে তাঁর একটি কিডনি বের করে নেওয়া হয়। ঘটনায় কলকাতায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। ধৃতের নাম প্রভাস মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিডনি পাচার চক্রে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা ছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, মঙ্গল মণ্ডল নামে ওই যুবক কলকাতার একটি গ্লাভস তৈরির কারখানায় কাজ করতেন। অভিযোগ, প্রভাস তাঁকে আরও…

“রায়ের ঠিক আগে নাটকীয় বদল—সুজিত বসুর জামিন মামলায় সরে গেলেন বিচারপতি!”

রিচা সেন :কলকাতা হাই কোর্টে প্রাক্তন দমকলমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুর জামিন মামলায় আচমকাই নতুন মোড়। মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রাখার পর বুধবার নিজেকে মামলা থেকে সরিয়ে নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি নিজেই আদালতে জানান, গত ১৮ আগস্ট তাঁর অনুপস্থিতিতে সুজিত বসুর আইনজীবী তাঁর চেম্বারে গিয়ে ব্যক্তিগত সচিবকে জামিন সংক্রান্ত মামলার ফাইল বের করে দিতে বলেছিলেন। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন বিচারপতি। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, বিষয়টি তিনি কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত…

ক্যাম্পাস দখলের লড়াই? এবিভিপি -বাম সংঘর্ষে রাতভর অশান্ত যাদবপুর!

রিচা সেন :কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয় চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (FETSU)-এর একটি সাধারণ সভাকে কেন্দ্র করেই প্রথমে উত্তেজনার সূত্রপাত। সভাকে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper